শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

শব্দ-রাজ্যে অভিযান (৬): Lament, Jeremiad !

০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৩

শেয়ারঃ
0 0 0


ল্যামেন্ট (lament) বা ল্যামেন্টেশান (lamentation) হলো বেদনা, অনুশোচনা বা বিলাপ প্রকাশকারী কোনো গান, কবিতা কিংবা বাদ্য। মানব ইতিহাসের টিকে থাকা প্রাচীনতম কাব্যগুলির অধিকাংশের মধ্যেই ল্যামেন্ট পাওয়া যায়। ল্যামেন্ট রয়েছে হোমারের ইলিয়াড ও অডিসিতে, রয়েছে প্রাচীন ইংরেজি সাহিত্য বোওয়ালফ, হিন্দু বেদ, মেসোপটেমিয়ার উর নগরির শোকগাঁথা এবং তাওরাতে। অনেক বাচনিক প্রথায়, ল্যামেন্ট একটি ধারা হিসেবে গড়ে উঠেছে যা সাধারণত নারীরা পালন করে থাকেন।

দ্য বুক অব ল্যামেন্টেশানস (The Book of Lamentations) বাইবেলের পুরাতন নিয়মের একটি পবিত্র গ্রন্থ, যা নবী জেরেমিয়াহ (Jeremiah) লিখেছেন বলে বিশ্বাস করা হয়। ধর্মগ্রন্থটিতে নবী তাঁর জাতির পতন ও দুর্দশার বিষাদমাখা প্রত্যক্ষদর্শী বিবরণ দেন। স্বজাতির হাতে বন্দী, ভগ্নহৃদয় নবী দেখেন কিভাবে ব্যাবিলনের রাজা নেবুচাঁদনেজার জেরুজালেম ও ৪০০ বছর ধরে দাঁড়িয়ে থাকা সুলাইমানের (আঃ) উপাসনালয়কে ধ্বংস করে। ধর্মগ্রন্থটির সুর অত্যন্ত বিষণ্ণ, এবং নবী জেরেমিয়াহকে সচরাচর 'ক্রন্দনরত নবী' বা 'ভগ্নহৃদয় নবী' হিসেবে আখ্যায়িত করা হয়। বুক অব ল্যামেন্টেশানসের প্রথম পঙ্‌ক্তি হলো:

কিভাবে নগরীটি হয়ে গেল নির্জন, ছিল যা জনাকীর্ণ! কিভাবে সে হয়ে গেল বিধবা! ছিল সে মহান এক জাতি, জনপদের রাজকুমারী, হয়ে গেল আজ করদ এক রাজ্য!

বিষণ্ণ এই নবীর নাম থেকে আমরা আরেকটি শব্দ পাই:
Jeremiad, যার মানে প্রলম্বিত, বিলাপপূর্ণ অভিযোগ বা সাবধানবাণী ( a long and mournful complaint), কারণ নবী তার স্বজাতিকে স্রষ্টার প্রতি অবাধ্যতার কারণে সমালোচনা করেছিলেন এবং এর পরিণাম সংক্রান্ত সাবধানবাণী শুনিয়েছিলেন।

Lament. v. & n. To express grief for or about; mourn: “We lamented the death of the child.”

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শব্দতত্ত্ব ;
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৩
ইমন জুবায়ের বলেছেন: চমৎকার। আজই আরবি কবি আল-খানসার শোকগাথা নিয়ে লিখলাম। চমৎকার। কিছু শব্দের মানে জানলেও শব্দের ইতিহাস জেনে চমৎকৃত হই। ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ। সময় নিয়ে পড়ব খানসা। ভালো থাকুন।

২. ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৬
শূন্য আরণ্যক বলেছেন: ক্রন্দনরত নবী' বা 'ভগ্নহৃদয় নবী' :)

+
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: শুভ কামনা।

৩. ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৩
কালপুরুষ বলেছেন: যথারীতি খুব ভাল লাগলো পড়তে।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: আপনার মন্তব্য উপস্থিতি অমলিন আনন্দের।

০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: আশা আছে। ভালো থাকুন।

৫. ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৭
অলস ছেলে বলেছেন: ধন্যবাদ।
ল্যমেন্টেশান কেই তাহলে ফার্সী/উর্দুতে 'মার্সিয়া' বলা হয়?

