গতকালের কয়েকটা পেপারে বেশ ঘটা করে একটা খবর প্রচার হয়েছে যে সরকারের অদুরদর্শীতায় (নাকি এয়ারটেলকে সুযোগ করে দিতে চায়) ৬ টা অপারেটরের মাঝে ৪ টা অপারেটরই মাইনকা চিপায় পড়তে যাচ্ছে উচ্চ লাইসেন্স নবায়ন ফীর জন্য । ৪ টা অপারেটর মাইনকা চিপায় পড়লে বাকী দুইটা কিন্তু পড়ছেনা তার মানে তারা বেশি সুবিধা পাচ্ছে যদিও টেলিটক অপারেটর কিনা তা নিয়ে কনফিউশন আছে পুরা মাঠ খালি করে দিলেও টেলিটক গোল দিতে পারবে কিনা সন্দেহ আছে তার মানে পুরোটা সুযোগ নিচ্ছে এয়ারটেল
অনেকেই দেখলাম বেমালুম ৪ টা অপারেটরের কথা ভুলে শুধু ভাবতেছে যে এইবার জিপি বাশ খাবে আহা কি আনন্দ আকাশে বাতাশে :lol: :lol:
পত্তিকার হিসেব মতে ১৫ বছরের লাইসেন্স এর জন্য ৪ টা অপারেটকে মোট একসাথে ১৪ হাজার কোটি টাকা সরকারকে দিতে হবে এবং আরও ১৪ হাজার কোটি টাকা বাকী পনের বছরে দিবে এর মানে ১৫ বছরের লাইসেন্স এর জন্য দিতে হবে ২৮ হাজার কোটি টাকা :yahoo:
এই টাকার মাঝে শুধু ১৪ হাজার কোটি টাকাই জিপিকে দিতে হবে আর বাকী ১৪ হাজার কোটি টাকা বাকী তিন অপারেটর রবি বাংলালিংক সিটিসেল দিবে
অনেকেই খুশি যে জিপি আমাদের কাছ থেকে এত টাকা নিয়েছে এবার বাবাজিরা ধরা খাবে (y) (y)
কিন্তু অনেকেই একটা ব্যাপার খেয়াল করছেন না জিপি যদি এক ভাগ বিপদে পড়ে বাকী তিনটা ১০ ভাগ বেশি বিপদে পড়বে
আরেকটা ব্যাপার হলো যে জিপি কিন্তু শতকরা হিসেবে অন্যান্য অপারেটর এর সমানই পে করতে হচ্ছে মনে করুন বাংলালিংকে প্রাথমিক অবস্হায় সরকারকে দিতে হবে ৩ হাজার ৬০০ কোটি টাকা আর জিপিকে দিতে হবে সাত হাজার কোটি টাকা এর মানে এই নয় যে জিপি বাংলালিংক হতে বেশি পে করছে জিপি বেশি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এদের ইনকাম গ্রাহক বেশি তাই তাদেরকে এত টাকা পে করতে হচ্ছে আর বাংলালিংক কম করে বলে তাদেরটা জিপির অর্ধেক
আজকে দেখলাম যে রবি বলছে তাদের পক্ষে এত ফী দেওয়া সম্ভব নয়
অণেকেই বিভিন্ন ব্লগে দেখলাম খুব খুশি যে জিপি বিপদে পড়তে যাচ্ছে কিন্তু সবাই বেমালুম ভুলে গেছে জিপির গ্রাহক ইনকাম ইনভেস্টমেন্ট লাভ বাকী তিনটা থেকে অনেক অণেক বেশি তাই এত বেশি ফী দিলেও জিপি ঠিকই টিকে থাকতে পারবে তার উপরে এত বছরে জিপি যে হারে লাভ করেছে তা হিসেব না করে শুধু এক বছরের টাকা দিলেই জিপি লাই্সেন্স রিনিউ করার টাকা পেয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে সিটিসেল রবি আর বাংলালিংক তার উপরে আছে এ্য়ারটেল দুইয়ে দুইয়ে মিলে বাকী তিনটা অপারেটরের অবস্হা টোটালি লেজেগোবরে অবস্হা হয়ে যাবে --( এত পুরো মার্কেটটাই খারাপ হয়ে যাবে তখন দেখা যাবে এয়ারটেল আর জিপির রাজত্ব এরা দেখা যাবে কলরেট আকাশে উঠিয়ে রেখেছে
আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ৩জির লাইসেন্স, যদি কোম্পানিগুলো লাইসেন্স এর জন্য এত টাকা দেয় তাহলে ৩জির লাইসেন্স এর জন্য তাদের পক্ষে টাকা দেওয়া অনেক টাফ হয়ে যাবে এতে দেখা যাবে ৩জি আমাদের জণ্য স্বপ্নই থেকে যাবে
ঠিক ওয়াইম্যাক্স এর মতো হবে বিশ্বের সবোর্চ্ছ দামে লাইসেন্স বিক্রি করে তারপর .............................(জানেনতো সবই)
সরকারের উচিত হবে লাইসেন্স ফী সহনিয় পযার্য়ে রাখা আর ৩জির লাইসেন্স সস্তায় দিয়ে অপারেটরগুলোকে কম দামে ৩জি সাভির্স দেওয়ার জন্য বাধ্য করা
পুরো লেখাটার দুইটাই সারমর্ম
১)) জিপি অনেক শক্তিশালী এরা যে টাকা এদেশে নিয়ে এসেছে তা অনেক আগেই নিয়ে গেছে এখন শুধু তারা লাভের টাকা হতে বিনিয়োগ করতেছে জিপির ইনকাম অন্যান্য অপারেটর হতে ৮/১০ গুণ বেশি ইনকাম করে তাই তাদের জণ্য এই টাকাটা কোন ব্যাপার হবেনা তারা এক বছর/দুই বছরের লাভের টাকা দিয়ে লাইসেন্স এর ফী দিয়ে দিতে পারবে সবচেয়ে বেশি বিপদে পড়বে ৩টা অপারেটর তাই সরকারের আরও সহনশীল হওয়া উচিত লাভের উপরে কর বাড়িয়ে লাইসেন্স নবায়ণ ফি কমিয়ে দেওয়া উচিত
২)) এরা সবাই এদেশে ব্যবসা করতে এসেছে তাই যাই করুক এরা সব টাকা পাবলিকের পকেট থেকে নিবে মনে আছে যখন সরকার ৮০০ টাকা সীমের উপরে কর বসিয়েছিলো তারপর কিন্তু এফএনএফ ২৫ পয়সা কলরেট ছিলোনা ২৫ পয়সা থেকে এফএনএফ এক লাফে ৫০ পয়সাতে চলে গিয়েছিলো এবং এখনো অধিকাংশ এফএনএফ ৪৫-৫০ পয়সা জিপিতো এফএনএফে ৭০ পয়সা কাটে তাই নিজেদেরকে চালাক ভাবার কোন কারণ নেই কলরেট বাড়বে মানসিক ভাবে প্রস্তুতি নিন
৩ জির কথা কিছু বলার নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



