Prodigious এবং এর সাথে সম্পর্কিত আরো দুটি শব্দ—prodigy ও prodigal—এর অর্থে বিশালতার ছাপ রয়েছে।
Prodigious কোনো কিছু আকার, শক্তি বা পরিমাণে এত বিশাল যা বিস্ময়ের উদ্রেক করে: the prodigious Burj Dubai, the young Mozart’s prodigious talents.
একজন prodigy হলো বিশাল মেধার অধিকারী মানুষ; শব্দটি বিশেষ করে জিনিয়াস বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়: Ramanujan was a math prodigy.
একজন prodigal মানুষ হচ্ছে লাগামহীনভাবে অমিতব্যয়ী মানুষ, যে অগ্র-পশ্চাৎ বিবেচনা না করেই খরচ করে;তার খরচের হাত বিশাল, খরচ করা তার জন্য খুব মজার ব্যাপার।
শব্দগুলি মনে রাখার জন্য একটি গল্প
The Parable of the Prodigal Son
নৈতিক এই গল্পটি বাইবেলের নিউ টেস্টামেন্টের লুক ১৫:১১-৩২ এ বর্ণিত। গল্পটি একজন পিতার তরুণ জ্যেষ্ঠ পুত্রকে নিয়ে যে পিতার জীবদ্দশায়ই তার কাছ থেকে উত্তরাধিকার হস্তান্তরের দাবী করে। তারপর পিতাকে পরিত্যাগ করে সে চলে যায় দূরের দেশে এবং প্রডিগাল জীবনযাত্রায় সব সম্পদ ব্যয় করতে থাকে। শীঘ্রই সে হয়ে পড়ে কপর্দকশূন্য, বাধ্য হয় শূকর চরানোর মত কাজ নিতে। এক সময় ফিরে আসে তার আত্মোপলব্ধি; সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে পিতার করুণায় নিজেকে সঁপে দেয়ার—হয়তো পিতা তাকে একটি কাজ দিবেন।
কিন্তু বাড়িতে পুত্রের আগমনের সাথে সাথে দুই হাত বাড়িয়ে তাকে গভীর ভালবাসায় গ্রহণ করেন দয়ালু পিতা, অনুশোচনা প্রকাশের সময়টুকু পর্যন্ত তিনি তাকে দেন না। হৃষ্টপুষ্ট এক ভেড়া জবাই করে পুত্রের প্রত্যাবর্তনকে উদযাপন করেন তিনি।
The Return of the Prodigal Son (1773) by Pompeo Batoni
বাইবেলের এই প্যারেবলটি মানুষের প্রতি স্রষ্টার অপরিসীম করুণার কথা বলে। পাপ করে স্রষ্টার কাছ থেকে দূরে চলে গেলেও, মানুষের প্রত্যাবর্তনকে স্রষ্টা সব সময় গভীর মমতায় গ্রহণ করেন।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


