হে আল্লাহ্! তুমি দয়াবান
এ ধরাতলে পরম পরশে
জীবন করেছ দান,
আকাশে বাতাসে পাতালে ভুবনে
যা কিছু আছে জগৎ কাননে
এসবের মাঝে করেছ সৃজন
আদি মানবের প্রাণ।
হে আল্লাহ্! তুমি দয়াবান
সুষম গঠনে মানুষ গড়ে
জ্ঞনভান্ডার করেছ দান
উদ্ভাবনী শক্তি জাগিয়ে
শ্রেষ্ঠ করেছ মান।
জগৎসমূহে পালিত হয়
তোমারই আদেশ প্রতি ক্ষণে ক্ষণে
বিবেক দিয়েছ মানুষের মনে
করে তারা ভুল তবু আনমনে,
পাহাড়সম পাপরাশি নিয়ে
কেউ চায় ক্ষমা করুণ হৃদয়ে
কেউবা চলে উদ্ধত হয়ে
গর্বের ঘোরে বিবেক হারিয়ে,
পাপ কোরে যারা করে অনুতাপ
খাঁটি অন্তরে ক্ষমা চায় তারা
বুঁদ হয়ে রয় পাপের নেশায়
হৃদয় যাদের কালিমায় ভরা।
কীট-পতঙ্গ, কত পশু-পাখি
ছড়িয়ে দিয়েছ কত জীব জাতি
কত তরুলতা, কত গাছপালা
কোটি কোটি উদ্ভিদ,
সবার উপরে রচনা করেছ
মানব জাতির ভিত।
অসীম গগণে সাঁতরে বেড়ায়
গ্রহ-উপগ্রহ, কোটি কোটি তারা
মহাধ্বংসের সেই ক্ষণটিতে
জ্বলে-পুড়ে সব হয়ে যাবে সারা,
হাশরের মাঠে বিচার দিবসে
নেই কোন ঠাঁই আল্লাহ ছাড়া।
স্বার্থক হয় মানব জীবন
স্রষ্টার নূরে আলোকিত হলে,
ভ্রান্ত পথের মায়াজাল গড়ে
ইহকালে মেতে পরকাল ভুলে
কোন লাভ নেই পার্থিব সুখে
পর জীবনটা বৃথা হয়ে গেলে,
শ্রেণ্ঠত্বের কোন দাম নেই
নরকের কীট হলে শেষকালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


