একদিন প্রতিদিন ... (মেজাজটা খারাপ )

১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৩

শেয়ারঃ
0 0 0

হিসেবে একটা ছোট্ট ভুল করে ফেলেছো বন্ধু।

আমরা মধ্যবিত্তরা যারা প্রতিদিন যুদ্ধ করি আগামীকাল ভালো থাকার জন্য, তারা আত্মমর্যাদা নিয়ে বাঁচি। এই একটাই ছোট্ট বিলাসিতা আমাদের। এখানটায় আঘাত করে তুমি ঠিক কাজ করো নি। আমাদের শ্রেনীর সবার পক্ষ থেকে তোমাকে আমি ত্যাজ্য করলাম। আজ, এই মূর্হুত থেকে তুমি আর আমার কেউ নও।

এমন অবাক ভঙ্গিতে তাকিয়ে আছো কেনো?

হ্যাঁ এটা সত্যি যে, তোমার মতো আমরা প্রতিদিন বাহিরে খেতে পারি না । গুলশান বনানীর বড় বড় ইন্ডিয়ান, ম্যাক্সিকান, স্প্যানিশ ফুড শপ গুলো আমাদের আটপৌড়ে আড্ডার জায়গা না। হাল ফ্যাশনের জামাটা আমাদের ভাগ্যে বছরে হয়তো একবারই জোটে । একটা গাড়ি কিনবো বলে অনেকেই বছরের পর বছর টাকা জমানোর চেষ্টা করছি, গাড়ি হচ্ছে না। ছোট্ট একটা চার দেয়ালওয়ালা ছাদের স্বপ্ন আছে অথচ কর্মজীবনের শেষেও পারবো কি না জানিনা । এগুলো প্রতিটিই সত্য।

কিন্তু তা বলে, তুমি কি করে ভাবলে যে আমাদের একেবারে কিছুই নেই? আমাদেরও তো অনেক কিছু আছে।
তুমি বুঝবে কি না জানি না,তবু বলি।

আমাদের আছে বুক ভরা সাহস, হ্রদয় ভরা ভালোবাসা। শত বাধাতেও আমরা থেমে যাই না। শত হতাশাতেও আমরা নতুন র্সূয্যের স্বপ্ন দেখি। কি করে মানুষের কাছে যেতে হয় তা যেমন জানি, তেমনি জানি কি করে মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে হয়।

এগুলোই আমাদের অস্ত্র। আর এই অস্ত্রগুলো দিয়েই আমরা প্রতিদিন যুদ্ধ করি।

ত্যাজ্য বন্ধু, তোমাকে আবার তোমার ভুলটা বলি: যোদ্ধারা অন্যের করুণায় বাঁচে না।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: যোদ্ধারা অন্যের করুণায় বাঁচে না।

ভালো লাগলো .. ৫
৪. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
ইফতেখার ইনান বলেছেন: মাথার উপর দিয়া গেল.. বুঝি নাই... বন্ধু কে?.. হিসাবটা কি?... আর ভুলটাই করল কি???
৫. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৮
নিঃসঙ্গ বলেছেন: আমাদের আছে বুক ভরা সাহস, হ্রদয় ভরা ভালোবাসা। শত বাধাতেও আমরা থেমে যাই না। শত হতাশাতেও আমরা নতুন র্সূয্যের স্বপ্ন দেখি। কি করে মানুষের কাছে যেতে হয় তা যেমন জানি, তেমনি জানি কি করে মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে হয়।

৫+++
৬. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: খেদোক্তিগুলো এত সুন্দর করে গেথে ফেলেছেন ,
মনে হচ্ছে সত্যিকার কোন অভিজ্ঞতার আলোকে লিখেছেন ........................বলা যাবে ?
৭. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৬
মাবরুকা তোয়াহা বলেছেন: মাথার উপর দিয়া গেছে মানে হইলো যে এই লিখা আপনার জন্য না। painটা যারা জানে তারা বুঝবে। @ইফতেখার ইনান
অনেক ধন্যবাদ@ জেনারেল, বিষাক্ত মানুষ, মানুষ, নিঃসঙ্গ
৮. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১:০১
মাবরুকা তোয়াহা বলেছেন: বলা যাবে না কেন? মেজাজ খুবি খারাপ করে বসে ছিলাম। কাগজ পেলাম। হিজিবিজি লিখলাম। পরে জেনারেল পরার কিছু পাচ্ছে না বললো বলে টাইপ করে পোস্টাইলাম। এইতো।
৯. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১:১৮
ইফতেখার ইনান বলেছেন: হুমমম... বোঝার চেষ্টা করতাসি.. দোয়া রাইখেন।
১১. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪৬
ছায়ার আলো বলেছেন: আমারো মাথার উপর দিয়াই গেল...
আমিকি বেশি গরিব?
১২. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪৯
মাবরুকা তোয়াহা বলেছেন: ধুরুহ!! কিযে বলো নাআআ !! লাখ লাখ টাকা দিয়া বিবাহ করতে যাইতেছো। তুমি ক্যামনে গরিব হইলা বলো ??
১৩. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ২:০০
ছায়ার আলো বলেছেন: হে হে বিয়ার কথা মনে হইয়া দিল খোশ হো গেয়া...
কিছু না বুইঝাই ৫ দিলাম!
১৪. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪৪
মাহবুবা আখতার বলেছেন: বুঝবে না বুঝবে না... মিডল ক্লাস পাবলিক ছাড়া আর কেউ বুঝবে না...
১৬. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪৩
চে বলেছেন: ......... শত বাধাতেও আমরা থেমে যাই না।..........আর এই অস্ত্রগুলো দিয়েই আমরা প্রতিদিন যুদ্ধ করি নরপিশাচ জামাত-শিবির-রাজাকারদের বিরুদ্ধে।

