
ব্লগার মুন্সিয়ানা, তরিকুল হুদা, শামসীর, কৌশিক, ওয়াহিদ সুজন, স্পেলবাইন্ডার, শিপুভাই, লালসালু, বালক-বন্ধু, জলরং, প্রলেতারিয়েত, সরল মানুষ, হিমু বেস্ট, ভূদাই, প্রিন্স অফ পারসিয়া, শুষ্ক, খালি ব্যান খাই, মেঘলা আকাশ ও বিষণ্ন মন, অশ্বথবৃক্ষ, টি-ভাইরাস, নেটবুক, বাড্ডা থেকে বলছি, জিয়া, আমার দেশ আমার গর্ব, শ্রাবণী লুনা, অর্ণব আর্ক, পুরাতাত্ত্বিকের কলম, চট্টগ্রাম থেকে আগত ব্লগার আরিফ, নিনজা ও অমিত।
মানববন্ধনে ছিল উপচেপড়া তারুণ্যের ভিড়। তাই অনেকের নাম হয়তো বাদ পড়ে গেছে। এই জন্য দুঃখ প্রকাশ করছি।
আর আমরা তরুণরা জানিয়ে দিয়েছি, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা কি করতে চাই। আমরা মনে করি শ্রেণীহীন সাম্যবাদী রাজনৈতিক ব্যবস্থা ছাড়া হানাদার বিএসএফকে ঠেকানো যাবে না। আমাদের সরকারকেও জনগণের প্রাণ রক্ষার ব্যাপারে আপসহীন রাখা যাবে না। সময় এসে গেছে সংবেদনশীল সমাজ দিয়ে আমাদের টুটাফাটা রাজনীতিকে দেশপ্রেমে বাধ্য করার। এজন্য আমরা চাই একটি নতুন সামাজিক শক্তির উত্থান ঘটাতে। এ শক্তি তরুণদের। এই তরুণরা বিরাজমান ক্ষেতে-খামারে, গার্মেন্টস কারখানায়, প্রবাসে মরুভূমিতে ও বরফে ডুবে যাওয়ায় রাস্তায়। এ তরুণরাই মুক্তিযুদ্ধের শহীদের লালরক্তে লেখা বাংলাদেশকে রক্ষা করতে চায়। তারা হতে চায় একটা সাহসী সম্মানিত জাতি, যাদের পশুপাখির মতো গুলির টার্গেটে পরিণত করার দুঃসাহস দেখাবে না কোনো অস্ত্রধারী হানাদার। এ জন্য আমরা গড়ে তুলতে চাই ‘গণশক্তি’। জনগণের শক্তি। যে শক্তির পদভারে কাঁপে পুঁজিতন্ত্র, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, শোষণ, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, ডাকাতির মতো সব অপরাধের উত্সমূল।
লেখাটা আজকে পত্রিকার পাতায় এসেছে..
লেখাটা প্রথম প্রকাশ হয়েছিলো এখানে.
সাইবার ক্যাম্পেইন থেকে রাজপথে মাইকিং.. বাংলার তারুন্যের ঐক্যের মানববন্ধন.. ..
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



