somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের সাইটে/সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটাপ করুন সহজেই

১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেহেতু আমার নিজের এই সাইটটা ওয়ার্ডপ্রেস এ তাই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল শুরু করার আগে প্রথমেই কি করে ওয়ার্ডপ্রেস সার্ভারে সেটাপ করতে হবে সেটা বলবো।

আমি যখন ওয়ার্ডপ্রেস জানতাম না তখন ভাবতাম মনে হয় ওয়ার্ডপ্রেস সেটাপ অনেক কঠিন কিন্তু একদিন সময় করে বসে বিভিন্ন টিউটোরিয়াল দেখে সেটাপ দেয়ার চেষ্টা করলাম তখন বুঝলাম এর চেয়ে সহজ কাজ আর নেই।আশা করি আপনারা খুব সহজেই সেটাপ করতে পারবেন ওয়ার্ডপ্রেস আপনাদের সাইটে তাহলে চলুন শুরু করি।

প্রথমেই এই লিংক হতে ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন তারপর আনজিপ করুন
এবার যেকোন এফটিপি সফটওয়্যার দিয়ে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে থাকা সবগুলো ফাইল আপনার ওয়েবসাইটের /public_html/ এখানে আপলোড করুন ।
এখন আপনাকে Mysql এ একটা ডাটাবেজ এবং ইউজার তৈরী করতে হবে তারপর ইউজারকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দিতে হবে।এইখানে অনেকেই ভাবে আমিতো mysql পারিনা । এটা একদম সহজ একটা কাজ, আপনি শুধু আমাকে অনুসরন করুন ।
প্রথমেই আপনার ওয়েবসাইটের C panel এর Mysql database এ ক্লিক করুন তারপর নিচের ছবির মত বক্স দেখতে পাবেন এবার এখানে আপনার পছন্দমত যেকোন একটি নাম দিন ।মনে করুন আমি নাম দিলাম mamun তাহলে mamun নামে একটি ডাটাবেজ তৈরী হবে ।


এবার আমাদের নতুন ইউজার অ্যাড করতে হবে এজন্য মাউসটি স্কোল করে নিচের দিকে নিন তাহলে নিচের ছবির মত দেথতে পাবেন এবারআপনার পছন্দমত নাম ও পাসওয়ার্ড দিয়ে একটি নতুন ইউজার অ্যাড করে নিন



এবার আমরা এই ইউজারকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দিবো এজন্য Add user to Database এর User বক্সে আপনার অ্যাড করা ইউজারের নাম সিলেক্ট করুন তারপর Database এ আপনার যোগ করা ডাটাবেজ সিলেক্ট করে ADD এ ক্লিক করুন নতুন একটি উইন্ডো আসবে এখানে সবগুলো সিলেক্ট করে দিন আরেকটা কথা এইখানে আপনার ডাটাবেজ এবং ইউজার নামের আগে আপনার হোস্টিং এর ইউজার নামও দেখতে পাবেন সুতরাং চিন্তার কোন কারন নেই।ব্যাস কাজ শেষ ডাটাবেজের।
এবার আপনার সাইটের নামটি/ডোমেইনটি যেকোন ব্রা্উজারে লিখে এন্টার চাপুন এখন আমরা কিছু কনফিগারেশন করবো।Configure এ ক্লিক করুন তারপর নিচের মত ফরম আসবে আপনার তৈরী করা ডাটাবেজ ,ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন আর বাকীগুলো পরিবর্তনের দরকার নেই সাবমিট করুন


এবার আপনার ব্লগের টাইটেল আর ইমেল ঠিকানা দিয়ে Install wordpress এ ক্লিক করুন


ব্যাস আপনার কাজ শেষ ইন্সটল হবার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাবে ।
কোন সমস্যা হলে অবশ্যই মন্তব্য দিয়ে জানাবেন

লেখাটি আগেই আমার ব্যক্তিগত সাইট http://bloggermamun.co.cc প্রকাশ করা হয়েছে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×