শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

একটি উত্তরাধুনিক কবিতা রচনা-প্রক্রিয়া [কবি ও কাব্য সমালোচকদের মতামত সাপেক্ষে]

১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৩

শেয়ারঃ
0 0 0


কবি বলিয়াছেন, "ঢাকা শহরে ক্রৌঞ্চ অপেক্ষাও কবিদিগের সংখ্যা অধিক"।
এই যা, নিশ্চয়ই কোথাও ভুল সংঘটিত হইতেছে! এইরূপ অন্তর্ঘাতমূলক বাণী কবিদিগের কোমল অন্তঃকরণের পক্ষে শোভণীয় নহে, তাই এমত কথা তাহারা বলিবেন না, দ্ব্যর্থহীন। বরঞ্চ ইহার পক্ষে কোনো কাব্য সমালোচকের উক্তি হওয়ার যথেষ্ঠ সম্ভাবনা বিদ্যমান। তবে এই ব্যাপারে কবি আইরিনের মতামত নিম্নরূপ:
"আজকাল কাকের সংখ্যা হ্রাস পাইয়াছে, পূর্বেকার ন্যায় কা-কা শব্দ আর শ্রুত হয় না। রাস্তায় অনেক ময়লার স্তুপ বিদ্যমান রহিয়া থাকিলেও, সেই স্থানে কাকদিগকে ঘোরাফেরা করিতে দেখা যায় না। কাকের সংখ্যা হ্রাস কিন্তু পরিবেশের ভারসাম্যহীনতারই আরেকটি লক্ষ্মণ। কবিদিগের সংখ্যা বাড়িয়া যাওয়ার পেছনের বাস্তবতা হইলো, আসলে কাকের সংখ্যাই হ্রাস পাইয়াছে!"

পরিসংখ্যানবিদদের পরিসংখ্যানজ্ঞানে আমি মাঝে মাঝে বিস্মায়াবিষ্ট সন্দেহে স্তম্ভিত হইয়া থাকি, কবিদিগের পরিসংখ্যানজ্ঞানে কদাচ নহি। তবে ইদানিংকালে কবিতার মূল্যমান সম্পর্কে বিজ্ঞজনেরা যেইরূপ হতাশা পরিব্যক্ত করিয়া থাকেন, উহার পশ্চাতে মূল কারণ কবিতার মান নহে। বরঞ্চ কবিতা আজকাল সহজবোধ্য হইয়া গিয়াছে, আর মানবসম্প্রদায়কে সহজ-সরল বস্তু কম আকর্ষণ করিয়া থাকে। তাই কবিদিগের জন্য নিম্নে একটি চমৎকার কিন্তু জটিল উত্তরাধুনিক কবিতা লেখার প্রক্রিয়া বর্ণনা করার প্রয়াস পাওয়া হইল:

পদক্ষেপ ১। প্রথমে একটি গদ্য নির্বাচন করুন
[কবি লেনিনের সহজ-সরল "আমাদের কৃষি ও খাদ্য সংকট" প্রবন্ধটি উদাহরণ হিসেব উপস্থাপন করা হইল]

আমাদের কৃষকরা শিল্পী সুলতানের আঁকা চিত্রের মতো সবল, পেশীবহুল দেহের অধিকারী নয়। তারা কৃষকায় না খাওয়া ভূখা-নাঙা।...

