somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-৩৭.১ (সূরা আর-রাহমান)

১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব: ৩৭.১ (আয়াত ১-২৫)
সূরা: আর-রাহমান
অর্থ: পরম করুণাময়, (মহান আল্লাহর ৯৯টি নামের অন্যতম একটি নাম)
সূরার ক্রম: ৫৫
পারা: ২৭
অবতীর্ণ: মদিনা
সর্বমোট আয়াত : ৭৮
রুকু: ৩

শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।

রুকু-১

করুণাময় যিনি আল্লা মহান
শিক্ষা দিলেন তিনি এই সে কোরআন
সৃষ্টি করিয়া মানব দানিলেন প্রাণ
কথাও তাকে তিনি বলিতে শেখান।......................(৪)

সূর্য ও চাঁদ ঘোরে হিসাব মতো
তৃণলতা বৃক্ষ উভয় তাঁর অনুগত,
আকাশকে রেখেছেন সুউচ্চে দিয়া
মানের দন্ড আরো স্থাপন করিয়া।........................(৭)

পরিমাপে কম-বেশি করিবেনা বলে
ন্যায়ের ওজন দাও তোমরা সকলে,
ওজন পরিমাপে কম দিও না ফলে।.......................(৯)

তিনি তাঁর সৃষ্ট প্রাণীদের তরে
পৃথিবীকে দিলেন এমন স্থাপন করে,
খেজুরের গাছ সেথা ফলমূল নানা
আরো আছে খোসাঅলা শস্যের দানা;
সেথায় আছে আরো কুসুমের ঘ্রাণ
অস্বীকার করিবে রবের কোন অবদান?......(১৩)

মানুষ বানালেন তিনি উষর মৃত্তিকার
আগুনের শিখা হতে জ্বীনের আকার,
রবের যে নেয়ামত রহিয়াছে তাঁর
অস্বীকার করিবে রবের কোন অবদান?.......(১৬)

তিনিই প্রভু এক তাদের সকল
উদয়াচল দুটি আর দুটি অস্তাচল,
তোমাদের রবের দেয়া যত কল্যান
অস্বীকার করিবে রবের কোন অবদান?.......(১৮)

দুইটি সাগর দেন প্রবাহিত করে
পাশাপাশি চলে তারা পরস্পরে,
মেলে না একসাথে উভয়ের পানি
উভয়ের মাঝে দেয়া সীমারেখা টানি;
অতিক্রম করে না তারা কিছু পরিমাণ
অস্বীকার করিবে রবের কোন অবদান?.........(২১)

মুক্তা ও প্রবাল উভয় সাগরেরই দান
অস্বীকার করিবে রবের কোন অবদান?
তাঁরই দয়ায় চলে বৃহৎ জলযান
অস্বীকার করিবে রবের কোন অবদান?.........(২৫)

==================(রুকু-১ সমাপ্ত)==================

এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডাইরেক্ট লিংক: Click This Link

ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ ৬১০ থেকে ৬৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ১৯৩৩ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পবিত্র কোরআন শরীফের আমপারার অন্তর্গত ৩৮টি ছোট-ছোট সুরার পদ্যানুবাদ করেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।

কাজী নজরুল ইসলামের অনুবাদকৃত কাব্য কোরআন: Click This Link

আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

এই ছোট্ট সফ্টওয়্যারটা কাজে লাগতে পারে: Click This Link setup.exe
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×