এমনকি ভুমিকম্পও কেবলই কোন প্রাকৃতিক দূর্যোগ নয়?!

২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

শেয়ারঃ
0 0 0

হাইতিতে ভূমিকম্প ঘটিয়েছে আমেরিকা : হুগো শ্যাভেজ
যুগান্তর ডেস্ক/২৪.১.১০

(খবরটি দেখার পর থেকেই সবার সাথে ভাগাভাগি করতে ইচ্ছে হয়েছিল। আগে সুযোগ পাই নি। জানি না ইতিমধ্যেই কেউ আপনাদের সাথে এ বিষয়ে শেয়ার করেছেন কিনা। এ সংবাদটি দেখে আপনাদের অনুভুতিগুলো কেমন হয় তা ভাগাভাগির জন্যই পুরোনো পত্রিকা থেকে কেটে নিয়ে তুলে দিলাম। দেখা যাক আপনাদের ভাবনাগুলো কেমন। আমার মনে হয়েছে যতদিন মার্কিন নেতৃত্বাধীন পুরো সাম্রাজ্যবাদী ব্যবস্থার উচ্ছেদ করা না যাচ্ছে তত দিন সমগ্র প্রকৃতি তো বটেই এমনকি সাম্রাজ্যবাদী গণশত্রুদেরও নিজেদের মুক্তি নাই।)

হাইতির প্রলয়ংকরী ভূমিকম্পের জন্য আমেরিকাকে দায়ী করলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তার মতে, আমেরিকা টেকটোনিক অস্ত্রের সাহায্যে হাইতিতে ওই প্রলয় ঘটিয়েছে। যাতে মারা গেছে ২ লাখ মানুষ। শ্যাভেজ অভিযোগ করেন, আমেরিকা হাইতিতে টেকটোনিক ওইপন বা ভূমিকম্প অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ওই পরীক্ষার ফলে হাইতির পরিবেশ মারাÍক বিপর্যয়ের কবলে পড়ে সৃষ্টি হয় রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প। মারা যায় লাখ লাখ মানুষ। শ্যাভেজ বলেন, এই বিধ্বংসী অস্ত্র এর আগে মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধেও ব্যবহার করে। ফলে সেখানেও ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়।
শ্যাভেজ বলেন, এই অস্ত্র দূরবর্তী কোন স্থানের পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। পরিবেশকে ধ্বংস করে দিতে পারে। শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টির মাধ্যমে ভূমিকম্প সৃষ্টি করতে পারে বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। শ্যাভেজ বলেন, হারপ বা হাই ফ্রিকোয়েন্সি অ্যাকটিভ অরাল রিসার্চ কর্মসূচির আওতায় অস্ত্রটি তৈরি করা হয়েছে। ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে এই কর্মসূচি শুরু হয়। পরিবেশের জন্য মারাÍক ক্ষতিকর বিধায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম কোহেনও এর বিরোধিতা করেছিলেন। শ্যাভেজ আমেরিকাকে এই ধ্বংসাÍক ভূমিকম্প অস্ত্র প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঈশ্বরের সঙ্গে খেলা ভালো নয়। এ খেলা বন্ধ করুন। এর আগে শ্যাভেজ অভিযোগ করেন, ভূমিকম্পের অজুহাতে আমেরিকা হাইতি দখলের পাঁয়তারা করছে। ডিজিটাল জার্নাল।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আন্তর্জাতিক-সামরিক-রাজনীতি ;
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬
মো: ইউসুফ বলেছেন: হাইতিতে ভূমিকম্প ঘটিয়েছে আমেরিকা : হুগো শ্যাভেজ

কোন ছাগলে এই গাধার কথা বিশ্বাস করবো? এই গাধা তো উঠতে বসতে আমেরিকারে গাইল মারে।
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: মন্তব্যের মধ্যেই আপনি আপনার জাত ও চিন্তা প্রকৃতি তুলে ধরেছেন। আশা করি সকলেই তা বুঝতে সক্ষম হবেন।
সুতরাং, আপনার প্রসঙ্গে এর চেয়ে বেশী মন্তব্য প্রয়োজনীয় নয়।

২. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১০
হাফিজুর রহমান মাসুম বলেছেন: আপনার রেফারেন্স উল্লেখ করেন। এ বিষয়ে আরও জানতে চাই।
৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: @ মোঃ ইউসুফঃ
আপনার মত ছাগলরাই ওই গাধারে বিশ্বাস করে না। আমেরিকারে গাইল মারাটাকি খুব অযৌক্তিক? বরং গালি মারাটা ওদের জন্য অনেক কম, এর চেয়ে বিশী কিছুই ওদের প্রাপ্য। আমি এই ভূমিকম্পের বিষয়ে বলছি না শুধু, সমগ্রে বিশ্বের এই অশান্তির জন্য ওরাই দায়ী এই কথা এখন সবাই বোঝে।
আর এই ধরনের একটা খবরের লিঙ্ক আমিও পেয়েছিলাম। এখানে দেখুনঃ
(An unconfirmed report: US weapon test aimed at Iran caused Haiti quake)
http://www.presstv. ir/detail. aspx?id=116834§ionid=351020104

৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬
ফয়েজ ০৮ বলেছেন:
মো: ইউসুফ বলেছেন: হাইতিতে ভূমিকম্প ঘটিয়েছে আমেরিকা : হুগো শ্যাভেজ

কোন ছাগলে এই গাধার কথা বিশ্বাস করবো? এই গাধা তো উঠতে বসতে আমেরিকারে গাইল মারে।
------------------------------------------------------------------------------------
মো: ইউসুফ[ কে বলছি, এভাবে ছাগল বলার মানে কি। আর যদি এই শব্দটা আপনি স্বজাতের টানেই বলে থাকেন তাহলে বলছি- আপনার জাত বাদে যারা আছেন তারা সবাই এটা বিশ্বাস করবে।
৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬
শফিকুল বলেছেন:
আমেরিকা হইতে সাবধান।

তাদের আমাদের সমুদ্রসীমায় ঢুকতে দেওয়া যাবে না।
৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২
ত্রিশোনকু বলেছেন: পাগলে কিনা বলে
ছাগলে কিনা খায়।
৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৯
টেকি মামুন বলেছেন: @ইউসুফ ভাই আপনে এখনও ছোট মানুষ রয়েছেন বিজ্ঞান যে কই গেছে সেই নিয়া আপনার কোন ধারনা নাই।
একটু গুগলে সার্চ মারেন সব বুঝতে পারবেন্
৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৩
ছিনতাইকারি বলেছেন: মেটেওরিক ওয়েপনস নামের একটা বিষয় কিন্তু আছে। এক্কেবারে ফালায়া দেওয়ার বা পাগল ছাগলের কথা বার্তা বৈলা উড়ায়া দেওয়ার ব্যাপার না। মূল বিষরটা হৈল উত্তর আর দক্ষিন গোলার্ধের চৌম্বক ক্ষেত্রে তারতম্য ঘটিয়ে পৃথিবীর অক্ষরেখার ইন্ক্লিনেশনে উদ্দেশ্য অনুসারে একটা বিশেষ মাত্রায় ও পর্যায়ে তারতম্য ঘটানো। যার ফলে ৎসুনামি, ভূমিকম্প, হ্যারিকেন ইত্যাদি ঘটতে পারে। খুব সম্ভব প্রথম ব্যাক্তি যার মাথায় এই আইডায়াটা আসে সে হচ্ছে সার্বীয় বংশোদ্ভূত বিজ্ঞানী নিকোলা টেসলা যার নামে কিনা বলা হয়ে থাকে " দ্য ম্যান হু ইনভেন্টেড দ্য টোয়েনটিয়েথ সেন্চুরী"। ১৯০০ শতকের ২য় দশকে (সঠিক সালটা মনে নাই) এই ব্যাক্তির রহস্যজনক মৃত্যু হয় আমেরিকাতে এবং তার গবেষনাপত্রগুলি সিজ করে এফবিআই এবং সেগুলোর সিক্রেসি মেন্টেন করা হচ্ছে আজ পর্যন্ত। আবার ১৯৬০ সালের দিকে একজন রাশিয়ান বিজ্ঞানি চৌম্বক ক্ষেত্র নিয়া গবেষনার অনুমতি এবং গবেষনার কাজে ব্যাবহার করার জন্য তৈগার বনভূমিতে বিশাল জায়গা পায়। সেই বিজ্ঞানির দাবি যে এই আবহাওয়া অস্ত্র সেই তৈরি করেছে। বিষয়টার ভয়াবহতার দিকে লক্ষ্য রেখে আমেরিকা এবং রাশিয়া উভয় পরাশক্তিই এই বিষয়টাকে কখনো লাইম লাইটে আসতে দেয়নি। তবে মাঝে মধ্যই স্লিপ অফ টাং হিসাবে ঐ দুদেশের অথরিটির মুখ থেকেই বেড়িয়ে এসেছে এর কথা। যেমন কয়েকবছর আগে আমেরিকাতে প্রচন্ড হ্যারিকেন হল ক্যাটরিনা না কি যেন নাম, সেক্ষেত্রে কোনো উচ্চপদস্থ আমেরিকান (কে ছিল স'টা মনে করতে পারছিনা) এই হারিকেন ঘটানোর জন্য রাশিয়াকে দায়ী করছিল। তেমনি দক্ষিন-পূর্ব এশিয়ায় ঘটে যাওয়া প্রলয়ংকরী ৎসুনামির জন্যও রাশিয়া অভিযোগ এনেছিল আমেরিকার উপর। হাইতির ঘটনায় আমেরিককে দোষরোপের ব্যাপারেও শ্যাভেজ প্রথম ব্যক্তি নয়। সে শুধু রাশিয়ার সংগে তাল মিলিয়েছে। ব্যাপার যাই, আগুন ছারা ধোঁয়া কিছুতেই হতে পারে না। সুতরাং ওয়েট এন্ড সি
১০. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
সৈয়দ আমিরুজ্জামান্ বলেছেন: যতদিন মার্কিন নেতৃত্বাধীন পুরো সাম্রাজ্যবাদী ব্যবস্থার উচ্ছেদ করা না যাচ্ছে তত দিন সমগ্র প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশসহ মানুষের নিজেদের প্রকৃত মুক্তি অসম্ভব।
১১. ১৯ শে মার্চ, ২০১০ সকাল ৭:৩৫
হার্ড পয়েন্ট বলেছেন: technology has advanced to such an extent that, the artificial earthquake is possible now a days. Hence the Blame of Hugo Shevez is not completely false. Rather it requires more investigation. So wait and see.

 

মোট সময় লেগেছে ১.০৭৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
i am a worker
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই