somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরানের আলোতে হজ্জ/কোরবানী অবৈধ-৩/১০

০৮ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পূর্বাপর)
কোরানের আলোতে প্রচলিত হজ্জ, তারিখ এবং বিশ্বব্যপী পশু হত্যা বৈধ নয়।

হজ্জ অর্থ : সংকল্পবদ্ধ হওয়া, শপথ করা;
কোরবানী অর্থ: ত্যাগ করা, উতসর্গ করা। অর্থাত লোভ, হিংসা, মোহ, ক্রোধ, যাবতিয় মিথ্যা, অন্যায়, অশ্লীল, অপস্বভাব-কর্ম ত্যাগ করার শপথ করাকেই আরবিতে কোরবানীর হ্জ্জ বলা হয় (তথ্যসুত্র: ২: ৯৭)।
৫. [৩: ৯৬, ৯৭] মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয় তা এই বাক্বায় ইহা বরকতময় ও বিশ্ব জগতের দিশারী। উহাতে অনেক সুস্পষ্ট স্মৃতি জড়িত আছে ইব্রাহিমের আস্তানায়। এবং যে কেহ সেথায় প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ করা তার অবশ্য কর্তব্য এবং কেহ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নহে।
সহজ কথা: ইট-পাথরের একটি ঘর বিশ্ব মানবের শান্তি ও মুক্তির দিশারীর অর্থ মূলতঃ ঐ ঘরখানাকেই বুঝায়নি, কারণ তাতে আল্লাহর একত্ববাদে, নবি-রাছুল, কোরান ইত্যাদি গুরুত্বহীন হয়ে পড়ে এবং পাথর বা মুর্তিবাদে অনুপ্রাণীত করে; অতএব ঐ ঘরখানাকে কেন্দ্র করে ইব্রাহিমের যাবতিয় ধর্মা-ধর্ম, কর্মা-কর্ম, রীতি-নীতির ইতিহাস রোমন্থন ও তার প্রণীত গঠনতন্ত্র বা সংবিধান অনুসরণ ও পুনঃপ্রতিষ্ঠাই বিশ্ব জগতের দিশারী বলে অভিহিত করা হয়েছে।
ধারাটি এরূপ যে, জাতিসংঘে যেই ঢুকলো সেইই নিরাপদ হলো। তার অর্থ এ নয় যে, জাতিসঙ্ঘের দালানে একবার ঢুকলেই আজীবণ নিরাপদ থাকা যায়। আরো পরিস্কার ও নিশ্চিত করেই বলে দেয়া হয়েছে যে, কাবা বিশ্ব জগতের দিশারী, ইহ জগতের বাস্তব কল্যাণকামী; বেহেস্ত, বা পরজগতের ছোয়াব বা দিশারী বলেনি!
শুধু ঘরের মধ্যে প্রবেশ করলেই পাপ ক্ষমা ও শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোন বৈজ্ঞানিক, আধ্যাত্বিক বা কোরানিক যুক্তি প্রমান নেই। কারণ ঐ ঘরেই পৌত্তলীকদের ৩৬০টি মূর্তি ছিল অথচ মুর্তিগুলি কোন নবির আমলেই নিরাপদ ছিল না; আবুযেহেলগণ অহরহ ঐ ঘরে প্রবেশ করতেন এবং পৌত্তলিকদেরই অধিকারে ছিল; কিন্তু তাদেরকে রক্ষা করেনি! তাছাড়া প্রতিষ্ঠিত এজিদ গোষ্ঠির শাষণামলের কোন এক সময় থেকে অদ্যাবধি ঐ ঘরে কোন হাজির প্রবেশ নিশিদ্ধ; একমাত্র সৌদি রাজা ব্যতিক্রম হলেও তিনি কোন অবস্থাতে নিরাপদ নন বলেই আপণ জীবন-যৌবন, ভোগ ও ক্ষমতার নিরাপত্তার জন্য, স্ব-জাতি থেকে আত্ম রক্ষার জন্য তাদেরই রচিত শরিয়তের দৃষ্টিতে কাফের (?)ভাড়া করে ভীত-সন্ত্রস্থ ও হতাস জীবণ যাপন করছেন!
সেখানে যাওয়ার সামর্থ থাকার মূল অর্থ প্রধানতঃ অর্থ-সম্পদই নয় বরং জ্ঞানে, গুণে ধর্মভীরুতা এবং শপথ রক্ষা করার শক্তি-সামর্থ বা মনোবল। টাকা-পয়সার কথা বলা হলে অবশ্যই হারাম/হালাল উপার্জনের প্রশ্ন থাকতো।
৬. [৫: ৯৭] পবিত্র কাবাগৃহ, পবিত্র মাস, কুরবানীর জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন; ইহা এই হেতু যে, তোমরা যেন জানতে পার যা কিছু আসমান ও জমীনে আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।
সহজ কথা: এখানেও ‘কোরবানী’ শব্দ নেই! পবিত্র শব্দটিও নেই আছে হারাম অর্থ: সংরক্ষিত/নিষিদ্ধ; ‘কুরবানীর জন্য প্রেরিত পশু, গলায় মালা পরিহিত পশু’ আদৌ সেখানে নেই, আছে ‘হাদিয়া’ অর্থ: দান/চাঁদা ও ‘কালাআয়েদা’ অর্থ: পুষ্প, পত্রমালা, হার বা বেড়ী। অর্থাত নির্দিষ্ট মাসে সংরক্ষিত কাবায় প্রাপ্ত দান সামগ্রী সাধারণ মানুষের কল্যাণের জন্য সংরক্ষিত থাকবে। উদাহরণ স্বরূপ: ‘-আমি কি উহাদের এক নিরাপদ সংরক্ষণ (হারামে) প্রতিষ্ঠিত (কিয়ামান) করিনি? যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানী হয় আমার দেয়া (দান হিসাবে প্রাপ্ত) রিজ্জিকরূপে। কিন্তু উহারা অধিকাংশই তা জানে না। (২৮: ৫৭)। উপহার হিসাবে টাকা-পয়সা, সোনা-গয়না, মালা-হার, ফল-মূল ইত্যাদির মত পশু দানও স্বাভাবিক; তবে উল্লিখিত আয়াতে পশুর কথা উল্লেখ নেই।
(চলবে-৪/১০)
২০টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×