প্রতারক স্বামীদের পরিণতি!
২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৫
![]()
সে অনেক অনেক কাল আগের কথা। অন্তঃসলীলা নদীর তীরে সুবর্ণদ্বীপ নামে ছিল এক জনপদ, যা শাসন করত প্রখর বুদ্ধির নারীরা। সুখী সমৃদ্ধ জনপদ সুবর্ণদ্বীপ, সব কিছু চলছিল খুব চমৎকার, যতক্ষণ না পর্যন্ত কতিপয় পুরুষ তাদের স্ত্রীদের প্রতি অবিশ্বস্ত হয়ে পরকীয়ায় লিপ্ত হল।
পুরুষদের অবিশ্বস্ততার দরুণ সমাজে ঘনায়মান বিশৃঙ্খলা দূর করতে সুবর্ণদ্বীপের মহারাণী পরিবার-প্রধান সব নারীকে রাজপ্রাসাদে তলব করে ফরমান জারি করলেনঃ
"আমি অবগত হয়েছি আমার রাজ্যে এক বা একাধিক পুরুষ পরকীয়ায় লিপ্ত। যদিও তোমাদের কেউই নিশ্চিত নয় তার নিজের স্বামী পরকীয়া লিপ্ত কিনা, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো অন্য স্বামীদের মধ্যে কে বা কাহারা পরকীয়ায় লিপ্ত। যা হোক, আমি তোমাদের প্রত্যেককে নিষেধ করে দিচ্ছি স্বামীদের অবিশ্বস্ততা সংক্রান্ত কোনো কথা অন্যের সাথে আলোচনা করতে। কিন্তু আজ থেকে তোমরা নিজ নিজ স্বামীর প্রতি গভীর নজর রাখবে এবং যে দিনই আবিষ্কার করবে তোমার স্বামী অবিশ্বস্ত, সেদিনই মধ্যরাতে তাকে গুলি করে মেরে ফেলবে।"
কোনো খুন খারাবি ছাড়াই একে একে কেটে গেল ৩৭টি মধ্যরাত। ৩৮তম মধ্যরাতে সুবর্ণদ্বীপের নিস্তব্ধ হঠাৎ খান খান হয়ে গেল একযোগে অনেকগুলি গুলির শব্দে!
প্রশ্নঃ
১। নির্দোষ কোনো স্বামী মারা গিয়েছিল কি?
২। অবিশ্বস্ত কোনো স্বামী বেঁচে গিয়েছিল কি?
৩। আগের রাতগুলিতে কেন গুলির শব্দ শোনা যায়নি?
সঠিক উত্তরের জন্য পুরস্কারঃ
যুক্তি গণিত বিষয়ক উপাধি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ রাত ১০:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জুল ভার্ন বলেছেন:
চমতকার!!!!
লেখক বলেছেন: শুভেচ্ছা, জুল ভার্ন। খুব ভালো লাগল আপনাকে দেখে, মনে পড়ল আরেক জনের কথা।
চমৎকার গণিত রয়েছে কিন্তু পোস্টে। সুবর্ণদ্বীপের নারীরা তুখোড় গণিতবিদ।
অদ্ভুতুড়ে বলেছেন:
শোনা যায়নি কারন আগের দিন গুলোতে তারা আলোচনা করেছে কার স্বামী অবিশ্বস্ত
লেখক বলেছেন: আলোচনা নিষিদ্ধ ছিল। শুধুমাত্র গাণিতিক যুক্তির সাহায্যে নারীরা সিদ্ধান্তে উপনীত হয়েছিল।
অপরাজিতা ০০৭ বলেছেন:
হুমমমমমমমম
লেখক বলেছেন: শুভেচ্ছা, অপরাজিতা। কত সুন্দর করেই না হুম বলেন আপনি!
জয়ী থাকুন সঠিক পথে সবসময়।
লেখক বলেছেন: হা, হা, হা। লুল নেহাৎ কম ছিল না, তবে সবাই না।
এটি কিন্তু বিশুদ্ধ গাণিতিক সমস্যা। ![]()
কাক ভুষুন্ডি বলেছেন:
১। সম্ভাবিলিটি হ্যাজ
২। সম্ভাবিলিটি নো হ্যাজ
৩। ঐ রাত গুলোতে নারীরাও পরকিয়াতে লিপ্ত ছিলো
লেখক বলেছেন: শুভেচ্ছা।
কিছু ঠিক হয়েছে, কিছু আবার চেক করে দেখা যেতে পারে। ![]()
বিশুদ্ধ গণিতের পথ ধরে অগ্রসর হতে হবে কিন্তু।
তো পরিণতি পছন্দ হয়েছে
সেখানে পুরুষ কি ৩৮ জনই ছিল নাকি, সবাই দোষী? নাকি আরী কিছু ভাবতে হবে?
লেখক বলেছেন: গাণিতিক আরোহ পদ্ধতি প্রয়োগ করুন, হয়ে যাবে।![]()
পুরুষের সংখ্যা ৩৮ এর চেয়ে অনেক বেশিও হতে পারে।
দখিনা বাতাস বলেছেন:
সবকয়ডা পুরুষই মরছিল। কারন সবকয়ডাই পরকীয়া করতো। কিন্তু, আগে ক্যান গুলি হয় নাই, অথবা ৩৭তম দিনে ক্যান ঘটলো ঘটনা,,,,,, ঐটা খুইললা কওয়া একটু...........
( অবশ্য আমি শিউর না ঐটাই আসল কারন কিনা, ম্যাভেরিকই কইতে পারবো ৩৭তম দিনে কোন একজনের কি হইছিল
লেখক বলেছেন: হা হা হা। বেশ বলেছেন।
সব পুরুষ অবিশ্বস্ত ছিলেন না। স্ত্রীরা নিজ নিজ স্বামীদের ব্যাপারে নিশ্চিত হওয়ার সর্বনিম্ম প্রয়োজনীয় সময়টুকুর জন্য অপেক্ষা করেছিলেন।
লেখক বলেছেন: কবিতা ছন্দোময়, কিন্তু ঘটনা বিশৃঙ্খলাকর। ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে স্বাগতম।
হ্যাঁ, ঠিক বলেছে, আজীব জটিল।
ভালো কাটুক জীবন।
লেখক বলেছেন: শুভেচ্ছা, ফালাক।
আপনার আইকনটি অদ্ভুত কিউট।
ও, হ্যাঁ, ব্যাপারটি রহস্যজনকই বটে!
লেখক বলেছেন: তারা হয়তো অন্য জনপদে।
পড়া ও মূল্যায়নের জন্য ধন্যবাদ, বোন।
স্পাইডার বলেছেন:
আপসুস, মহিলারা পরকীয়া করলে গনিতবিদ আর পুরুষরা করলে লুল!!!!
লেখক বলেছেন: আপসুস করবেন না। গণিতবিদ মহিলারা হয়তো সত্যিই বিশ্বস্ত ছিলেন, পরকীয়া করতেন না।
লেখক বলেছেন: শুভেচ্ছা, ছুক্কুরালী। মনোভাব প্রকাশের জন্য অনেক ধন্যবাদ, যদিও আপনার প্রথম বাক্যটির সাথে একমত নই, এবং দ্বিতীয় বাক্যটি একান্তই আপনার নিজস্ব, যেখানে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে সেখানে মন্তব্য করার অধিকার সংরক্ষণ করি না আমি।
ভালো থাকবেন, সুখে স্বস্তিতে।
কিউরিয়াস বলেছেন:
উত্তরের জন্য বসে আছি......আরো হিন্ট দেন।
লেখক বলেছেন: ধন্যবাদ, কিউরিয়াস।
ধরুন, মাত্র ১জন স্বামী অবিশ্বস্ত। তাহলে কী ঘটবে?
ধরুন, মাত্র ২জন স্বামী অবিশ্বস্ত। তাহলেই বা কী ঘটবে?
কিউরিয়াস বলেছেন:
ধরলাম ৩ জোড়া আছে, তার মধ্যে ১ জন স্বামী অবিশ্বস্ত। তার মানে বাকী ২ জন স্ত্রী জানে এটা, কিন্তু ঐ স্ত্রী জানবে কিভাবে, তাইত? একমাত্র উপায় হচ্ছে স্বামীর মাধ্যমে কোন ইনফো নেয়া, কিন্তু কিভাবে? (মাথা চুলকানির ইমো)
লেখক বলেছেন: এই তো বেশ এগিয়ে গিয়েছেন কিন্তু। বাকি স্ত্রী আসলে কাউকেই জানে না, সুতরাং... এখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কি?
জানজাবিদ বলেছেন:
স্পাইডার বলেছেন: আপসুস, মহিলারা পরকীয়া করলে গনিতবিদ আর পুরুষরা করলে লুল!!!
