somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্যের নব রস (Nine Rasa's)

১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[অপ্সরা মেনকা]

আমাদের প্রাচীন সাহিত্য রসে ভরপুর, একেবারে টইটুম্বুর। পণ্ডিতবর্গ নয়টি মূল রসের (নব রস, nava rasa) কথা বলেন। নীচ থেকে আপনার পছন্দমত রস বেছে নিন। ইচ্ছে করলে নতুন রস সৃষ্টিও করতে পারেন।
১। হাস্য রস (Hasya Rasa, comic)
২। শৃঙ্গার রস (Shringara Rasa, love)
৩। করূণ রস (Karuna Rasa, melancholia)
৪। রুদ্র রস (Raudra Rasa, fury)
৫। বীর রস (Vira Rasa, heroism)
৬। ভয়ানক রস (Bhayanak Rasa, terror)
৭। বীভৎস রস (Bhibatsa Rasa, disgust)
৮। অদ্ভুত রস (Adbhuta Rasa, amazement)
৯। শান্ত রস (Shanta Rasa, tranquility)

প্রাচীন শাস্ত্রে বর্ণিত আছে, মানুষের মধ্যে নয়টি মৌলিক রস (emotion) বিদ্যমান, যার বিভিন্ন সমন্বয়ে গড়ে উঠে আরো জটিল রস। আঁতকে উঠবেন না; তিনটি মৌলিক রঙ থেকে যদি আরো রঙ তৈরি করা যায়, তাহলে নয়টি রস থেকে আরো অনেক বেশি রসালো ব্যাপার নিশ্চয়ই সম্ভব। আর এ রসালো ব্যাপারটির জন্য নীচের সমীকরণটি কাজে লাগাতে পারেন:
রস (x) = f(হাস্য, শৃঙ্গার, করূণ, রুদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, শান্ত)
=> রস (x) = a1*হাস্য^p1 + a2*শৃঙ্গার^p2 + a3*করূণ^p3 + a4*রুদ্র^p4 + a5*বীর^p5 + a6*ভয়ানক^p6 + a7*বীভৎস^p7 + a8*অদ্ভুত^p8 + a9*শান্ত^p9,
যেখানে রস (x) = কাঙ্ক্ষিত রস,
a1, a2, ..., a9=রস চলকগুলির সহগ, এবং
p1, p2, ..., p9= রস চলকগুলির সূচক।

এই ৯টি রস সঙ্গীতের সৌন্দর্যবীক্ষণ (aesthetics) এর মূল ভিত্তি। আর এটা কোন রাগের বিষয় নয় যে, এই রস পরিবহন করার জন্য একটি শাব্দিক (acoustic) বাহন দরকার, যার নাম রাগ (rag)। এই রাগগুলি মাঝে মাঝে মানুষের মত রূপ ধারণ করে, তখন এদের নাম হয় গান্ধর্ব্য (demigod) ও অপ্সরা (celestial nymph)। উর্বশী, মেনকা, রম্ভা ও তিলোত্তমা অপ্সরাদের মধ্যে আবার একটু নেত্রী গোছের।

রাগারাগিতে খুব বিখ্যাত ছিলেন তানসেন (Tan Sen)। বলা হয়, তিনি দীপক রাগে (Rag Dipak) আগুণ জ্বালাতে ও মেঘমল্লার রাগে (Rag Megh Malhar) বৃষ্টি নামাতে পারতেন; শব্দের ক্ষমতা বলে কথা। তানসেন মুঘল সম্রাট আকবরের সভার নবরত্নের অন্যতম ছিলেন; সঙ্গীতে ৯ এর বেশ ছড়াছড়ি মনে হচ্ছে।

৯ এর ছড়াছড়ি গ্রিক পুরাণেও আছে। সেখানকার ছন্দ কলার দেবী (Muse, অপ্সরা আর কি) নয় বোনের কথা মনে করুন:
১। Calliope: মহাকাব্য
২। Clio: ইতিহাস
৩। Erato: ভালোবাসা
৪। Euterpe: সঙ্গীত
৫। Melpomene: বিরহগাঁথা
৬। Polyhymnia: পবিত্রগাঁথা
৭। Terpsichore: নৃত্য
৮।Thalia: হাস্যরস
৯। Urania: জোতির্বিদ্যা
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫২
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×