এবার নিজের কিছু কথা বলি। ব্লগে কিছু লিখব, এবং সে সুত্রে দারুণ সব বন্ধু পাব, কিছুই হত না, যদি না এখানে কিছু লেখার সুযোগ পেতাম। এই জগত সম্পর্কে আমি প্রথম ধারণা পাই, শামসীর ভাইয়া থেকেই। ফেসবুকে ওনার শেয়ার করা নানান সব পোস্ট পড়তাম। একদিন চ্যাট করার সময় ভাইয়া বলল, “তুমিও লেখা শুরু কর! আমার মনে হয়, তুমি ভালোই লিখবে!”
যে সাহস আর উৎসাহ তিনি দিয়ে এসেছেন আমাকে, ব্লগে অথবা ব্যক্তিগত জীবনে, তার জন্য কখনো ভাইয়াকে আমার ধন্যবাদ দেয়া হয়নি। তাই আজ বলছি, “ধন্যবাদ, ভাইয়া!”
ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে, “ওনি সবার দারুণ একটা বন্ধু! সব বন্ধুদেরই ওনি প্রিয় বন্ধু!” সবাইকে দারুণ উৎসাহ দেন, খুব যত্নবান একজন হাসিখুশি- প্রাণ খোলা একজন মানুষ! চট্টগ্রামের মানুষ বলে কথা!!
আসুন সবাই মিলে ভাইয়ার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাই।
শামসীর ভাইয়ের খুব প্রিয় একটা গান দিয়েই শেষ করি---
“যেদিন বন্ধু চলে যাব,
চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও
মনে রেখ কেবল একজন ছিল
ভালবাসত
শুধুই তোমাদের!”----- জেমস।
** সাধারণত জন্মদিনের পোস্টগুলো দিনের প্রথম প্রহরে দেয়া হয়। কিন্তু আমি দেরী করে ফেলার জন্য দুঃখিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

