somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দ-রাজ্যে অভিযান (২৪): Malapropism !

২০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুবকের ব্যবহারে মুগ্ধ হলেন মিসেস ম্যালঅ্যাপ্রপ (Malaprop)—ভদ্র মার্জিত আচরণের শীর্ষ (pinnacle) নিদর্শন বলা যায় একে। "He is the very pineapple of politenes." আবেগমাখা প্রশংসায় বলে উঠেন তিনি।

নীল নদের পাড়ে রোদ পোহানো একরোখা, একগুঁয়ে কুমিরদের (alligator) কথা মনে পড়ল ম্যালঅ্যাপ্রপের, সেই সাথে কুমির মনোভাবের আরেকজন মানুষের কথা। "He’s as headstrong as an allegory on the banks of the Nile." সঠিকভাবে (!) তুলনাটি ভাষায় প্রকাশ করতে পেরে আনন্দিত হলেন তিনি।

ভাতিজির উপর নিজের প্রভাবের (influence) কথা স্যার অ্যান্থনির কাছে ব্যক্ত করতে গিয়ে ম্যালঅ্যাপ্রপ বলেন, "I am sorry to say, Sir Anthony, that my affluence over my niece is very small."

রিচার্ড শেরিডানের ১৮ শতকের বিখ্যাত কমেডি "The Rivals"-এর মজার চরিত্র, মিসেস ম্যালঅ্যাপ্রপ যখনই মুখ খুলতেন কথা বলার জন্য, হাস্যোদ্দীপক সব শব্দ ঢুকে যেত তার বাক্য সমূহে, আর চারপাশে ছিটকে উঠত হাসির ফোয়ারা।

ম্যালঅ্যাপ্রপের নাম থেকে আমরা পাই Malapropism শব্দটি, যার মানে
"[অজ্ঞতার কারণে] সাধারণত অনভিপ্রেতভাবে শব্দের অপপ্রয়োগ বা বিকৃতি—বিশেষ করে, প্রায় সমোচ্চারিত কিন্তু হাস্যকরভাবে ভুল একটি শব্দ দিয়ে অন্যএকটি যথার্থ শব্দকে প্রতিস্থাপিত করে ফেলা।" সংক্ষেপে বললে,
"ভাষার [শব্দ] প্রয়োগে হাস্যকর ভুল।"

The Rivals রচনার সমসাময়িক যুগে ইংলিশ নাট্যচরিত্রের নামকরণে প্রায়ই পরোক্ষ ঈঙ্গিত থাকত; কাজেই ধারণা করা হয় শেরিডান মিসেস ম্যালঅ্যাপ্রপের নামটি ঠাট্টার ছলে malapropos শব্দটির সাথে মিল রেখে সৃষ্টি করেছিলেন। Malapropos একটি বিশেষণ বা ক্রিয়াবিশেষণ যার মানে অনুপযুক্ত বা অনুপযুক্তভাবে।

তবে ভাষার প্রয়োগে সোয়া দু'শ বছর দখল করে রাখা মিসেস ম্যালঅ্যাপ্রপের অনন্য স্থানটি মারাত্মক হুমকির মুখে, Bushism(http://en.wikipedia.org/wiki/Bushism)-এর প্রভাবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কিছু বাক্যের নমুনাঃ
১। They misunderestimated me.
২। Families is where our nation finds hope, where wings take dream.
৩। I want to thank you for taking time out of your day to come and witness my hanging. (টেক্সাসের অস্টিনে তার ছবি টাঙানো উপলক্ষে)
৪। Our enemies are innovative and resourceful, and so are we. They never stop thinking about new ways to harm our country and our people, and neither do we।

বুশিজমে বুশের বাবার কথাও পরিলক্ষিত হতে পারে।

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×