"পড়ো (হে নবী!) তোমার রব্ব এর নাম সহকারে, যিনি সৃষ্টি করেছেন।" (৯৬ : ১)
আলেমসমাজের কাছে যে ইলম রয়েছে তা গোপন করার বা প্রকাশ না করার কারণে আজ সমাজে আগুন জ্বলছে, আর সে আগুনে আমরা সবাই জ্বলে-পুড়ে মরছি তা প্রকাশ করাই আমার উদ্দেশ্য।
আল্লাহপাক কুরআনে বলেছেন- 'যারা ইলম গোপন করে তারা আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না।'
সুতরাং যে আগুনকে আমরা এক সেকেন্ডের জন্যও সহ্য করতে পারি না, তা খেয়ে কি করে বাঁচতে পারবো। এ চিন্তা করেই এই লেখার উদ্দেশ্য...
আল-কুরআনে ২০টি আয়াতে ২১ বার ইলম গোপনকারীদের সম্পর্কে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন।
অনেকেই হয়ত সেই ২১জায়গার কথাগুলি একসঙ্গে করে তার পরিণাম সম্পর্কে চিন্তা করেন না।
এ কারণে যারা কিছু না কিছু ইলমের অধিকারী তাদের উক্ত আয়াতগুলি একত্রিত করে ব্যাখ্যা সহকারে জানা এবং সেই মুতাবিক কাজ করা উচিত।
আর তা যদি তারা না করেন, তবে সমাজে যে আগুন ঢুকেছে এর থেকে কেউই বাঁচতে পারবেন না। তাই চিন্তা করতে বলবো তাদেরকে, যাদের নিকট সামান্যতমও কুরআন-হাদীসের ইলম রয়েছে।
আশা করি পরকালে বিশ্বসীগণ এর উপর চিন্তা-ভাবনা করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