পদক্ষেপ ২। বাক্যগুলো পরপর লাইনে সন্নিবিষ্ট করুন
আমাদের কৃষকরা শিল্পী সুলতানের আঁকা চিত্রের মতো সবল, পেশীবহুল দেহের অধিকারী নয়।
তারা কৃষকায় না খাওয়া ভূখা-নাঙা।
তাদের নেই আধুনিক জ্ঞান, নেই চাষ করার জমি।
কৃষিতে আমাদের বিপুল সম্ভাবনা অথচ আমরা আমাদের ছেলেদের আদম-দালালদের মাধ্যমে হয় করছি সর্বসান্ত নাহয় পরকালে পার।
যারা কিছুটা সৌভাগ্যের অধিকারী তারা কোনোরকম গাধার খাঁটুনিতে অত্যন্ত ক্লেশকর অথচ কম-বেতনে কাজ পাচ্ছে।
জাপান, ভিয়েতনাম থেকে আমরা কী কিছুই শিখতে পারিনা?
কী করে যুদ্ধ-বিধ্বস্ত জাতি থেকে তারা এশিয়ার শ্রেষ্ঠ অবস্থানে উঠে আসছে ধাপে ধাপে তা থেকে আমরা উদাহরণ নিতে পারি।
আমাদের বাইরে রফতানি যোগ্য খাবার নয় অন্তত দেশের প্রত্যেকের মুখের আহার দরকার।
কৃষি আর খাদ্যোৎপাদনে আপরা গার্মেন্টসের মতো বিশাল শিল্প গড়ে তুলতে পারি।
কৃষির বীজোৎপাদন, ফসল ফলানো, বাজারজাতকরণ একটি বৃহৎ সমন্বিত শিল্প হিসেবে গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি কাজ।
আর শিল্পায়ন করে যাতে প্রচলিত জাতগুলোর অবলুপ্তি না ঘটে সেদিকেও নজর দিতে হবে।

পদক্ষেপ ৩। এইবার একটা কর্তনযন্ত্র লইয়া প্রতি লাইন হইতে কিছু শব্দ কাটিয়া ফেলুন।
[খুব সাবধান, এমৎভাবে কর্তন করিতে হইবে যাহাতে কাক-পক্ষীও টের নাহি পায়। এইস্থলে আমার বেশি কিছু করিবার অবকাশ নাই।]

কৃষকরা শিল্পী, চিত্রের দেহ কৃশকায় নাঙা আধুনিক জ্ঞান চাষ বিপুল সম্ভাবনা পরকালে পার। সৌভাগ্যের খাঁটুনিতে ক্লেশকর যুদ্ধ উদাহরণ, দেশের মুখ— বিশাল শিল্প সমন্বিত এখন প্রচলিত জাতের অবলুপ্তি।

এটি একটি উত্তরাধুনিক কবিতা, যাহার মানে কেবলমাত্র আপনি ও স্রষ্টা অবগত। কিয়ৎদিবস পরে আপনিও উহা বিস্মৃত হইবেন! তখন কাব্য সমালোচকগণ প্রতিনিয়ত উহার মধ্যে নানাবিধ সৌন্দর্য ও রহস্য অনুসন্ধানে পরিব্যাপ্ত থাকিবেন আর মাঝে মাঝে আবিষ্কারের আনন্দে উদ্বেলিত হইবেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফান পোস্ট ;
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩০
স্বপ্নিক বলেছেন: দারুণ........... আপনার আইডিয়া চমৎকার...... চেষ্টা করে দেখবো..... :)
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ, স্বপ্নিক। নববর্ষের শুভেচ্ছা। কেমন হলো প্রয়াস, জানাবেন। বসন্ত দিনের শেষেও চির বসন্ত থাকুক আপনার জীবনে।

২. ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪০
ফকির লালন বলেছেন: আপন মনে উঁকি মেরে দেখে, তুই কবি, তুই ই লালন........
লালন কবি নয় রে...... লালন ফকির........
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: আহ্‌, লালনের কথা শুনলেই মনটা ভরে উঠে। ভাল থাকুন, ফকির লালন। চমৎকার কাটুক আপনার নববর্ষ এবং আগামী সব বর্ষ।

৩. ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪২
কালপুরুষ বলেছেন: চমৎকার লেখনী। খুভ ভাল লাগলো। প্রিয়তে রেখে দিলাম।

শুভ নববর্ষ। পহেলা বৈশাখের শুভেচ্ছা রইলো।
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: শুভ নববর্ষ। আনন্দ শান্তিতে ভাস্বর হোক নতুন বছর এবং আগামী সব দিন।

১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: শুভ নববর্ষ। আপনার আগমনে উদ্ভাসিত হলো এ প্রাঙ্গন। প্রথম পাতার ছবিটি সুন্দর। ও, হ্যাঁ, এটি খোঁচা নয়, অনেকটা নিজেকে নিয়েই মজা করা, আর কি। ভালো থাকবেন।

১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ, প্রলাপ। আনন্দপ্রোজ্জ্বল স্বস্তি শান্তিতে কাটুক আপনার দিন।

৭. ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৩
অলস ছেলে বলেছেন: দুর্দান্ত।

সাহিত্যের অবতরণে কালজয়ী অবদান রাখার জন্য এই মহতি আধুনিক কবিদের প্রাণপন প্রচেষ্টা নিয়ে আমিও ভাবছিলাম গত কয়েকদিন থেকে। ব্লগই ভাবতে বাধ্য করেছে।


আপনি সম্ভবত একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ভূলে গেছেন, অথবা পরবর্তীতে জানাবেন, এমনও হতে পারে। আমি খেয়াল করে দেখেছি, ইদানীংকার কবিরা কবিতা লেখার পূর্বপ্রস্তুতি হিসেবে তাদের নাম পরিবর্তন করেন, এর অন্তর্নিহিত তাৎপর্য যদিও আমি বুঝতে অক্ষম।


এই প্রক্রিয়ায় মোহাম্মদ আজিমুদ্দিন হয়ে যান আজিম অনিরুদ্ধ, আবদুল কুদ্দুস রুপান্তরিত হয়ে হন কুদ্দুস আকাশ, মফিজুল ইসলাম হন ষ্টালিন মফিজ। বিষয়টি আমার মত সাহিত্য বর্বরের জন্য খুবই দুর্বোধ্য।
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। ঊষর মরুতে স্নিগ্ধ বারি বর্ষণের অনুভূতিতে কাটুক নতুন বছরের শুরুর দিনটি, এবং আগামী সব দিনও।

আপনার পর্যবেক্ষণ শ্রদ্ধেয়। পরিবর্তন একটি বড় সত্য, আর কবিরা সত্যানুসন্ধানী, এ কারণেই হয়তো নামের সেই পরিবর্তন। আর প্রক্রিয়াটি পরিবর্তনের প্রত্যয়ের সাথে যথাযথই বলা যায়।

৮. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৩
নেক্সাস বলেছেন: ইহা পহেলা বৈশাখে আমার শ্রেষ্ঠ হাসির খোরাক হইল...

যথার্থ ! যথার্থ!!...

প্লাসাইলাম এবং প্রিয়াইলাম..
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ, নেক্সাস। নববর্ষের শুভেচ্ছা। শরতের নীল আকাশে শুভ্র মেঘের পদচারণার মতো অনাবীল শান্তি বিরাজ করুক আপনার জীবনে।

৯. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৯
সব্যসাচী প্রসূন বলেছেন: জম্পেস হয়েছে.... মিসাইল নিক্ষিপ্ত হয়েছে... ইহার প্রতিক্রিয়া পর্যবেক্ষণের অভিলাষ ব্যক্ত করিলাম... আমি ভাবছি ছোটবেলায় শেখা গৃহপালিত পশু ( অতি অবশ্যই গরু) রচনাটাকে উত্তরাধুনিক কবিতার চাদর পড়াবো.... :D
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার প্রচেষ্টার ফলাফল জানাবেন। নববর্ষে আপনার জীবনটি হোক দীপ্ত, সৌম্য, আনন্দময়, আর তা বিবর্ধিত হোক সময়ের সাথে সাথে।

১০. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৮
জানজাবিদ বলেছেন: দারুণ! তবে বেশী ভাল লাগলো আপনি নিজের বলয় থেকে বেরিয়ে আসছেন দেখে। আপনার পোস্টগুলো বেশীর ভাগই অনেক জ্ঞানগর্ভ হয়ে থাকে। এটা কিছুটা হালকা মেজাজের হলো। বোঝা যায় সব কিছুতেই আপনি পারঙ্গম।
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ, জানজাবিদ। এই নববর্ষ হোক আপনার জন্য প্রদীপ্ত প্রত্যয় ও অপার আনন্দের আরেকটি সুচনা। ভাল থাকুন।

১১. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩১
হাইফেন বলেছেন: বস, সালাম নেন। সেইরম হইচে। এইডারে প্রিয়পুস্ট নিলাম।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: ধন্যবাদ, হাইফেন। নববর্ষের শুভেচ্ছা। প্রিয় পোস্ট দেখা আনন্দ উৎসারিত করা। সুখ শান্তি স্বস্তিতে কাটুক আপনার জীবন।

১২. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৩
বিপন্ন বিস্ময় বলেছেন: "কৃষকরা শিল্পী, চিত্রের দেহ
কৃশকায় নাঙা আধুনিক জ্ঞান চাষ
বিপুল সম্ভাবনা পরকালে পার।
সৌভাগ্যের খাঁটুনিতে ক্লেশকর
যুদ্ধ উদাহরণ, দেশের মুখ—
বিশাল শিল্প সমন্বিত এখন"
প্রচলিত জাতের অবলুপ্তি।
এরপের দাবী কর্লেন যে ইহা উ্তরাধুনিক-

কোন উত্তরাধুনিক লক্ষণ তো দেখলাম না, এইখানে কোন স্পিরিচুয়াল মুক্তির কথা কৈলেন? আধুনিকতার এস্টাবলিশড আর্ট ফর সোসাইটির কথাই তো কৈলেন রাজনৈতিক এজেন্ডার মতো কৈরা,অনেকটা যেন মার্কসিস্ট(আরো ডিটেইলে গেলে মাওবাদী)-নিজে নিঃশ্বাস ছাড়লেন আবার নিজেই নিঃশ্বাস নিলেন-

উত্তরাধুনিকতার কথা কৈয়া একটা শেষমেষ আধুনিক কবিতাই দিলেন।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: শুভ নববর্ষ। অনন্য আনন্দে সাফল্যে পূর্ণ হোক আপনার জীবন।

উত্তরাধুনিক কবিতায় সাধারণত পরিবর্তন ও নতুনত্বের যে ছাপ বিদ্যমান থাকে, তাদেরকেই পরিস্ফূট রাখার চেষ্টা করেছি এখানে। পরিবর্তনটি স্পষ্ট, মূর্ত; নতুনত্বটি বিমূর্ত, গভীরে প্রোথিত।

ভাল থাকবেন।

১৩. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৫
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কৃষক আকাশে
শহর গুঞ্জন
শব্দ কোলাহলে
অন্তর্জালিক ব্যবচ্ছেদ

শুভেচ্ছা ম্যাভেরিক।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: শুভেচ্ছা, শুভ্র।

অমিত্রাক্ষর ধাঁচে অত্যন্ত চমৎকার হয়েছে আপনার কবিতা! ভাল থাকুন।

১৪. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৬
শূন্য আরণ্যক বলেছেন: মজা পেয়েছি :) .....

অন্তত আরেক ব্লগীয় রামছাগলের থেকে অনেক ভাল হয়েছে পোষ্টটা ...

এখন উত্তর আধুনিক কবিরা আপনার কি করে এটা দেখার বিষয় ।

নববর্ষের শুভেচ্ছা
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: শুভেচ্ছা।

কবিদের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন। নিজের কবিতা লেখার প্রেরণা যে হারিয়ে যায়নি এখনও। আর এটি নিছকই রম্য পোস্ট।

১৫. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৩
হিমালয়৭৭৭ বলেছেন: নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।।। লেখাটাকে রম্যধর্মী বলা হলেও আসলে একটি সুস্পষ্ট মেসেজ আছে, যেটার যথার্থতা- অযথার্থতা নিয়েও জমন্পেশ বিতর্ক চলতে পারে।।।

আমি কবিতা লিখিনা, সত্যি বলতে কি কাব্যবোধও আমার তেমন প্রবল নয়, তাই আধুনিক-উত্তরাধুনিক কবিতা প্রসঙ্গে কথা বলার মত যথেষ্ট যোগ্যতা আমি রাখিনা। তবুও লেখাটি ভাল লাগল..
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা, হিমালয়। সুখ শান্তিতে উদ্ভাসিত হোক জীবন।
কাব্যবোধ সবারই মনে থাকে। আপনি সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন করেন, তাই আমার মতে কাব্যকলার মধ্যে পড়ে।