৫।
১৭. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০০
যীশূ বলেছেন: হিসাব ঠিক আছে। কিন্তু ত্যাজ্য করলেন কারে?
১৯. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৬
দ্বিধা বলেছেন: "যোদ্ধারা অন্যের করুণায় বাঁচে না"
কথাটা ভালো লাগলো ।

কিন্তু আমার কাছে মনে হয় আমরা মধ্যবিত্তরা বেশি ভিতু । রিস্ক নিতে পারি না ।
আমাদের অনেক বাধা; এটা করা যাবে না, ওটা করা যাবেনা ।
২০. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৪
েজবীন বলেছেন: ভালো লাগলো ..

২১. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩২
মাবরুকা তোয়াহা বলেছেন: পুরোপুরি না, তবে অনেকটা একমত। আজকে বসে আগামী কালের চিন্তা করতে হয়। কিছুটা ভয় থাকাটাই তো স্বাভাবিক, তাই না? @ দ্বিধা
২২. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৪
`হাসান বলেছেন: আপনের প্রপাইলের আগের ফটুকটাই ভালা আছিলো
২৩. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪১
খোমেনী ইহসান বলেছেন: মধ্যবিত্তকে নিয়ে আমাদের দেশের কিছু মানুষ যে কী পরিমান চাপাবাজি করে খোদাই মালুম। মধ্যবিত্তরা কখনো লড়াই করে না। উপর অলাদের দিকে লোভাতুর চোখে তাকায়। আর সর্বহারাদের ঘৃণা করে। তারা যুদ্ধ করে না, তবে ভোগ, কামের জন্য কামড়া-কামড়ি চচামেচি করে। মধ্যবিত্তের লড়াইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দেখলাম না। তিন দিন কতো কষ্ট করলাম। তারপর সব হাওয়া। এখন আমরা কিছু বন্ধুরা ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত। সুতরাং..........
২৪. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৯
লাল সালু বলেছেন: মধ্যবিত্র রা হইল বান্দরের মত-তেলা বাশ বাইয়া এক হাত উঠব তো তিন হাত সরসরাইয়া নামব।

ইহসান মিয়ার লগে একমত।
২৫. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫২
লাল সালু বলেছেন: তয় মিয়া ভাই (ইহসান) একখান কতা।
মধ্যবিত্র রাই কি যেন চ্যুত হইয়া বিপ্লবী নেতা হয়, অন্য কোন বিত্র রা না। খুব খেয়াল কইরেন, কিন্তু।

আফারে ৫।
২৬. ১২ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: "একটা গাড়ি কিনবো বলে অনেকেই বছরের পর বছর টাকা জমানোর চেষ্টা করছি, গাড়ি হচ্ছে না।"

আপনের তো নিজের একটা বাড়ী বা ফ্লাট আছে, আমারতো তাও নাই।

দেখছেন এই দিক দিয়া হইলেও আপনি আমার চেয়ে একটু বেশী সুখি!
২৭. ১২ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০২
আবু সালেহ বলেছেন: শেষ লাইনে এক কথায় সব সারাইয়া দিলেন.......

৫/৫
৩০. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০১
মাবরুকা তোয়াহা বলেছেন: "আপনের তো নিজের একটা বাড়ী বা ফ্লাট আছে, আমারতো তাও নাই।" !! - কে বাবা আপনি?? @উদাসী স্বপ্ন
৩১. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২২
উদাসী স্বপ্ন বলেছেন: আমি ভন্ড বাবা উদাসী! আইসা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন!
৩২. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৩
মেঘ বলেছেন: তোর ছবিটা ভালা হয় নাই।
তুই অনেক কিছুই আজকাল খারাপ করতাছস।
তোর কি স্ক্রুপ হারাইছে?
৩৩. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৬
ছায়ার আলো বলেছেন: আমিও আজকে নতুন ছবি (প্রোফাইল) পোস্টাইলাম :-)
৩৪. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৬
মাবরুকা তোয়াহা বলেছেন: ভালো ছবি দিলে অনেকে তো লিখা না পড়ে ছবির উপর কমেন্ট করে। তাই ভূতণী ছবি দিছি :) @ মেঘ
৩৫. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩
আসিফুজ্জমান তমাল বলেছেন: অনেক ভাল।
তোমার জন্য নিচের লাইনগুলো--------
যতই তুমি থাক দুরে ততই আছ কাছে
আমার গায়ে তোমার গায়ের গনধ্ লেগে আছে।
////////////
এমন অনেক কথাই বল তুমি মন থেকে যা বলনা................
////
সহজ কথা কইতে আমায় কহ যে
সহজ কথা যায়না বলা সহজে।
কাঊকে ত্যাজ্য করা কিএতই সহজ ?
৩৬. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
মাবরুকা তোয়াহা বলেছেন: ত্যাজ্য করা সহজ না কঠিন সে তর্ক কে মাথায় রেখে লিখিনি @ তমাল ... কেন যে লিখেছিলাম তা অবশ্য এতদিন পর আর মনে নাই, সম্ভবত একটা তীব্র অভিমানবোধ ।

 

মোট সময় লেগেছে ০.৩৯৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুধা লাগলে চাপা বেচে খাই, না লাগলে ঘুরি-ফিরি-ঘুমাই...
ইদানিং চাপা বেচতে আর ভালো লাগে না ...
আর কোন কাজ তো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই