somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা শিশুদের কি শিখাচ্ছি বা অন্যভাবে বললে শিশুরা আমাদের থেকে কি শিখছে?

১৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম আলোর" আলোকিত ঈদ ফ্যাশন নামের সাম্প্রতিক একটি প্রতিযোগিতায় উপরের এই ড্রেসটি শিশু বিভাগে ৩য় স্থান পায়। আমার প্রশ্ন বিচারকদের প্রতি, কোন বিবেচনায় এই পোশাক ৩য় স্থান পেল? নাকি শেষ পর্যন্ত বাচ্চাদের নিয়েও বানিজ্যিকীকরন শুরু করলেন "প্রথম আলো"?


গতকাল এক বড় ভাইয়ের সাথে দেখা করতে তার অফিসে গেলাম বিকালবেলায় । তার জন্য সেখানে অপেক্ষা সূত্রে বসে থাকা্র সময় প্রথম আলো পত্রিকা দেখছিলাম। সাধারণত প্রথম আলো অনলাইনে দেখা হয়। আর অনলাইনে পত্রিকা পড়ার একটা সমস্যা অনেক কিছুই চোখ এড়িয়ে যায়। যাহোক শিরোনামে আসি। একটি প্রজেক্টের কাজে ইদানিং মার্কেটে যাওয়া হচ্ছে। যদিও মার্কেট বা শপিংমল আমার কাছে বিরক্তিকর এবং বাজে জায়গার মধ্যে এক নাম্বার পজিশনে আছে। তো সেখানে গিয়ে বড়দের বিভিন্ন উদ্ভট ডিজাইনের পোশাক চোখে পড়ার পাশাপাশি সবচেয়ে আতংক লেগেছে শিশুদের কিছু পোশাক দেখে। এবং আরো আতংকিত হয়েছি যখন জেনেছি এসব বেশিরভাগ দেশীয় ডিজাইনাররা ডিজাইন করেছে। এসব পোশাক যেমন অরুচিকর তেমনি শিশু মনে বিরুপ প্রভাব সৃস্টিতে সহায়ক। বাংলায় একটা প্রবাদ আছে বোধহয়, অনেক আগে পড়েছি। এমন হবে মনে হয়,
"কাঁচায় না নোয়ালে বাশ
পাকলে করে ঠাশ ঠাশ"।

এখন আমরা নিজেরাই আমাদের শিশুদের তাদের কাঁচা বয়সে এমন পোশাকে অভ্যস্ত করে তুলছি যে বড় হলে তারা আর আমাদের আয়ত্বে থাকছেনা। তারা তখন ঠাশ ঠাশ পোশাক ছাড়া কিছু পরতে চায়না। যখন বড় হয় তখন তারা আমাদের কৃস্টি কালচার এর সাথে সামঞ্জস্য পোশাক পড়তে অনীহা দেখায় ছোটকালের এমন অভ্যস্ততার কারণে। তখন আমরা হয়ত তাদের দোষারোপ করি। কিন্তু মনে রাখতে হবে ছোটকালেই এসব পোশাকের সাথে আমরাই তাদের অভ্যস্ত করেছি। সুতরাং আচার আচরণ এর শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানদের ছোটকাল থেকে পোশাকের ব্যাপারেও রুচিশীল ভাবে গড়ে তোলা উচিত। আর সেসব তথাকথিত ফ্যাশন ডিজাইনারদের জন্য একদলা হতাশা আর ক্ষোভ যারা এমন উদ্ভট এবং আমাদের কৃস্টি কালচার এর সাথে অসামঞ্জস্যপূর্ণ চুরি করা এসব ডিজাইনের পোশাক বাজারে ছেড়ে আমাদের শিশু এবং অভিভাবকদের বিভ্রান্ত করছে।

পরিশেষে আমার ঈদ বাজারে দেশী পোশাক নিয়ে লেখায় করা প্রিয় ব্লগার "আকাশ_পাগলা" মন্তব্যের সাথে আবারো একমত জানিয়ে বলি, "রুচিসম্মত" কথাটা কোন দোকানের ড্রেস তা না, কে পড়ছে তার উপর নির্ভর করে। আর শিশুদের ক্ষেত্রে তার বাবা মার রুচি প্রকাশ পায়।"

এসব রুচিশীল পোশাক নাকি আমি আরুচিশীল গ্রাম্য মানুষ?? B:-) B:-)

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৫
১৪১টি মন্তব্য ১২৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×