শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

(বাংলা) শব্দ-রাজ্যে অভিযান (১): বালখিল্যতা

০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

শেয়ারঃ
0 2 0


বৈদিক ধর্মের পুরোধা হিসেবে বিবেচিত সপ্তর্ষির অন্যতম ঋষি কাস্যপ (Kasyapa), বিয়ে করেন প্রজাপতি দক্ষের তের কন্যাকে, কালক্রমে জন্ম হয় দেব, অসুর, নাগ, অপ্সরা ও মানবগোষ্ঠির। পুত্র সন্তান লাভের আশায় একদা যজ্ঞের (sacrifice) আয়োজন করেন কাস্যপ, সে এক প্রকাণ্ড কাণ্ড বটে। দলে দলে যোগ দেয় দেব, গান্ধর্ব্য ও মুনির দল।

যজ্ঞের অগ্নিকাষ্ঠ বয়ে আনার ভার পড়ে দেবরাজ ইন্দ্র (Indra) এবং ৬০,০০০ মুনির এক গোত্রের উপর। বড় বড় বৃক্ষের আস্ত গুঁড়ি নিয়ে যখন অতিকায় স্তুপ বানিয়ে ফেলেন ইন্দ্র, তখন মুনির দল বয়ে আনেন কেবল পলাশ পাতার একটি বৃন্ত কিংবা এক চিলতে কাঠ। মুনি বেচারাদের অবশ্য দোষ নেই, যথাসাধ্য চেষ্টা করেছেন তারা। কিন্তু কী-ই বা করবেন, শারীরিক উচ্চতায় তারা মানুষের বৃদ্ধাঙ্গুলির সমান মাত্র!

নিজের পর্বতসম অর্জনের দিকে দৃষ্টিপাত করেন ইন্দ্র, দৃষ্টিপাত করেন ক্ষুদ্রাকৃতির মুনি, এবং ততোধিক ক্ষুদ্র তাদের অর্জনের দিকে। ক্ষমতায় মদমত্ত ইন্দ্র সংবরণ করতে পারেন না হাসি, মেতে উঠেন উপহাসে।

এত বড় সাহস, এত বড় অপমান! অক্ষম ফেলনা নন তারা, পিতা তাদের সপ্তর্ষির আরেক ঋষি, ব্রহ্মার মানসপুত্র ক্রেতু (Kratu), মাতা তাদের বিখ্যাত কর্দম মুনির ষষ্ঠ কন্যা ক্রিয়া (Kriya)। ক্রিয়া-ক্রেতুর ৬০,০০০ সন্তান তারা, যাদের প্রত্যেকেই বাণপ্রস্থ (vanaprastha) অবলম্বনের মাধ্যমে সংসারজীবন পরিত্যাগ করেন এবং কঠোর কৃচ্ছ্রব্রতের (asceticism) মধ্য দিয়ে লাভ করেন সিদ্ধি; সাধনায় এতই উৎকর্ষ লাভ করেন যে তপশ্চর্যার আত্মিক অগ্নিশিখায় সর্বদাই তীব্রভাবে জ্বলতে থাকেন তারা। সূর্যদেবের চক্র পরিভ্রমণের সময় রথের দিকে মুখ করে অগ্রগামী হয়ে থাকেন তারা, বৈদিক মন্ত্রোচ্চারণপূর্বক (vedic mantras) পূজা নিবেদন করেন তাকে।

ক্রোধে কাজ বন্ধ করে দেন মুনির দল, অভিশাপ দেন ইন্দ্রকে, "এমন এক পুত্র জন্মগ্রহণ করবে কাস্যপের ঘরে যে হবে সকল সৃষ্টির ইন্দ্র!" তারপর সে ইন্দ্র তৈরি করার জন্য কাতর-প্রার্থনায় (penance) বসে গেলেন তারা।

প্রমাদ গুনেন হতবুদ্ধি ইন্দ্র, শরণাপন্ন হন কাস্যপের, "কী এর প্রতিবিধান, হে কাস্যপ?"
"লক্ষণ বেশি সুবিধার ঠেকছে না আমার কাছে, হে ইন্দ্র! ভালো হয় আপনি ব্রহ্মাকে আহ্বান করলে।" কাস্যপ পরামর্শ দেন।

আকুলভাবে ব্রহ্মাকে (Brahma) ডাকেন ইন্দ্র। সব শুনে নিজের ব্রহ্মতালুতেই উত্তাপ অনুভব করেন ব্রহ্মা, "দেখো হে, ইন্দ্র, অভিশাপটি একেবারে নিষ্ক্রিয় করা যাবে না। আমি বরং একটু পরিবর্তিত করে দেই—এমন এক পুত্র জন্মগ্রহণ করবে কাস্যপের ঘরে যে হবে সকল পক্ষির ইন্দ্র, এবং এক সময় সে বন্ধু হবে তোমার, ফলে তার রোষানল থেকে বেