এ মাকতাবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সার্চ করার সুবিধাটি। যে কোন বিষয়ে একটি শব্দ জানা থাকলে চলবে, শব্দটি লিখে সংশ্লিষ্ট বিষয়ে চার্চ দিলেই হলো। এর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এর অন্তভুর্ক্ত যে কোনো কিতাবের যেকোনো অংশ ইচ্ছা মতো কপি করে আপনার প্রবন্ধ/নিবন্ধে সংযুক্ত করা যাবে। আগে আমি আরব বিশ্বের বিভিন্ন বই-কিতবা দেখে অবাক হতাম যে তারা সেটি প্রচুর তথ্য সমৃদ্ধ ও রেফারেন্স নির্ভর করেন। আসলে তাদের এ ক্যারিশাটা এ মাকতাবার দ্বারাই। আজকাল আমাদের দেশে যেভাবে কুরআন-হাদিস বিকৃতি চলচে এ লাইব্রেরি ব্যবহার করা হলে তা অনেকটা নিরসন হবে।
কিছুদিন আগে এক হুজুর আমার প্রতিষ্ঠানে একটি প্রবন্ধ কম্পোজ করতে দিয়েছিল। তাতে অনেক কুরআন-হাদিসের উদ্ধৃতি ছিল। আমার কাছে মাকতাবাটি কম্পিউটারে লোড করা ছিল। সাধারণত কুরআন-হাদিসের আরবি উদ্ধৃতিগুলো না লিখে আমি সেখান থেকে দিয়ে দেই। এতে একতো নিভুর্ল হয় তাছাড়া যের-যবর দেওয়া থাকে। কিন্ত তার প্রবন্ধে উল্লিখিত একটি হাদিস শব্দ শব্দ করে চার্চ দিয়েও কোথাও পাওয়া গেলো না। তাকে জিজ্ঞাসা করলে বললো সেটি নাকি কোন বুযুর্গের কিতাব থেকে নেয়া। অথচ বলা হয়েছে হাদিসে কুদসি পাকে বলা হয়েছে। মিথ্যুক কোথাকার।
এখন আসি আসল কথায় : মাকতাবা আমার কম্পিউটারে বর্তমানে ১৮.৭ জিবি দেখাচ্ছে। এটি ডাউনলোড করতে পারেন : http://islamport.com/6688.htm থেকে। পুরোটা ডাউন লোড করতে আপনাকে ২০০ এমবির মোট ৪০টি ফাইল ডাউন লোড করতে হবে। এসব জিপ করা ফাইল ডাউলোড হলে আপনি কিতাব পাবেন ৬৬৮৮টি। এছাড়া আরও ৪০০০ কিতাব ডাউন লোড করতে পারেন Click This Link থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

