somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ার ইন ব্লগ - অ্যানজেলিয়া (৫৩)

০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব-৯
---------------------

দুই মাস হতে চলল নেমীর চোখে ঘুম নেই। চোখের নীচ দিয়ে কালি পড়েছে। চেহারার এ কি ভয়ংকর অবস্হা নিজেই আয়না দেখে ও কেদে ফেলল। এই দুই মাসে ও একদিনও ক্লাশের বই ধরেনি ক্লাশে ও যায়নি। ও এখন কি করবে - যেন কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাচ্ছে। আত্মহত্যার সবগুলো কারনই ওর প্রায় এসে গেছে।
প্রতিদিন শোয়ার আগে ও একবার শুভর বাবাকে টেলিফোন করে। আজও করেছে। ভদ্রলোকের শরীর ভাল না , ক'দিন থেকে প্রেশারটা বেড়েছে। নেমী সারাদিন প্রায় শুভর বাসায়ই থাকে , বাবার পাশে বসে থাকে।

দু মাস আগে ইসফাক সাহেব তার সমস্ত সম্পত্তি নেমীকে লিখে দিয়েছেন। নেমী বাবার পায়ে ধরেছে - কত কান্নাকাটি করেছে কিন্ত ইসফাক সাহেব তার সিদ্ধান্তে অটল। বলেছে এ ছাড়া তার আর কোন উপায় নেই। নেমী কত যুক্তি দেখিয়েছে । বুঝিয়েছে আপনার ছেলে আমাকে বিয়ে করবে না , আমাকে আত্মহত্যার পথে ফেলে দিবেন না কিন্ত কে শোনে কার কথা। ইসফাক সাহেবের একই কথা - তুমি আমার ছেলের বউ না শুধু - আমার মা ও । যুক্তি দিও না মা , আইন করে তো আমি তোমার শাশুড়িকে রাখতে পারিনি কিন্ত তুমি রয়েছ কিসে ? কোন আইনে ? ।
আমার শেয কথা আমার শরীরের অবস্হা ভাল না , কখন কি হয় জানিনা। আমি খোকাকে তোমার হাতে রেখে গেলাম। এটা তো সত্যি যে তোমার জন্যই খোকা আমাকে বাবা বলেছে। আমার আর কিছু অপূর্ন নেই মা । ওকে তুমি বাচাতে চেস্টা কোর

নেমী চিন্তা করল - শুভ এখনো জানে না এ সম্পত্তি উইলের কথা। শুভ যদি জানে তাহলে কি ঘটনাই না ঘটে যাবে। এত ভালবাসা বিশ্বস্ততা টাকার জন্য নস্ট হয়ে যাবে ? । যে টাকাকে ও ঘৃনা করে তাই এখন ওর মৃত্যুর কারন হবে ? । শুভ যদি জেনে যায় আর কখনো বলে - নেমী এ জন্যই কি ভালবেসেছো ? ।
এ দুমাস ধরে ও কতই না দৌড়া দৌড়ি করেছে - কত প্লান করেছে , কিভাবে সম্পত্তিটা ও শুভর নামে লিখে দিবে কিন্ত প্রতিবারেই ব্যর্থ। নেমী যেন কিছু ভাবতেই পারে না। শুভকে ও ভালভাবেই চেনে , ও যদি একবার জানতে সম্পত্তি উইলের কথা কিছুতেই ও আর এ বাসায় থাকবে না। নেমীর সমস্যা ও কাকে বলবে কাকে বুঝাবে। দু মাসে একবারও শুভকে প্রানভরে আদর করতে পারে নি। পরে হয়তো বলবে - নেমী জন্যই পাগল হয়েছিলে। আবার কমও করতে পারেনি, যদি বলে নেমী সবতো পেয়েই গিয়েছ। এ মুহুর্তে নেমী চিন্তা করল- বিজ্ঞানীরা কত কিনা আবিস্কার করে - ওর মনের মত একটা যন্ত্র আবিস্কার করে ফেলত, রিমোট টিপে দিলেই এ মুহুর্তেই শুভর সাথে ওর বিয়ে হয়ে যেত, আর একবার টিপলেই একটা বাচ্চা। নেমী সেই বাচ্চার নামে সব সম্পত্তি উইল করত তারপরে শুয়ে শুয়ে শুভকে বলত সব ঘটনা। কিন্ত বাস্তবে। এযে কত দেরী। হয়তোবা এরই মধ্যেই শুভকে না হারাতে হয়।


- চলবে
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×