somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবুয়ত শেষ হওয়ার বিষয়বস্তু নয়-২/৫

০২ রা মে, ২০১১ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পূর্বাপর)
ক. তাছাড়া (৩৩: ৪০)—আল্লাহর রাছুল ও শেষ নবি/(নবি আর আসবে না)
বনাম
খ. নিম্ন বর্ণিত অসংখ্য আয়াত:
[দুটি দলের কোন্‌টি ভুল বিভ্রান্তকর/সত্য, গ্রহণযোগ্য অথবা পরস্পর বিপরীত/সাংঘর্ষিক কিনা! তা এক্ষণে হাদিছ/ফতোয়া ছাড়াই কোরানের বিষয় কোরানের আলোকেই গ্রহণ/বর্জন করতে পারেন]
৪. (৬: ৮৪)-এবং তাকে দান করেছিলাম ইসহাক, ইয়াকুব তাদের প্রত্যেককে সত্‌ পথে পরিচালিত করেছিলাম; পূর্বে নুহকেও এবং তার বংশধর দাউদ, সুলায়মান, আয়ুব, য়ুসুফ, মুসা ও হারূনকেও; আর এভাবেই সত্‌ পরিশ্রমীদের পুরস্কৃত করি/করবো।
[আয়াতটি আমাদের শিখাচ্ছে যে, নবি/রাছুল হওয়ার অন্যতম শ্রেষ্ঠ যোগ্যতা হলো সত্‌ পরিশ্রম; অত:পর আল্লাহর ইচ্ছ]
৫. (৬: ৮৮) ইহা আল্লাহর পথ (নীতি)! স্বীয় বান্দাদের (সত্‌ পরিশ্রমীদের) মধ্যে যাকে ইচ্ছা তিনি ইহা দ্বারা (অহি দ্বারা) সত্‌ পথে পরিচালিত করেন/করবেন।
৬. (৬: ৮৯)যাদেরকে কেতাব, কর্তৃত্ব, নুবয়াত প্রদান করি/করব; তারা ঐগুলি প্রত্যাখ্যান করে, তবে অন্য সম্প্রদায়ের উপর দায়িত্ব ভার অর্পণ করব যারা এগুলি প্রত্যাখ্যান করবে না।
৭. (১৬: ২) তিনি তার পবিত্র আত্মাধারী দাশদিগের মধ্যে যাকে ইচ্ছা তাকেই সতর্কস্বরূপ নির্দেশ প্রকাশ করান এ যে, ‘আমি (আমিত্ব) ব্যতীত কোন ইলাহ্ নেই-।‘
৮. (২৮: ৬৮) তোমার প্রতিপালক--যাকে ইচ্ছা তাকেই মনোনীত করেন/করবেন, এতে কারো কোন কর্তৃত্ব নেই-।
৯. (৪৪: ৩-৫) আমি ইহা অবতীর্ণ করি/করব অন্ধকারে (অবক্ষয়ের যুগে) আশির্বাদ (বরকত) স্বরূপ।-- আমিই রাছুলগণকে মনোনীত করি/করব।
[সমাজ যখন চরম অবক্ষয়, অধঃপতন বা অন্ধকারে নিমজ্জিত হয়, তখনই উদ্ধারকল্পে আশীর্বাদ স্বরূপ নবি-রাছুল পাঠিয়ে সতর্ক এবং চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। ইহাই ১০ নং আয়াতসহ ছুরা কদরের (৯৭ নং) বিষয়বস্তু]
১০. (৪৭: ৩৮) তোমরা বিমূখ হলে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতি বহাল করেন/করবেন-।
পুনঃ পুনঃ নবি-রাছুল মনোনয়নের মৌলিক ও স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও কোন কালেই পরবর্তী নবিদের স্বীকার করা তো দূরের কথা বরং অমানুষিক অত্যাচার, অবিচার করেছে ; দেশ থেকে বিতাড়িত করেছে। এমনকি প্রকাশ্যে হত্যা পর্যন্ত করেছে। বিশ্বের এমন কোন নবির ইতিহাস নেই, যাকে জনসাধারণ স্বতঃর্ফূতভাবে গ্রহণ করেছে।
আল্লাহর অনুমোদিত ইবলিস শুধুমাত্র আকার-আকৃতিতে পরহেজগার সেজে (সকলে নয়) সর্বকালের সংখ্যা গরিষ্ঠ পাদ্রি, পন্ডিত, পুরোহিত ও আলেম-মাওলানাদের (আমরা/আমাদের প্রভু) অণু-পরমাণুতে অবস্থান করে সত্যকে মিথ্যা ভেবে সত্যের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করেছে। মিথ্যাকে সত্য ভেবে বাপ-দাদার প্রচলিত শরিয়তকে আকড়ে রয়েছেন। পরবর্তি নবি-রাছুলদের প্রকাশ হওয়ার পথই পূর্ব থেকেই বন্ধ করে রেখেছে। প্রত্যেক নবির মৃত্যুর পরেই ঘোষণা করেছে যে, “এই শেষ নবি, আর নবি আসবে না!” বলে সমাজকে বিভ্রান্ত করত: ভোগবাদী রাজনীতিক, ঠাকুর, পন্ডিত, ইমাম-মাওলানাগণ (?) রাছুল/নবিদের স্বঘোষিত সচিব-সেক্রেটারী/উত্তরাধিকারী (নায়েবে রাছুল/অরেছাতুল আম্বিয়া) নাম ধারণ করে নবি-রাছুলদের পদ দখল করেছে!
পক্ষান্তরে, মরানবি ফিরে আসবেন, মরা/গুম হওয়া মি: ‘মেহদী নামের’ হবু কিশোর ইমাম ফিরে আসবেন, কলির অবতার আসবেন; মরা ইমাম মেহেদী ও মরা ঈসা একই সঙ্গে আকাশ থেকে পতিত হবেন, মাটি ফুরে জন্তু নাজিল হবেন ইত্যাদি ভ্রান্ত বিশ্বাস কায়েম করে সমগ্র সমাজকে বিভ্রান্ত করেছে!
‘ইমাম মেহদি’ অর্থ সত্যের নেতা, ধারক ও বাহক, পথ প্রদর্শক বা সংস্কারক। কোরানের পাতায় পাতায় সাক্ষি আছে যে, প্রত্যেক নবি-রাছুলগণই ইমাম, ইমাম মেহদি এবং কেহই আকাশ থেকে বজ্র-শিলার মত ধপাস করে পড়েননি! সুতরাং ভবিষ্যতে পড়ার বিশ্বাস চুড়ান্ত বিভ্রান্তকর!প্রতারণামূলক!!
(চলবে-৩/৫)
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১১ রাত ১০:৩১
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×