শব্দ-রাজ্যে অভিযান (২৭): Utopian !
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৪
![]()
চমৎকার নিখুঁত এক বিশ্ব—দ্বন্দ্ব নেই, সংঘাত নেই; নেই দুঃখ দারিদ্র, অভাব অনটন, অশান্তি অসুখ। অনাবীল শান্তিময় সে পৃথিবী, হাজার হাজার বছর ধরে যার স্বপ্ন দেখে আসছে মানুষ। কিন্তু লোভ-হিংসা-দ্বেষের মধ্য দিয়ে বাস্তবে এমন পৃথিবী কি আদৌ সম্ভব?
১৫১৬ খ্রিস্টাব্দ। রেঁনেসা পৌঁছে গেছে ইংল্যাণ্ডের দোরগোড়ায়। কমতে শুরু করছে পুরোনো মধ্যযুগীয় আদর্শ এবং সে সাথে নিভৃতাশ্রমের শান্তিময় জীবনাদর্শ। ঠিক এ সময় স্যার থমাস মুর নামের ধর্মপরায়ণ, মানবতাবাদী একজন মানুষ, যিনি এককালে গীর্জার ধর্মযাজক হবার ইচ্ছা পোষণ করতেন, নিভৃত জীবনাচরণের স্মৃতিকাতরতায় রচনা করেন ইউটোপিয়া (Utopia) নামের একটি উপন্যাস, যেখানে তিনি বর্ণনা করেন কাল্পনিক এক দ্বীপে নিখুঁত, বৈষম্যহীন, সুখী এক সমাজের কথা।
মুর Utopia শব্দটি সৃষ্টি করেন দুটি গ্রিক শব্দের সমন্বয়ে: ou- না + -topos স্থান, ফলে ইউটোপিয়া'র মানে দাঁড়ায় "নাই সে স্থান"। নামকরণটি নিয়ে মুর এখানে বেশ মজার একটি খেলা খেলেন, কারণ Utopia'র অভিন্ন উচ্চারণের আরেকটি গ্রিক শব্দ, Eutopia'র মানে হলো চমৎকার স্থান: eu- চমৎকার, ভালো + -topos স্থান। ফলে মুরের ইউটোপিয়া যদিও আদর্শ সমাজকে নির্দেশ করে, সাথে সাথে এটি ছুঁড়ে দেয় মৌলিক এক প্রশ্নঃ এ ধরণের স্থান কি বাস্তবে সম্ভব?
থমাস মুরের কাল্পনিক, নিখুঁত সমাজের এই উপন্যাসটি এতই জনপ্রিয় হয় যে আজকে ইউটোপিয়া বলতে আমরা "আদর্শ কোনো ধ্যান-ধারণা, মতবাদ বা সমাজ-ব্যবস্থা"কে বুঝে থাকি।
সাহিত্যের আরো দুটি বিখ্যাত কল্পিত ইউটোপিয়াঃ
১। শাংরি-লা (Shangri La): হিমালয়ের পাদদেশে অবস্থিত।
২। এল ডোরাডো (El Dorado): দক্ষিণ আমেরিকায়, কলম্বিয়ার উচ্চভূমিতে অবস্থিত।
Utopian (adj.)
১। Of, relating to, describing or having the characteristics of a Utopia.
২। Excellent or ideal but impracticable; visionary.
"Voltaire wrote of a utopian society where the streets were paved with gold.”
