somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দ-রাজ্যে অভিযান (১৯): Hackneyed!

৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাকনি (Hackney)—বৃহত্তর লণ্ডনের একটি এলাকা। ত্রয়োদশ শতকে এটি ছিল শান্ত এক গ্রামাঞ্চল—বিস্তীর্ণ, উন্মুক্ত প্রান্তর আর চমৎকার ঘাসপূর্ণ চারণভূমি, যা ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠে ঘোড়ার প্রজনন এবং বিচরণক্ষেত্র হিসেবে। স্বচ্ছন্দ গতিতে ভ্রাম্যমান এখানকার ঘোড়া ছিল যুদ্ধের ঘোড়ার বিপরীত, এবং কালক্রমে এ ধরণের ঘোড়াকে নির্দেশ করতে হ্যাকনি শব্দটি ব্যবহৃত হতে শুরু করে।

ঘোড়াগুলিকে যখন পরিবহনের কাজে নিয়োজিত করা হলো, হ্যাকনি শব্দটির আরেকটি প্রয়োগ ঘটল, প্রায় একশ বছর পর: "ভাড়ায়-খাটা ঘোড়া" অর্থে। পরবর্তীতে ঘোড়া ছাড়াও যেকোনো যাত্রীবাহী পরিবহনের ক্ষেত্রে প্রয়োগটি বিস্তৃত হলো, বিশেষ করে হ্যাকনি কোচ (hackney coach) বা হ্যাকনি ক্যারিজ (hackney carriage) নামে। লণ্ডনের কালো ট্যাক্সি-ক্যাবকে এখনও আনুষ্ঠানিকভাবে হ্যাকনি ক্যারিজ বলা হয়, যদিও সেখানে কোনো ঘোড়া আপনার দৃষ্টিগোচর হবে না, কারণ বাষ্প, কয়লা, আর গ্যাসের হাতে ঘোড়াদের দিন শেষ হয়ে গেছে সেই কবে।

হ্যাকনি এই ঘোড়াদের প্রায়ই অমানবিক পরিশ্রম করতে হত, বারোয়ারী কাজে খাটা জিনিসের ক্ষেত্রে যা হয়ে থাকে। ফলে হ্যাকনি শব্দটির আরো একটি সমান্তরাল রূপকার্থ (figurative sense) দাঁড়িয়ে গেল: "বহুল ব্যবহারের দরুন একঘেঁয়েমি, ক্লান্তি, বা নিরাসক্তিপূর্ণ কোনো কিছু"। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে, এ অর্থে হ্যাকনি শব্দটি মানুষের ক্ষেত্রেও প্রয়োগ হত এবং, অষ্টদশ শতকের প্রারম্ভে, একে সংক্ষিপ্তাকারে হ্যাক বলা হত, যেমন হ্যাকওয়ার্ক (hackwork)।

হ্যাকনি ঘোড়া ছিল খুব সহজলভ্য এবং সর্বত্র এত বেশি চোখে পড়ত যে এরা হয়ে গেল "গতানুগতিক ও সাদামাটা, যা উল্লেখ করার মত নয়"। ফলে হ্যাকনির আরও একটি অর্থ জন্ম নিল—প্রচুর চর্বিতচর্বণ এবং ব্যবহারের ফলে যা হারিয়েছে তার নতুনত্ব, হয়ে গেছে মামুলি, নীরস, বাসি ও গতানুগতিক।

অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে হ্যাকনিড (hackneyed) বিশেষণটি সর্বশেষ এই মানে নির্দেশ করে আসছে, যার ব্যাপারে আমাদের বিশেষ মনোযোগ প্রয়োজন।

Hackneyed (adj.) Overfamiliar as a result of overuse; repeated too often, banal, trite, unimaginative: “A hackneyed phrase”; "Hackneyed promise by the stupid political leaders."
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×