ভাল থাকুন।

১৬. ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৮
রিসাত বলেছেন: কিছু অশ্রাব্য বাক্যসমষ্টি মস্তকে হইতে ঠোঁটে আসিয়া সংবৃত হইল,,,
১৭. ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৮
রিসাত বলেছেন: কিছু==কতিপয় মোর এপ্রোপ্রিয়েট
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩০

লেখক বলেছেন: শুভেচ্ছা। ভাল থাকুন।

১৯. ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:২০
রিসাত বলেছেন: ঠোঁট মানে কি ওষ্ঠ?:P
২০. ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫৮
ঋভু অনিকেত বলেছেন: আমি কাকের বংশধর। নিজেকে কবি বলে ভাবতে ভাল লাগে।
তারপরও বলছি আপনার উত্তরাধুনিক কবিতার আইডিয়া অসাধারণ।
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৭

লেখক বলেছেন: হা, হা।

নিজেক নিয়ে মজার করার ঈর্ষণীয় গুণটা চির অটুট থাকুক আপনার। আর সুখ শান্তিতে পূর্ণ হোক আপনার জীবন।

২১. ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:১৪
রিসাত বলেছেন: দুঃখিত ফানপোস্ট ট্যাগটা খেয়াল করিনি,, আসলে আমার মাথা একটু খারাপ আজকে,,, আগের মন্তব্য গুলা ডিলিট করার অনুরোধ রইলো,,,

আর আপনি যে কথাটা বলেছেন,,, তার প্রসঙ্গে আমি যা বলতে চাই তা হলো,,, চিরন্তনী কবিতা বলে বোধ হয় কোন কিছু নেই,,, আপনার ভালো লাগা খারাপ লাগা খুবই সাময়িক,,, তাই কবিতাও সাময়িক,,, আর তা ছাড়া আপনি যা করার চেষ্টা করেছেন তাতে আমি অবমাননা করার চেষ্টা দেখতে পাই,,, কবিতা লেখা সহজ না,, আপনি নিজে একটা উত্তরাধুনিক কবিতা লিখে দেখান,,,
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ, আপনার উপলব্ধির জন্য। আশা করি, এক সময় এটিও উপলব্ধি করবেন, এখানে অবমাননার কোনো প্রচেষ্টা নেই। কবিদের প্রতি আমার অনেক শ্রদ্ধা কারণ সত্যিকারের শিল্পীরা অনেক সময়ই নিজেদের নিয়ে মজা করেন এবং তা উপভোগ করেন। আপনি হয়তো শুনে থাকবেন, রক মিউজিশিয়ানরা নিজেদেরকে নিয়ে হাসাহাসি করলে তাদের বিক্রি বেড়ে যায় বেশ, কারণ মানুষ তখন তাদেরকে আরো কাছের মনে করেন।

আর আমি বিশ্বাস করি না কবিতা লেখা কোনো প্রতিযোগিতার ব্যাপার এবং কোনো ভুলকে যথার্থ করার চেষ্টা করি না।

২২. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৫
ভুডুল বলেছেন: হা হা হা হা ঠিক কইছেন
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: শুভেচ্ছা, ভুডুল। আপনার আগমন আনন্দ উৎসারিত করল। ভাল থাকুন।

