শব্দ-রাজ্যে অভিযান (১): Sadist !
১৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
![]()
"কখনো জন্মদান করো না। সন্তান ধারণের চেয়ে কম আনন্দের আর কিছু নেই। গর্ভধারণ শরীরের জন্য ক্ষতিকর, দেহসৌষ্ঠব নষ্ট করে, আকর্ষণ ক্ষমতা বিনষ্ট করে, এবং এ সকল ঘটনার উপর সর্বদা একটি কালো মেঘের ছায়ার মত ঝুলে থাকে যা স্বামীর মনোভাব নষ্ট করে দেয়।"
"ভ্রুণ হত্যাকে ভয় পেয়ো না; অপরাধ একটি কাল্পনিক ব্যাপার: মানুষ গর্ভে যা ধারণ করে, সব সময় তার দাসী হয়ে থাকে, এবং প্রয়োজন অনুভব করলে ঔষধের সাহায্যে এ ধরণের জিনিস নষ্ট করে দেয়া অন্য একটি জিনিস খালি করে দেয়ার চেয়ে অধিকতর ক্ষতিকর নয়।"
উক্তি দুটি ফরাসী লেখক ডোনাতিয়েন আলফনসো ফ্রান্সিস দ্য স্যাড (Donatien Alphonse François de Sade) এর, যিনি মার্কুইস দ্য স্যাড (Marquis de Sade) নামে বেশি পরিচিত। ১৭৪০ সালের ২রা জানুয়ারি স্যাড জন্মগ্রণ করেন, ফ্রান্সের এক অভিজাত (aristocrat) সম্প্রদায়ে, মারা যান ১৮১৪ সালের ২রা ডিসেম্বর।
স্যাড ছিলেন একজন দার্শনিক, তবে তার দর্শন মূলত চূড়ান্ত স্বাধীনতা (বিশেষ করে যৌনতার ক্ষেত্রে) উৎসাহিত করত এবং সেখানে নৈতিকতার (ethics) স্থান ছিল অত্যন্ত নীচে। বিবেক, ধর্ম বা আইন-কানুনের বন্ধনে আবদ্ধ না থেকে, নিজস্ব ভোগের আনন্দ খোঁজাই ছিল তার কাছে সর্বোচ্চ নীতি। অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন তিনি, মানুষকে যৌন-নির্যাতন করে উল্লাস অনুভব করতেন। তার উপন্যাসগুলি ধর্ষণ, পাশবিকতা, মৃতের সাথে অশ্লীলতা প্রভৃতি বিকৃত আনন্দে পরিপূর্ণ।
মার্কুইস দ্য স্যাডের নাম থেকে আমরা স্যাডিস্ট (sadist) শব্দটি পাই।
Sadist (noun) এমন একজন ব্যক্তি যে অন্যকে নির্যাতন করে আনন্দ অনুভব করে; অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি। Sadist এর স্বভাব হলো Sadism (noun).
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শব্দতত্ত্ব ;
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জিনাত বলেছেন:
জানার মধ্যে ইতিবাচক নেতিবাচক ..সবই থাকতে পারে ..তবে কে কিভাবে বিষয়টা গ্রহন করবে....সমস্যার সূচনাটা সেখানেই
লেখক বলেছেন: ধন্যবাদ। চমৎকার কথা বলেছেন।
তবে মাঝে মাঝে ইতিবাচক নেতিবাচক নির্ণয়ে সমস্যায় হয়তো আমরা পড়ে যাই। আমার কাছে, অন্যকে কষ্ট দেয়াই নেতিবাচকতা।
জিনাত বলেছেন:
আমার কাছে যেকোন জিনিসের ভালো মন্দ যাচাই না করেই ...সেটার গুনগান গাওয়া ..মানে অন্ধভক্তরাই নেতিবাচক
লেখক বলেছেন: একমত। ধন্যবাদ, আপনাকে।
হাসান মাহবুব বলেছেন:
দারুন একটা জিনিস জানলাম। থ্যাংকস!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। চমৎকার অনুভূতিতে কাটুক আপনার সময়।
বাফড়া বলেছেন:
থ্যংকিউ.. দারুণ জিনিস শিখলাম... এখন আপনি মাসোকিস্ট শব্দটার রাজ্যে একটা অভিযান চালালে ঐটাও শিখা হয়ে যায় আমার... অবশ্য এটাও ভাবছি যদি মাসুক নামের কারো দর্হন থিকা মাসোকিস্ট নামের উতপত্তি হয় তাইলে দুঃখের শেষ থাকব না!!!!
লেখক বলেছেন: হা, হা, চমৎকার বলেছেন।
অবশ্যই জানেন, স্যাডিজম ও ম্যাসোকিজমের সমন্বয়ে স্যাডোম্যাকিজম ( sa·do·mas·o·chism) শব্দের উৎপত্তি।
বাফড়া বলেছেন:
দর্হন=দর্শন
লেখক বলেছেন: ধন্যবাদ। হা, ধারণ করা হয়, মাসুকই বটে, Leopold von Sacher-Masoch এর নাম থেকে শব্দটির উৎপত্তি।
বাফড়া বলেছেন:
তবু ভালো ঐটা মাসোক ছিল, মাশুক ছিল না!!!! আফটার অল মাশুক অর্থ হইলো যে আপনার প্রেমের সাবজেক্ট সে... তার সাথে যদি এমন প্যাচ খায় তাইলে তো..ঐ sado-masochist শব্দটা ২০০০ সালে প্রথমবারের মত শুইনা আমি ভাবছিলাম pseudo-masochist (
লেখক বলেছেন: হা, ঠিকই বলেছেন, আশেক মাশুক বিশুদ্ধ সম্পর্ক, তবে মাসোক বড় অদ্ভুত জিনিস।
লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, Sad এর বানান মিল এরূপ ধারণা দেয় বটে।
ভিয়েনাস বলেছেন:
আচ্ছা, মার্কুইস দ্য স্যাড থেকে স্যাড শব্দটা এসেছে নাকি মার্কুইসের এরুপ কার্যকলাপের জন্য তাকে স্যাড বলা হয়েছে?
লেখক বলেছেন: না, মার্কুইসের নামে Sade অংশটি আগে থেকেই ছিল। ধন্যবাদ।
অলস ছেলে বলেছেন:
শিখলাম। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। চমৎকার কাটুক আপনার সময়।
লেখক বলেছেন: তাহলে উনি বিশ্বখ্যাত হলে স্যডে শব্দটি একদিন হয়তো আরেকটি, ভালো অর্থ নিবে।
লেখক বলেছেন: ধন্যবাদ। আশা করি আপনার ভ্রমণ আনন্দময় হবে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, শব্দ মানুষের মতই, নানা রঙ শব্দের হৃদয়ে প্রবাহমান।
কালপুরুষ বলেছেন:
যথারীতি ভাল লাগলো। আশির দশকে "Sade" নামের একটা গানের এ্যালবাম বের হয়েছিল সেটা কী স্যাডিস্টদের কথা ভেবেই হয়েছিল কিনা জানা নেই। আপনার লেখা পড়ে তেমনই একটা ধারণা হলো।
লেখক বলেছেন: ধন্যবাদ। উপরেও একজন Sade এর কথা বলেছেন। খোঁজ নিতে হবে।
পতত্রী বলেছেন:
+++
লেখক বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকুন।
পথিক!!!!!!! বলেছেন:
এই শব্দ নেতিবাচক না ধরে ইতিবাচক কি কখনো ভাবা যায়?
লেখক বলেছেন: হা, হা। দর্শন খুব জটিল জিনিস, দর্শন রাজ্যে খোঁজ নেয়া যায়।
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন:
হা...স্যাডে নামের একজন ব্রিটিশ গায়িকা ছিলো ৮০'র দশকে। স্যাডে নামের একটা ব্যান্ডেরই ভোকালিস্ট ছিলেন। পরে সলো ক্যারিয়ারও ছিলো তার। তবে খুব বেশি নাম করতে পারেন নি......স্যাডিস্ট যে 'স্যাড' থেকে আসেনি, তা জানতাম, কিন্তু কোথা থেকে এসেছে জানতাম না, আপনার লেখার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা। ধন্যবাদ, স্যাডের ব্যাপারে তথ্যের জন্য।
শুভ জ্ঞানের আনন্দ উৎসারিত হোক আপনার পরিপাশে, আপনার নামের মতো।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
sadist বা sadism শব্দটা শুনলে একটা দুঃখবোধ জাতীয় কিছু মনে আসে..........
যা উল্লেখিত দার্শনিক এর জীবন যাপন বা দর্শনে তেমন ছিলোনা.....
উদাহরন অনুযায়ী উনাকে বিকৃত বলা যায়........এবং উচ্ছৃংখল।
শব্দ অভিযান পড়ছি...........
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: এর কারণ শব্দটি মনের মধ্যে sad এর সাথে অন্বিত হয়ে যায়, যদিও উৎপত্তিগত দিক দিয়ে দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই।
যেহেতু শব্দের উপর মূল আলোচনা, তাই দার্শনিকের উপর বেশি আলোচনায় যাইনি। তবে Marquis de Sade-কে শুধু উচ্ছৃঙ্খল বললে তাকে পুরোপুরি প্রকাশ করা হয়না।
শব্দ অভিযান পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
মুরাদ-ইচছামানুষ বলেছেন:
জানলাম নতুন জিনিস। ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও মন্তব্যে অনেক ধন্যবাদ। উত্তরে দেরি হয়ে গেল। আশা করি, ভালো কাটছে সময়।
এক রাশ তরঙ্গ বলেছেন:
আমি ঠিক করেছি আপনার লেখা ভালো না লাগলেও (এই সম্ভাবনা খুবই ক্ষীণ) বাই ডিফল্ট প্লাস দিয়ে যাব।
লেখক বলেছেন: শুভেচ্ছা, তরঙ্গ। মন্তব্যের গভীর সম্মাননায় সিক্ত হলাম। আমার লেখায় আপনার অনুভবের মর্যাদা সমুন্নত রাখার চেষ্টা চলবে।
ভালো থাকবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















