এত হতাশার দিন
সারাদিন বিষন্ন , ভাল লাগে না কিছুই
হলদে পাখির রং , সাদা বকের সারি
সবুজ ঘাসের চাঁদর অথবা পাহাড়ী মেয়ের হাসি
সবকিছু কেমন যেন এলোমেলো
হয়ে যায় নিজের কাছে ।
দিন যেতে হয় তাই চলে যায়
পেছনে রেখে যায় শহর , বন্দর , গ্রাম
নগর সভ্যতা অথবা মানুষের বাঁচা মরা
কেমন যেন ঘোর থেকে যায় ;
সারা পৃথিবী অবিশ্বাসী মনে হয়
দু'চোখে শুধু লোভ , ঈর্ষা
আর লুটেপুটে খাওয়ার দ্রুত প্রতিযোগীতা !
কোথায় হারায় মায়া- মমতা আর ভালবাসার চুম্বক
রিখটার স্কেলে সাত দশমিক ছয় ছাড়ায়
অমানবিকতার ছুঁয়ে যাওয়া।
এখানে শান্তি নেই , ওখানে শান্তি নেই
কোথায় শান্তি পাব বলতে পারো ?
হৃদয় তবু ওঠে না জেগে
স্পর্শ করে না তোমার দু'হাত
চিৎকার করে ওঠে না কেঁদে মাঝরাতে
ঝরে না অশ্রু তোমাকে ভেবে
বড় যান্ত্রিক , যান্ত্রিক এ জীবনে তবু
স্বপ্ন দেখে যেতে হয় ..........।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


