somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মদ্রোহী উপদেষ্টাদের প্রতি আইয়ুব খানের মত ঘৃণা

১০ ই মার্চ, ২০০৮ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীর্ষ ওলামা-মাশায়েখদের ঘোষণা শীর্ষ ওলামা-মাশায়েখদের ঘোষণা

উপদেষ্টা পরিষদ ধর্মদ্রোহী

নারী উন্নয়ন নীতিমালার অধীনে উত্তরাধিকারের ক্ষেত্রে স্থাবর-অস্থাবর সম্পত্তিতে নারী-পুরুষ সমঅধিকারের কোরআন ও ইসলামী আইন পরিপন্থি নীতিমালা অনুমোদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভায় উপস্থিত দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ বলেছেন, ইসলাম নারী উন্নয়নের বিরোধী নয়, বরং ইসলামই নারীদের যখন কোন অধিকার ছিল না তখন তা প্রতিষ্ঠা করেছে এবং নারীদের মর্যাদা সমুন্নত করেছে। কোরআনের বিভিন্ন আয়াতে নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে। ঠিক এভাবেই কোরআন নারী-পুরুষের সম্পদের অধিকার সম্পর্কেও সুস্পষ্ট বিধান দিয়েছে। গতকাল বিকাল পাঁচটায় লালবাগ মাদ্রাসায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতি ফজলুল হক আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দারুল মাআরিফের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নায়েবে আমীর মাওলানা নূর হোসাইন কাসেমী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের বড় সাহেবজাদা মাওলানা মাহমুদুল হক, আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মস্তোফা আজাদ, মুহাম্মদপুর জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুফতি মিজানুর রহমান, মালিবাগ মাদ্রসার মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ মুহা. ইয়াহইয়া, মিরপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস, মোহাম্মদপুর জামিয়া মোহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হামিদুল্লাহ, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা ইউসুফ আশরাফী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দীন, মুফতি ফয়জুল্লাহ, মুফতি তৈয়্যেব, মাওলানা আবুল কাশেম, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, হাফেজ ইদ্রিস, এরশাদুল্লাহ, অধ্যাপক আবদুল করিম, মাওলানা এমদাদুল হক, মাওলানা ফজলুল করীম, মাওলানা লোকমান আহমদ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আবদুল হাই ফারুকী, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা যুবায়ের, মাওলানা জসিম উদ্দীন প্রমুখ। সভায় বলা হয়, সূরা নিসার ১১নং আয়াতে পরিষ্কার ঘোষণা করা হয়েছেÑ ‘আল্লাহ্ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুই জন নারীর অংশের সমান।’ কিন্তু এতে নারীর অধিকার খর্ব করা হয়নি। ইসলাম ও কোরআনের ব্যাখ্যা দেখলে বুঝা যাবে, পুরুষদের তুলনায় নারীদেরকে কোন অবস্থাতেই কোন ক্ষেত্রেই বঞ্চিত করা হয়নি। শীর্ষ আলেমগণ বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদ ২৪শে ফেব্রুয়ারি স্থাবর-অস্থাবর সম্পত্তিতে নারী-পুরুষ সমান অধিকারের নীতিমালা অনুমোদন করে কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এবং কোরআন পরিবর্তনের ভিত রচনা করেছে। যা কোন মুসলমান মেনে নিতে পারে না। গতকাল ৭ই মার্চ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তাতেও পক্ষান্তরে স্বীকার করে নেয়া হয়েছে, উপদেষ্টা পরিষদ এই নীতি অনুমোদন করেছে। সভায় বলা হয়, জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ৮ই মার্চ নারী উন্নয়ন নীতিমালায় ঘোষণা করা হয়েছে, স্থাবর-অস্থাবর সম্পত্তিতে নারীর সমান অধিকার থাকবে। এতে স্পষ্ট হয়ে গেল, বর্তমান উপদেষ্টা পরিষদ কোরআন পরিপন্থি এবং কোরআন পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পর কেউ মুসলমান থাকতে পারে না। কোরআনের সুস্পষ্ট আয়াতের বিরুদ্ধাচরণ করে কোরআনের বিধান ও ফতোয়া অনুসারে ইসলাম থেকে খারিজ হয়ে ধর্মদ্রোহী গণ্য হয়েছে। এই উপদেষ্টা পরিষদের মুসলমানদের এই দেশ শাসনের আর কোন অধিকার নেই। মহামান্য প্রেসিডেন্টকে অনুরোধ করছি, এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। আমরা সেনাপ্রধানকে অনুরোধ করছি, আপনাদের সমর্থনে এই সরকার চলছে, এই সরকার থেকে আপনাদের সমর্থন প্রত্যাহার করুন। ইসলাম ও কোরআন বিরোধী খোদাদ্রোহিতার গুনাহ আপনাদের কাঁধে নেবেন না। নতুবা আল্লাহ্র গজব থেকে কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ্র নবী বলেছেন, যে অহঙ্কার করে কোরআন ত্যাগ করে আল্লাহ্ তাকে চূর্ণবিচূর্ণ করে দেন। কাজেই সেনাপ্রধানসহ সকলকে অনুরোধ করছি, আপনাদের দায়িত্ব যেমন দেশ রক্ষা তেমনি কোরআনের মর্যাদা রক্ষাও শতকরা ৮৫ জন মুসলমানের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা আপনাদেরই সাংবিধানিক দায়িত্ব। শীর্ষ আলেমগণ দেশবাসীকে এই নীতিমালার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জরুরি আইনের সুযোগ নিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করে কেউ রেহাই পাবে না।

ইতিপূর্বে আইয়ুব খানও মার্শাল ল’র সুযোগ নিয়ে কোরআন পরিবর্তনের আইন করে রেহাই পায়নি।


শীর্ষ আলেমগণ ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সারা দেশের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মুসলমানকে এর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার এবং কঠোর কর্মসূচির জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২২
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×