somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরে বসেই জিডি করা যাবে

০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর সব থানায় আজ থেকে কার্যক্রম শুরু ০৪/০৩/২০১০

সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় না গেলেও চলবে। ঘরে বসেই জিডি করা যাবে। যে কেউ অনলাইন জিডি করতে পারবেন। পুলিশের ‘সিটিজেন হেলপ রিকোয়েস্ট’ নামে একটি প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে রাজধানীর সব থানায় এ কার্যক্রম আজ শুরু হবে।
বাংলাদেশ পুলিশ
Citizens Help request (CHR)

ক্লিক করলেই জিডি করার নির্ধারিত ফরম কম্পিউটারে দেখা যাবে। এটা পূরণ করে নির্ধারিত থানায় অভিযোগ দায়ের করা যাবে। রাজধানীর ৪১টি থানায় এ কার্যক্রমে সফলতা এলে পরে সারা দেশে তা চালু করা হবেগতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্তরা থানায় একটি অনলাইন জিডি করে এ প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার উপস্খিত ছিলেন

অনলাইনে আপাতত ছয় খাতে অভিযোগ দায়ের করা যাবে। এগুলোর মধ্যে রয়েছে, পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেক বই, সার্টিফিকেট বা অন্য যেকোনো গুরুত্বপূর্ণ দলিল হারানো। বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্খল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য। ছিনতাইয়ের শিকার ব্যক্তি। জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘিíত হওয়ার আশঙ্কা আছে এমন কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য। দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ বা পলায়ন সম্পর্কে তথ্য। নতুন বা পুরনো ভাড়াটিয়া সম্পর্কে তথ্য

কার্যক্রমের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে এ প্রকল্প শুরু করা হলো।
এ প্রকল্পের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাই। প্রথম পর্যায়ে কেবল জিডি দায়ের করা গেলেও পরে অনলাইনে যাতে মামলা করা যায় তার ব্যবস্খা করা হবে।

ডিএমপি কমিশনার শহিদুল হক বলেন, অনলাইনে অভিযোগ দায়ের করার সাথে সাথে একটি পাসওয়ার্ড দেয়া হবে। পরে ওই পাসওয়ার্ড দিয়ে অভিযোগের অগ্রগতি জানা যাবে। বুধবার উত্তরা থানায় এবং বৃহস্পতিবার থেকে রাজধানীর বাকি থানায় এ কার্যক্রম চালু হবে
......সংবাদ প্রতিবেদন"
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×