আমার প্রিয় পোস্ট
- সূচনা সংগীত ও পর্যটন(ADMISSION GOING ON)ডকুমেন্টারী ডাওনলোড লিন্ক - সিফাত৬৯
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- মানবিকতা- - অপ বাক
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
নতুন বন্ধু।
২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩১
লালনের ওপর টকশো হচ্ছিলো একুশের রাতে। অগ্রজ কথা বলবেন জানতাম বলে বসে বসে দেখছিলাম। চোখ পরলো লুঙ্গি পরা লম্বা চুল, দাড়ি ওয়ালা একটা ছেলের ওপর। টিভি প্রোগ্রামে লুঙ্গি !!! এ আবার কোন ভন্ডামিরে বাবা ... (মাফ্ চাচ্ছি রাহী। এক মূহুর্তের অনুভুতিকে নিশ্চই ক্ষমা করা যায়?) কিছুক্ষণ পর ভালো লাগতে শুরু করলো, মজে গেলাম প্রোগ্রামটায়।
দুদিন পর ব্লগে লালনের ওপর একটা লিখা চোখে পরে গেলো। টকশোটার আছর তখোনো কাটেনি বলে পড়তে শুরু করলাম। লেখকের নাম অরুপ রাহী। আআরেহ!! এইটা ঐ লুঙ্গী পরা ছেলেটা না ?? নিশ্চিত হবার জন্য কমেন্ট এ জানতে চাইলাম : ভাই এটা কি টকশো এর আগের না পরের। জবাব এলো: আগের।
যাক .. দুই জন একই ব্যক্তি। বিরাট একটা জিনিস আবিস্কার করে ফেলেছি। দুদিন বিশ্রাম নেই এবার।
কিসের বিশ্রাম ... নিত্যদিনের মতো ফেইসবুকে মেইল চেক করছি। আবার অরুপ রাহী। একটু অবাক হলাম। এক জোড়া চিঠি আদান প্রদান হলো। এবার নিশ্চিত হলাম যে লুঙ্গিওয়ালাকে আবার পাওয়া গেছে।
এতবার পাবার পর মানুষটাকে না দেখলে খারাপ দেখায় না ?? শনিবার সন্ধায় আজিজে কাজ ছিলো আমার। একটু দেরীতে হলেও রাহী এলেন। কফি হাউজে ম্যারাথন আড্ডা দিলাম দোকানের শাটার না ফেলা পর্যন্ত।
একটু মজা তখোনো আমার জন্য বাকি ছিলো। বাপ্পির চায়ের দোকানের পাশে দাড়াতেই রাহী পরিচিত করিয়ে দিলেন আরো কিছু ব্লগারের সাথে। ব্রাত্য রাইসু, কৌশিক আহমেদ, অন্যমনস্ক শরত, অমি রহমান পিয়াল আরো দু এক জন। হায়! হায়!!
ব্লগের বাহিরে মানুষগুলো তো একদম মানুষের মতো। লেজ, শিং, ছেদন দাঁত কিচ্ছু নেই ... ...
এক ঘেয়ে যান্ত্রিকতায় একটু ভিন্নতা, একটু নতুনত্ব।
ধন্যবাদ রাহী।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালপুরুষ বলেছেন:
আমি মিস করলাম। পরেরবার পুষিয়ে নেয়া যাবে। ভাল লিখেছেন।
লুকা বলেছেন:
৫
অরূপ রাহী বলেছেন:
শুকরিয়া। নতুন বন্ধু পাওয়ার ক্ষেত্রে আমি উছিলা মাত্র। তাও, শুকরিয়া।
কৌশিক আহমেদ বলেছেন:
সব তেনার ইচ্ছে। তিনি আছেন যবে, চিন্তা নাই ভবে।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
হুম..... রাহী না রাহা? কার কথা বলছেন?
খেলুম না কইলাম।
আমারে একটা ফোনও দাও না, ধান্ধায় ধান্ধায় আর কত ঘুরবা!
বিষাক্ত মানুষ বলেছেন:
আরে ! এই রাহী কে তো আমিও দেখেছি আজিজ এ ।। লুঙ্গি পড়া লম্বা চুল । হায়, কথা বলিনি কখনো । যাক এবার দেশে গেলে কথা হবে ইনশাল্লাহ । আর সাথে যদি অন্যান্যরাও থাকে তবে তো ঈদের উপর শুক্রবার ।
মাবরুকা তোয়াহা বলেছেন:
পরিচিত হয়ে ভালো লেগেছে @ কৌশিক ও পিয়াল
হ্যাকিং মানেহ্ !! এটা আমার আকিকা দেয়া নাম @মোজাম্মেল হোসেন (ত্বোহা)
মাবরুকা তোয়াহা বলেছেন:
যে অসুখ বানাইছো .. তার উপর থাকো তো বান্দরবনে। আইছি আটায় গেছি সারে নয়টায় .. কি করতাম কও ? রাইখা যাইতে খারাপ লাগে বইলা ঢাকার বাইরে যাইবার টাইমেও তো তোমারে আর কইতে পারি না ... @মেঘ
অরূপ রাহী বলেছেন:
@ মাবরুকা,তাওতো কথা! আপনের এই পোষ্টের কারনে অন্তত একজন আমাকে চিনেছেন। আবারো শুকরিয়া!! কিন্তু খ্যাতির বিড়ম্বনা যখন হবে, তখন আপনে কই থাকবেন??
মাবরুকা তোয়াহা বলেছেন:
আমি থাকতে আপনার কোনো ভরসা নেই। soচিন্তা করবেনা .. একদম চিন্তা করবেন না । @ রাহীআমি অরূপ বানান ভুল করেছি .. sorry
মাবরুকা তোয়াহা বলেছেন:
হা: হা: হা: !!! দাড়ি আছে .. বাট বেশি বুড়া না ...
কালপুরুষ বলেছেন:
মাবরুকা, এর পরে কোথাও আড্ডা হলে মেঘ'কে জানালেই হবে। আমি খবর পেয়ে যাব। একদিন আসুন আমার ছাদেই আড্ডা হয়ে যাক।
মেঘ,
তোমাকেও জানিয়ে রাখলাম।
মাবরুকা তোয়াহা বলেছেন:
অবশ্যই জানাবো দাদা @ কালপুরুষ
টি_মৃদুল বলেছেন:
দোস্ত আমারে ভুলিস না। @ মেঘ, @মাবরু
মাবরুকা তোয়াহা বলেছেন:
হি: হি: হি: ... যে নাম লাগাইছো .. তোমারে মনে রাখার তো কোনো উপায় দেখতেছি না .. ভালো কথা .. আমার আকিকা করা নামের 'কা'টা কি তুই র্পামানেন্টলি ফালায় দিলি নাকি ?? @ গড় জর কধৎ উউড় ঐৎড়ংযড় ট কধৎ খড়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