প্রাক-ইসলাম আরবী কবিতায় এই ধারা'র অনেক কবিতা আছে। আরবীতে এই শাখার নাম 'আর-রিসা'। একেকটা গোত্র বছরের বছর যুদ্ধ করতো, আর সমানতালে বীরত্বগাথা আর শোকগাথা লেখা হতো।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: হ্যাঁ, ঠিক ধরেছেন, মার্সিয়াই ল্যমেন্টেশান। আরবদের কাব্যগাঁথা বেশি সুবিদিতই।

ভালো থাকুন।

৬. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৩
সব্যসাচী প্রসূন বলেছেন: যথারীতি হ্যাটস অফ.. :).. এল ডোরাডো নিয়ে শেষ অংশটুকু দিয়েছি পড়ে দেখেন... দৌড়ের উপর আছি... শান্তিমত পড়তেও পারছি না... আবার পড়ব। :)
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। সময় নিয়ে পড়ব। আপনার দৌড় প্রশান্ত হোক।

৭. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৭
নুশেরা বলেছেন: খুব ভাল কাজ হচ্ছে; চলুক। প্রিয় পোস্টে যোগ করলাম।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ, বোন। ভালো থাকুন।

৮. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৮
তায়েফ আহমাদ বলেছেন: ক্রন্দনরত নবী জেরোমিয়াহকে নিয়ে সত্যেন দত্তের একটা বই ছিলো না!
"অভিশপ্ত নগরী" কি?
যাই হোক, যথা নিয়মেই শব্দখানা আমার কমন পড়ে নাই।
অতএব, জ্ঞান বৃদ্ধিত হইল!
ধইন্যা................





ম্যাভেরিক অর্থ কী?

"যাথী যান্থে ছায়!!!!!!"
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: বইটির ব্যাপারে তেমন ধারণা নেই। খোঁজ নেব।

ভালো থাকুন।

ম্যাভেরিক: চিন্তা-চেতনা ও কর্মে স্বতন্ত্র, স্বাধীন।

৯. ০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১০
তায়েফ আহমাদ বলেছেন: Lamentation আর Melancholy কি একই শব্দ?
০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: প্রায় এক, তবে কিছুটা পার্থক্য আছে।
Melancholy বলতে মূলত মনের বিষণ্ণ ভাবটিকে বুঝায়, আর

Lamentation বলতে মূলত বিষণ্ণ ভাবটির ভাষাগত/ধ্বনিগত প্রকাশ বুঝায়; এরূপ প্রকাশ কান্নাকাটি করা, বিলাপ করা, গোঙানো প্রভৃতি আকারে হতে পারে। Lamentation-এ নিজের বা অন্যের কৃতকর্মের অনুশোচনা থাকতে, Melancholy-তে অনুশোচনা নাও থাকতে পারে।

দুটো exact synonym হিসেবে ব্যবহার করা উচিত নয়।

১০. ০২ রা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫১
'লেনিন' বলেছেন: Solitary Reaper এর গাওয়া অজানা ফিনিসিয় সঙ্গীতের কথা মনে পড়ে।
০২ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: আহ্‌, বড় সুমধুর! ধন্যবাদ।

১১. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৭
পারভেজ রবিন বলেছেন: সেভ করে নিলাম পড়ে পড়ব।
০২ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: অনেক দিন পর! কী খবর?

১২. ০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৯
মোহাইমেন বলেছেন: নলেজ বেইজে + হচ্ছে, তাই আপনাকেও +।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: হা, হা। ধন্যবাদ। ভালো থাকুন।

১৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৮
ফারহান দাউদ বলেছেন: ল্যামেন্ট = মার্সিয়া? ক্লাসে আছি।
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, যথার্থ।

১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫২

লেখক বলেছেন: আশা করি, চলবে, বিশেষত আপনাদের প্রেরণার সম্মানে।

ভাল থাকবেন।

১৫. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৩
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার :) ..... চলুক

কোন এক বাংলাপ্রেমিক ;) মনে হয় মাইনাস দিলো :| .... না হলে এই পোষ্টে মাইনাস দেওয়ার কি আছে ? :( .....
১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার আগমন প্রদীপ্ত করে শব্দ-রাজ্য।
মাইনাসের ব্যাপারটা, হা, হা, যা বলেছেন, হতেও পারে।

ভাল থাকুন

১৬. ২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৭
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: Lament এবং Jeremiad নিয়ে জানলাম । শব্দের সাথে কাহিনী দিয়ে সাজালে কতই না মজা লাগে পড়তে...!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৫

লেখক বলেছেন: হ্যাঁ, শব্দেরও রয়েছে আনন্দ-বিষণ্ণ মানবীয় জগত!

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৮২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই