ঢাকা ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রশিবির বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করায় টেলিফোনে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের প্রতিবেদককে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তি।
একইসঙ্গে চ্যানেলটির কার্যালয় বোমা মেরে ওড়ানোর হুমকিও দেওয়া হয়েছে।
হুমকির কথা উল্লেখ করে ও নিরাপত্তা চেয়ে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বাংলাভিশন কর্তৃপক্ষ।
বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান বলেন,"রাজশাহীতে শিবিরের রগকাটা ও হত্যাকাণ্ড বিষয়ে বাংলাভিশন ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে।"
এ প্রেক্ষিতে শুক্রবার ও শনিবার টেলিফোনে সংশ্লিষ্ট প্রতিবেদককে হত্যা ও অফিস বোমা মেরে ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে জানান সুফিয়ান।
চ্যানেলটির চেয়ারম্যান আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের এখন নিরাপত্তা প্রয়োজন।"
বিডিনিউজ
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



