পর্ব: ২৭
সূরা: আবাসা
অর্থ: (তিনি ভ্রুকুটি করলেন)
(একবার মহানবীর কাছে একজন বৃদ্ধ উপদেশ নিতে আসলে তিনি বিরক্ত হন, এজন্যই এরূপ নামকরণ)
সূরার ক্রম: ৮০
পারা: ৩০
অবতীর্ণ: মক্কা
আয়াত সংখ্যা: ৪২
রুকু: ১
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
ভ্রু কুন্চিত করে মুখ সে ফিরায়
কারণ তার কাছে এক অন্ধ লোক যায়,
হয়তো জানো কি তোমার কথা শুনিয়া
পরিশুদ্ধ লোকটি তাতে যেত হইয়া।
উপকার হতো তার উপদেশ নিয়ে
অথচ যে লোক রাখে মুখ ফিরিয়ে,
তার দিকে থাকো তুমি মনোযোগ দিয়ে।
শোন, এটা তোমার কোন দায়িত্ব নয়
নিজ থেকে যদি না সে পরিশুদ্ধ হয়।
যেই লোক তোমার কাছে এলো ছুটিয়া
সে আরো আল্লাকে ভয় করিয়া।
অথচ অবহেলা তুমি করিলে তাহার,
ওইরূপ কখনো যেন করিও না আর।..............................(১১)
কোরানে সবার তরে উপদেশ রয়
গ্রহণ করুক তাহা ইচ্ছা যার হয়।
লিপির মাঝে সুরক্ষিত রহিয়াছে যাহা,
উচ্চ মর্যাদাসহ পবিত্র তাহা।
এমন লিপিকার হাতে তাহা লিখিত
নির্মল চরিত্র যাদের সম্মানিত।
মানুষের বিনাশ হোক কৃতঘ্ন যারা
কীভাবে সৃষ্টি হলো আল্লার দ্বারা?
শুক্র হতে সৃষ্টি তিনি তারে করিলেন,
অতঃপর তিনি তাকে পরিমাণ দিলেন।
চলিতে দিলেন তাদের সুবিধা করে,
মরার পরে জায়গা দেন কবরে।
আবার পরে হবে ইচ্ছা যখন
তাদেরে তিনি দিবেন পূণর্জীবন।.....................................(২২)
পালন করেনি সে তাঁহার বাণী
রাখুক সে খাদ্যের প্রতি নজর আনি।
বিশেষ কৌশলে মোর বৃষ্টি ঝরানো
প্রয়োজনমতো জমি বিদীর্ণ করানো,
তৈরী করি তাতে আমি শস্য যে কতো
আঙুর সবজি আর তরকারি যতো।
জয়তুন খেজুর আর গাছভরা বাগান,
ফলমূল ঘাস আরো পশুদের দান।
কানফাটা শব্দ তারা শুনিবে যখন
ভাই হতে করিবে ভাই দূরে পলায়ন।
মাতা-পিতা স্ত্রী আর সন্তান থেকে
নিজেকেই ব্যস্ত রবে সবাইকে রেখে।
অনেক চেহারা সেদিন দীপ্তিতে ভরা
খুশি আর আনন্দে হবে হাসি ঝরে পড়া।
অনেকের চেহারা আরো মলিন হবে
মুখের উপর ভরা কালিমা রবে,
কাফের লোক এরা যত পাপাচারী সবে।।...........................(৪২)
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
পূর্ববর্তী পোস্ট: View this link
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