লেখক বলেছেন: লেখক বলেছেন: আপসুস করবেন না। গণিতবিদ মহিলারা হয়তো সত্যিই বিশ্বস্ত ছিলেন, পরকীয়া করতেন না।
লেখক বলেছেন: না, কার কার সাথে পরকীয়া করছে সেটি স্ত্রীরা জানেন না। এটি ধরেই হিসেব করতে হবে।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
৩৭ টি পুরষ ছিল, সবাই পরকিয়া করতো।
লেখক বলেছেন: নির্দোষ পুরুষও থাকতে পারেন। আপনার উত্তর অবশ্য খুব কাছাকাছি।
অলস ছেলে বলেছেন:
কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তাড়াতাড়ি বলেন।
লেখক বলেছেন: ব্যস্ততার জন্য উত্তর দিতে পারছি না। তবে আসছে খুব শীঘ্রি। কিন্তু ধোঁয়া কেন? ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা। বড় দৃষ্টিপ্রসারণকারী কথা বলেছেন।
জটিল বলেছেন:
উত্তর> এই নামে কোন দ্বীপ ছিলনা যাতে নারী রাজত্ব ছিল ,
যদি থেকেও থাকে নারীরা ছিল অতীব মূর্খ ,
নারী চরিত্রই যেহেতু সন্দেহ প্রবণ সেহেতু বিশ্বস্ত স্বামীও মারা গিয়েছিল যদি ঘটে থাকে , এবং সর্বশেষ এসব পরকীয়ার জন্যে সেসব নারীরাই দায়ী ছিল ।
অবিশ্বস্ত নারীগণ কয়জন বিধবা হয়েছিল সেটাও প্রশ্ন রইল
লেখক বলেছেন: হা হা হা, জটিল বলেছেন।
উত্তরের দর্শনখানি চিন্তার দাবী রাখে। ![]()
লেখক বলেছেন: অদ্য বিভাবরীতে উত্তর আসিতেছে...![]()
লেখক বলেছেন: হ্যাঁ, জটিলই প্রতিভাত হচ্ছে, তবে বেশি না। মজারও বটে। ![]()
দখিনা বাতাস বলেছেন:
এই ব্যাডা ম্যাভেরিক এখনও উত্তর দেয়না ক্যান? এত রহস্য করতাছে ক্যান? ঐ কি বুজে না, এই রহস্য ভাংগার চিন্তা করতে গেলেই, সুবর্নদ্বীপের নারীগো চিন্তায় মাথা কেমন আউলাইয়া যায়? এত গুলা জামাই পরকীয়া করতো? তার মানে মাইয়া গুলাও লুইচ্চা ছিল? তালি তো আর এক হাতে বাজে নাই?
আহা রে... অনেক গুলা জামাই মরছে..... ঐ সুবর্নদ্বীপের নারীগো জামাই লাগবো না আর???
ভাই ম্যাভেরিক, উত্তর দরকার নাই, সুবর্নদ্বীপের ঠিকানাডা দ্যান একটু, ঐ খানে গিয়া পরকীয়া কইরা আসল রহস্য বুইজ্জা আপনের উত্তর আমরা জাইন্না লমুনে
লেখক বলেছেন: ওহে, দখিনা বাতাস, লু হাওয়ায় পরিণত হওয়ার প্রয়োজন নেই। এবং সুবর্ণদ্বীপের নারীদের চিন্তায় মাথা আউলিয়ে যাওয়া চমৎকার দখিনা বাতাসের জন্য মানানসই নয়।?
উত্তর আজকে দেব। ভালো থাকবেন।
লেখক বলেছেন: আরে না, আপি, একটু ব্যস্ত এই আর কি। ![]()
তবে সমস্যাটি মজার কিন্তু। একটু সুতা ধরতে পারলেই হবে। ![]()
জনৈক আরাফাত বলেছেন:
পারিনা কেন? (কান্না)
লেখক বলেছেন: চেষ্টা, চেষ্টা। সুতাটি বের করতে পারলেই হবে, পুরো জট খুলে যাবে। ![]()
লেখক বলেছেন: আজকে দিচ্ছি, আপি। ভালো থাকবেন।
কিউরিয়াস বলেছেন:
সুবর্ণদ্বীপ থেকে আরেকটা গুলির শব্দ পাইলাম।ম্যাভেরিক ভাইয়ের জন্য চিন্তা লাগতেছে....
লেখক বলেছেন: হা হা হা।
উদ্বেগের জন্য কৃতজ্ঞতা, তবে ভয়ের কারণ নেই। গোলাগুলিতে বা গোলাগুলির কারণে আমি নেই, কখনো। ![]()
ধরি, 'অ' স্ত্রী, তার স্বামী 'অ১'
'আ' স্ত্রী, তার স্বামী 'আ১'
এখন যদি একজন অবিশ্বস্ত স্বামী থাকে আর সেটা যদি হয় 'অ১', তাহলে 'আ' , 'অ১'-র কথা জানবে, 'অ' কারো কথা জানবে না। তাহলে 'অ১'-ই অবিশ্বস্ত।
এখন যদি দুইজনই অবিশ্বস্ত হয়, তাহলে প্রত্যেকে একজনের কথা জানবে, ধরে নিবে যে নিজের জনও অবিশ্বস্ত। কিন্তু অবিশ্বস্ত স্বামীর সংখ্যা যে দুই সেটাতো তাদের জানতে হবে। অথবা অপর স্ত্রীটি পরকীয়া করছে এটা জানতে হবে। আর কি কোন ক্লু?
এভাবে যদি ৩৮ জন স্বামী অবিশ্বস্ত হয়, তাহলে তাদের ৩৮ জন স্ত্রীর প্রত্যেকেই ৩৭ জনের কথা জানবে। বাকী সব স্ত্রীরা ৩৮ জনের কথা জানবে।
এখন কথা হলো স্ত্রীরা কেউ কারো সাথে আলোচনা করছে না। তাই অন্যদের থেকে জানার উপায় নেই। সন্দেহভাজন স্বামীদের স্ত্রীরা যদি পরকীয়ার জড়িত স্ত্রীর সংখ্যা না জানে তাহলে কি করে নিজের স্বামীর ব্যাপারটা জানবে?
লেখক বলেছেন: "সন্দেহভাজন স্বামীদের স্ত্রীরা যদি পরকীয়ার জড়িত স্ত্রীর সংখ্যা না জানে তাহলে কি করে নিজের স্বামীর ব্যাপারটা জানবে?"
এই যে, একেবারে ধরে ফেলেছেন, হে আপি। মহারাণীর ফরমানটা দেখুন। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, সমাধানের জন্য।
ভালো থাকুন।
সোহায়লা রিদওয়ান বলেছেন:
সংখ্যাটা ১৭ হতে পারতো, আঠার তম মধ্যরাতে অনেকগুলো গুলির শব্দ পাওয়া গেল !
লেখক বলেছেন: কী খবর রে সব?
সংখ্যা ১৭ কেন?
লেখক বলেছেন: ব্যস্ততার জন্য দেরি হয়ে গেল। আশা করি বিভিন্ন মন্তব্য থেকে উত্তরটি জানেন এখন।
আইরিন সুলতানা বলেছেন:
ব্লগার টুটুল (প্রত্যুৎপন্নমতিত্ব) এর একটা বাণী আছে,ফোনের সেরা নোকিয়া
প্রেমের সেরা পরকীয়া
সূবর্ণদ্বীপে নারীদের পদ্ধতিটি ভাল ছিল, অতএব, আজকের নারীরা হুশিয়ার, সাবধান, বন্দুক তৈরী থাকুক ..
লেখক বলেছেন: ফোনের সেরা নোকিয়া--কথা সত্যই মনে হয়। ![]()
প্রেমের সেরা পরকীয়া--বিভ্রান্তির কথা।
পারস্পরিক সততা, বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যে, চূড়ান্ত শ্রদ্ধার ব্যাপার, যেখানে তথাকথিত আপেক্ষিকতাবাদ বা দৃষ্টিভঙ্গি প্রযোজ্য নয়। ভালো না লাগা এবং বিশ্বাসভঙ্গ সমার্থক নহে।
ভালো থাকুক সৎ নারী-পুরুষ। সৎ হোক সবাই।
ও, হ্যাঁ, শ্রদ্ধার সীমার মধ্যে ফান/ফান কবিতা তবে থাকুক।
তািরকএকিবিড বলেছেন:
সুবর্ণদ্বীপের মহারাণী ফরমান জারি করলেনঃ "আমি অবগত হয়েছি আমার রাজ্যে এক বা একাধিক পুরুষ পরকীয়ায় লিপ্ত।"আরে মর জ্বালা, শুধু কি স্বামীরাই পরকিয়া করে ........ স্ত্রীরা করে না। স্বামী স্ত্রী দুজনেই পরকীয়া করে ....... শুধু স্বামীদের গুলির আদেশ দেয় এটা কেমন কথা। না রাণীর এই আদেশের বিরুদ্ধে একটা মিছিল হওয়া দরকার।
লেখক বলেছেন: যুক্তির কথা। কিন্তু হয়তো সুবর্ণদ্বীপের নারীরা বিশ্বস্ত ছিল, তাই মিছিল কার্যকর হয়নি। ![]()
এই বার মনে করেন দুইটা লুইচ স্বামী আচে। তকন ইস্তিরিরা মনে করসে যে আমারটা ভালা হেরটা খারাপ, হেরা দুজনাই ভাবতাসে এক্টা লুইস স্বামী আচে, আর ওয়েট করতাসে গুলির শব্দের লাইগা। বাট জকন গুলি অইলো না তখন হেরা বুজলো দ্বিতীয় একটা পাপিষ্ঠ আচে। সো পরের দিন দুইডারেই মাইরা ফালাইলো।
যকন তিন্টা লুইস স্বামী তাকবে তকন পিরতেক ইস্তিরি বাব্বে দুইডা লুইস স্বামী। দ্বিতীয় দিন যকন গুরুম অইলো না হেরা বুজলো না আরু এক্টা পাষন্ড আচে। সো তিরতিয় দিনে নিজেরডারে মাইরা ফালাইবে।
এইবাবে ভেরিয়েবুল সংখ্যক লুইস স্বামী তাকলে পিরতেক ইস্তিরি ভাববে ভেরিয়েবুল-১ সংখ্যক স্বামী লুইস। হেরা ভেরিয়েবুল-১ তম দিনে ওয়েট করবে গুলির শব্দের লাইগা। যকন হেই দিনে কুনো গুরুম অইবে না তকন ভেরিয়েবল তম দিনে নিজেরডারে মাইরা ফালাইবে।
কি বুজলা?
দস্যু বনহুর বলেছেন:
এইরাম আরো চাই।
লেখক বলেছেন: ধন্যবাদ। আসবে।
ভালো থাকুন।
লেখক বলেছেন: কী খবর, কোহেকাফের বাদশা? আজকাল খুব কম দেখা যায়!
জুনাইদ কবীর তন্ময় বলেছেন:
জটিলস্য (হাততালি)
লেখক বলেছেন: শুভেচ্ছা। ভালো লাগল আপনাকে দেখে। তস্য তস্য হাততালি।
মানবিক ৩০ বলেছেন:
i am very ifraid ..........................i can not sleep after midnight from today
লেখক বলেছেন: চিন্তা করবেন না, আপনি যে অত্যন্ত মানবিক একজন মানুষ সবাই জানে।
ভালো থাকুন।
লেখক বলেছেন: উত্তর বিচ্ছিন্নভাবে মন্তব্যে আছে।
আচ্ছা, তবে, আলাদা করে বলব আজ। সুতরাং হাসি ![]()
সাপ্নিক বলেছেন:
আপনার এই গাণিতিক ধাঁধা গুল পড়তে খুব ভাল লাগে, আর আমার ধারণা এগুল মানুষের চিন্তাশক্তির প্রখরতা বাড়াতে সাহায্য করে।অনেক ধন্যবাদ ম্যাভেরিক ভাইয়া।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক। পড়া ও মূল্যায়নের জন্য ধন্যবাদ, অনেক অনেক।
ভালো কাটুক জীবন।
েভােরর স্বপ্ন বলেছেন:
স্বামি গুলান পরকিয়া করার জন্য মেয়ে কই পাইতো??? সব মেয়েই তো বিশ্বাসী ছিল। অন্য এলাকা থেকে ভাড়া করে আনত???
লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার আইকনের শিশুটির হাসি সুন্দর খুব।
স্বামীগুলি সম্ভবত অন্য দ্বীপে যেত যেহেতু দ্বীপের নারীরা বিশ্বস্ত ছিলেন বলা যায়। :-)
জাতি জানতে চায় বলেছেন:
হেভি মজাক পাইলাম!! স্ত্রীদের বুদ্ধি আর মহত্ব দেখিয়া মোহিত হওয়া ছাড়া উপায় নাই!! তয় আরো মহত্বের কাহিনী চাই লেখক বলেছেন: মজাকে ধন্যবাদ। মোহিত হওয়ায় ধন্যবাদ। জাতি অবশ্যই কাহিনী জানতে পাবে। ![]()
ভুডুল বলেছেন:
উততর কোটায় ভাই
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