সমার্থক
ideal, idealized, idyllic, Elysian, Edenic, empyrean, heavenly, paradisiac, paradisiacal, perfect, sublime, Arcadian
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জনৈক আরাফাত বলেছেন:
Utopia- হলো আদর্শ গ্যাস এর মতো! লেখক বলেছেন: হা হা হা। দর্শন থেকে শুরু করে বিজ্ঞানেও Utopia আছে। আপনারটাকে কেমিক্যাল Utopia ঘোষণার প্রস্তাব করছি। তবে জেনেরিক নাম না দিয়ে আদর্শ গ্যাসের বিশেষ একটি নাম ভাবুন। ![]()
সৌম্য বলেছেন:
শাংরি-লা মন্দিরের গল্প (জেমস হিলটনের 'দি লস্ট হরাইজন') এর কথা মনে পড়ে গেল। রোগ-শোক, বার্ধক্য এমনকি মহাযুদ্ধ কিছুই যাকে স্পর্শ করে না। চির শান্তির দেশ।
লেখক বলেছেন: ধন্যবাদ, সৌম্য ভাই।
হ্যাঁ, শাংরি লা শব্দটি হিলটনের উপন্যাসের অবদান। অবশ্য পড়া হয়নি; ভাবছি শীঘ্রই ধরে ফেলব।
অমি রহমান পিয়াল বলেছেন:
জন লেনন স্বপ্ন দেখতেন নিউটোপিয়া নামে একটা দেশের। সারা পৃথিবীতে এই একটাই দেশ। ১৯৭৩ সালের ১ এপ্রিল নিউইয়র্কে একটা সংবাদ সম্মেলন কইরা ঘোষণাও দিছিলেন : We announce the birth of a conceptual country, NUTOPIA. Citizenship of the country can be obtained by declaration of your awareness of NUTOPIA. NUTOPIA has no land, no boundaries, no passports, only people. NUTOPIA has no laws other than cosmic. All people of NUTOPIA are ambassadors of the country. As two ambassadors of NUTOPIA, we ask for diplomatic immunity and recognition in the United Nations of our country and its people.লোকে এইটারে এপ্রিল ফুল জোক হিসাবে নিছিলো, মর্মার্থটা ধরতারে নাই।
আহ এলডোরাডো। স্বর্ণ নগরী। আমাগো সোনার বাংলা আর কি!
লেখক বলেছেন: হ্যাঁ, আসলেই মানবজীবনের এ এক বড় স্ববিরোধিতা। আশাবাদিতা আর প্রচেষ্টাই যেখানে মূল, সেখানে Nutopia'র মর্মে আমার পৌঁছতে পারি না, এবং একে বোকার স্বর্গ মনে হয়। কী অদ্ভুত!
আহ্, এলডোরাডোর প্রচেষ্টা তবু চলুক আশাবাদিতায়।
খুব ভালো লাগল আপনার মন্তব্য। চমৎকার অনুভূতিতে পূর্ণ থাকুক আপনার সময়।
অলস ছেলে বলেছেন:
আজকেই একটা ম্যাগাজিনে চীনের এক জায়গার বর্ণনা পড়ছিলাম, সাঙ্গরি লা উপাধি দিয়ে খুব সুন্দর সুন্দর ছবিসহ বর্ণনা।
লেখক বলেছেন: শুভেচ্ছা, মায়াময় আইকনের মানব।
সময় পেলে, শাংরি লা'র ছবি সহ পোস্ট দেন।
অপরিচিত_আবির বলেছেন:
এল ডোরাডো নিয়ে কত বই যে পড়ছি ... আরাফাত ভাই ভালো বলসেন, ইউটোপিয়া হল আদর্শ গ্যাসের মতো - কাগজে কলমে আছে - আছে মানুষের স্বপ্নে আর কল্পনায়, কিন্তু বাস্তবে যা একটা অবাস্তব ধারণা।
বরাবরের মতোই প্লাস। আপনার পোস্টে মনে হয় না পড়েই প্লাস দেওয়া যায়।
লেখক বলেছেন: এল ডোরাডো আমি পড়েছি ভলতেয়ারের Candide উপন্যাসে। আহা, সে কী অপরূপ জায়গা!
বাস্তবের কঠোরতায় তবু হানা দিক এল ডোরাডোর ভাবনা, মাঝে মাঝে।
ভালো কাটুক সময়। পোস্টের মূল্যায়নের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: অনুভবের সম্মাননা ছুঁয়ে গেল।
আপনি খুব শীঘ্রই চমৎকার একজন মানুষের সাথে ইউটোপিয়া রচনা করেন, এই কামনা। ![]()
লেখক বলেছেন: আরে, তাই তো! ইউপটিয়া বেশ সুন্দর মানায় তো! ![]()
ধন্যবাদ, পড়া এবং উদ্ভাবনের জন্য।
সোহায়লা রিদওয়ান বলেছেন:
চমৎকার নিখুঁত এক বিশ্ব—দ্বন্দ্ব নেই, সংঘাত নেই; নেই দুঃখ দারিদ্র, অভাব অনটন, অশান্তি অসুখ। অনাবীল শান্তিময় সে পৃথিবী, সব সময় যার স্বপ্ন দেখে আসছে সোহায়লা। ...... :-(সবাই ভাবে ইউটোপিয়ান সমাজ ইম্পসিবল ! কিন্তু শতভাগ না হলেও কিন্তু কিছুটা হলেও সম্ভব !
শতবছর আগের এমন কিছু ইতিহাস তো আমরা জানি ই !!
শব্দটার সোর্স তাইলে সেই উপন্যাস !! :-)
চমৎকার !
লেখক বলেছেন: হ্যাঁ, ইউটোপিয়া ছিল পৃথিবীতে, শত ভাগ না হলেও; ভবিষ্যতেও আসবে, আশা করি। :-)
উপন্যাসের নাম থেকেই শব্দটি।
ভালো থাকিস।
লেখক বলেছেন: শুভেচ্ছা, ফারহান।
হ্যাঁ, এল ডোরাডোকে ইউটোপিয়া বলা যায়।
দীপান্বিতা বলেছেন:
Utopian মানে দেখলাম কাল্পনিক – নিঁখুদ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা – স্বর্গরাজ্য। চেষ্টা করলে কি বানাতে পারি না! সবই তো আমাদেরই হাতে! ইতিহাসটা জেনে ভাল লাগল....
+
লেখক বলেছেন: হ্যাঁ, একটু চেষ্টা
একটু সহনশীলতা
আর শ্রদ্ধাবোধ।
ভালো কাটুক জীবন।
দীপান্বিতা বলেছেন:
সত্যি! কথাটা কি সুন্দর বল্লেন!......আগামীর মুখ চেয়ে অবশ্যই আমরা করার চেষ্টা করবো ......
আপনিও খুব ভাল থাকবেন আর আমাদের নতুন নতুন শব্দের সাথে পরিচয় করিয়ে দেবেন ...
লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্টে একটি মাত্র খারাপ গুণকে আমি দায়ী করি: অহংবোধ, যা জন্ম দেয় বাকি সব খারাপ।
শব্দ-রাজ্যে অভিযান যথাসম্ভব অব্যাহত থাকবে। সময় পেলে পূর্বের অভিযানগুলোতে খানিক ঘুরে যাবেন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। ভালো লাগায় আনন্দিত হলাম।
ভালো কাটুক সময়।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
এই প্রথম আপনার লেখা পড়তে গিয়ে মনে হলো আরে এগুলাতো আমিও জানি কেমন আছেন? আজকাল শব্দ কম শিখাচ্ছেন!!!
লেখক বলেছেন: খুব ভালো লাগল আপনাকে দেখে। মাঝে মাঝে জানা শব্দ আসা ভালো। পর্যালোচনা হয়ে যায়।
স্রষ্টার কৃপায় ভালো আছি। প্রচেষ্টা থাকে, কিন্তু বিভিন্ন কারণে পোস্ট দিতে দেরি হয়।
ভালো থাকেন, এই কামনা।
'লেনিন' বলেছেন:
@অ.র.পি সেই সাথে জন লেননের সুবিখ্যাত Imagine গানটি উল্লেখ করতে পারতেন। গত শতকের শ্রেষ্ঠ লিরিক হিসেবে গানটি মনোনীত হয়েছিল।Imagine there's no heaven It's easy if you try No hell below us Above us only sky Imagine all the people Living for today... Imagine there's no countries It isn't hard to do Nothing to kill or die for And no religion too Imagine all the people Living life in peace... You may say I'm a dreamer But I'm not the only one I hope someday you'll join us And the world will be as one Imagine no possessions I wonder if you can No need for greed or hunger A brotherhood of man Imagine all the people Sharing all the world... You may say I'm a dreamer But I'm not the only one I hope someday you'll join us And the world will live as one
লেখক বলেছেন: গানের কথাগুলি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।
ভালো কাটুক সময়, সুখে শান্তিতে।
লেখক বলেছেন: ভালো লাগল আপুনিকে দেখে। শব্দের রাজ্য সম্প্রসারিত হচ্ছে। আরো অনেক শব্দ আছে। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