২৩. ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৮
ঋষি জইন বলেছেন: অত্যন্ত দু:খের সাথে বলতে হচ্ছে এবং লিখতে হচ্ছে... ব্যক্তিগত ভাবে আমি আপনার দেখার ভক্ত... আপনি প্রচুর পরেন এবং জানেন, পড়ে জ্ঞানার্জন... আর তাকে হৃদয়ে ধারণ করে লেখা কিন্তু কঠিন.... আমাদের মনে সব সময়ই একটা ভুল ধারণা জন্মিয়ে গেছে...... তা হল কবিদের নিয়ে..... শামসুর রাহমানের একটা কথা না বললেই নয়...... "সবাই কবি নয়,কেউ কেউ কবি।" আর কাকের সাথে কবিদের তুলনা করা অযুক্তিক... কাক কা...য়া...য়া...কা করে বলেই আমরা তার নাম দেই কাক... কবিতা লেখে বলেই একজনকে বলি কবি... কিন্তু ভাই কবিতা তো এত স হজ না রে ভাই..... আর বর্তমান কবিতা.... হাহাহাহাহাহাহ হাসালেন ভাই আপনি না জেনে যা বলছেন তা আপনার মত একজনের কাছ থেকে আশা করা যায় না.... ছন্দ বলে যে একটা কথা আছে আপনি কি জানেন আর অন্ত্য মিলই কিন্তু সব না, অক্ষর বৃত্ত, মাত্রা বৃত্ত... স্বর বৃত্ত ছন্দের নাম শুনেননি.... বেশির ভাগ সাধারণত এটা দেখে ভুল করে... ভাবে গদ্য লিখলেই কবিতা হয়ে যায় তা নারে ভাই..... ভাল করে অধুনিক কবিতা জেনে তার পর কিছু লিখেন... যেমন আপনার অন্যান্য লেখা গুলা। আমি অহংকারের সাথে বলি আমি কবি....... কারণ আমি জানি কবিতা কি।
১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: জইন ভাই, কবিদের প্রতি আমার অপার শ্রদ্ধা, কিন্তু এর মানে এই নয় যে, আমার প্রিয় শিল্পীদের নিয়ে মজা করতে পারব না। এটি কিন্তু "ফান" পোস্ট হিসেবে দেখার জন্য অনুরোধ ছিল ট্যাগে।

আর অন্ত্যমিলের ব্যাপারে আমি মোটেও গোঁড়া নই, ছন্দ নিয়ে আমি নিরন্তরই পড়ে যাচ্ছি। পোস্ট দেয়ারও ইচ্ছে ছিল ছন্দের উপর। আর আমার কাছে অমিত্রাক্ষর ছন্দ বেশি পছন্দের। মধুসূদন দত্ত এবং এমিলি ডিকিনসন আমার প্রিয় দুজন কবি।

ভাল থাকবেন।

২৪. ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২
জইন বলেছেন: ভাই কিছু কিন্তু মনে করবেন না........ আপনার এই ফান পোস্ট পড়ে অনেকেই বিভ্রান্ত.... তাই। আসলে এটা আমার অভিমানি পোস্ট।
২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: আমি বুঝতে পেরেছি। এটি নিছকই ফান ছিল, আর কাব্য রচনার জটিল দিকটিই কিন্তু তুলে ধরতে চেয়েছি। কাব্য রচনা যে সহজ নয়। ভাল থাকবেন।

২৫. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৫
'লেনিন' বলেছেন: ইশশশশ!

মিস করেছি দেখা যায়?

"কবি লেনিনের সহজ-সরল "আমাদের কৃষি ও খাদ্য সংকট" প্রবন্ধটি উদাহরণ হিসেব উপস্থাপন করা হইল"

প্রবন্ধটা আমার ছিল চিনলাম... কিন্তু ওটা এখানে প্রকাশিত না। বিশিষ্ট ক..মা..মো'র শনি'র দৃষ্টিতে আমার লেখারা আক্রান্ত। :)

কিন্তু কবি লাগালেন কেনো? মজা করে হলে ঠিক আছে হা হা হা

লিখবো নাকি একটা উত্তরাধুনিক কবিতা?

তবে অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো উত্তরাধুনিক কবিতারও মনে হয় কোনো রকম মানে আছে। যা অনেক সময় কবি নিজেই হয়তো ভুলে যাবে। এমনটি স্রষ্টাও গলদঘর্ম হবে মানে বের করতে তখন। :)

"কৃশকায় নাঙা আধুনিক জ্ঞান চাষ " আহা হা :P

"বিপুল সম্ভাবনা পরকালে পার।" এটা তো চরম সত্যি কথা! :) মজাচ্ছলে কি লিখলেন তা অনেকেই তো বুঝলোনা।
২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: হ্যাঁ, কিছুটা মিস তো বটেই। আপনাকে খুঁজছিলাম।

পোস্টটিতে আমার দুজন প্রিয় কবির কথা তুলে ধরেছি--একজন আপনি। এটি মজা করে নয়। :)

আপনার কবিতার জন্য গভীর আগ্রহে। অনেকদিন কোনো লেখাও দেখি না। হোক তবে, কবিতা, আজিকে।

কবিতার অবশ্যই মানে আছে। তবে পাঠক নিজের মতো করে মানে বের করবেন, এটিও আমার কাছে ভালো লাগে। কত না দৃষ্টিভঙ্গি আসে তাতে।

ভাল থাকুন, আর কবিতা দিন।

২৬. ২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৯
সব্যসাচী প্রসূন বলেছেন: ম্যাভেরিক আমার এই কোবতেটা কি উত্তরাধুনিক হইবার যোগ্যতা পাইয়াছে... জানালে বাধিত থাকিব :D
২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: আরে, তাই নাকি! অবশ্যই পড়ব। আশা করি, যথেষ্ঠ উত্তরাধুনিক হয়েছে কবিতাটি।

২৭. ০৯ ই জুন, ২০০৯ রাত ১২:২৩
হাসান মাহবুব বলেছেন: স্বপ্নিক বলেছেন: দারুণ........... আপনার আইডিয়া চমৎকার...... চেষ্টা করে দেখবো..... :)
০৯ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: হা, হা, চেষ্টা করলে মন্দ হবে না। অন্ত্যমিল না থাকলেও আধুনিক কবিতায় একটা ছন্দোময় দ্যোতনা থাকে, সেটি নিশ্চিত করতে পারলেই কবিতা একেবারে জ্বলসে উঠবে। :)

আর বক্তব্য ঠিক করে যেমন কবিতা লিখা যায়, তেমনি কবিতা লিখেও বক্তব্য ঠিক করতে পারা উচিত। ;)

২৮. ২৪ শে জুন, ২০০৯ সকাল ১১:০৬
সোহানা মাহবুব বলেছেন: পড়ে যথারীতি ভাল লাগলো।++
২৯. ২৪ শে জুন, ২০০৯ রাত ৯:৩৭
ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, বোন। ভালো লাগল দেখে।
সুখ স্বস্তিতে কাটুক সময়।
২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:১০

লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রিয় পোস্টের সম্মাননা আনন্দময় অনুভব।
ভালো থাকবেন।

৩২. ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৪
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
এক্কেরে মনের কতা কইছেন ভাই!
তবে কেউ কেউ ফান-টাকে সিরিয়াসলি নেয়ায় এই চমৎকার পোষ্টের উপাদেয়তাটা খানিক নষ্ট হল।

দারুণ!
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: হ্যাঁ, অনেকে ট্যাগ লাইনটি প্রথমে দেখেননি। আপনার অনুভবে ভালো লাগল খুব।

চমৎকার কাটুক সময়।

৩৩. ২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬
সুবিদ্ বলেছেন: এতো মিস করে ফেলেছিলাম...

চমৎকার লাগলো।
১৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:১৩

লেখক বলেছেন: শুভেচ্ছা। উত্তরে দেরি হয়ে গেল। আশা করি, ভালো কাটছে সময়। পড়া ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

৩৪. ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৭
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: বরং কবিতা লেখাই ছেড়ে দেই... :((
১৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: আরে না না, কি বলেন! আমরা ফানের কারণে কবিকে হারাতে চাই না। :)

৩৫. ১৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
এক রাশ তরঙ্গ বলেছেন: চমৎকার কবিতা!! (পুরাটা পড়েই মন্তব্য দিচ্ছি কিন্তু) ;)
১৮ ই মার্চ, ২০১১ সকাল ৯:০২

লেখক বলেছেন: যাক, এবার তাহলে দুয়েকটি কবিতা লেখার সাহস করাই যায়! :)

১৮ ই মার্চ, ২০১১ সকাল ৯:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে অনুভবে, ফানপোস্টে।

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই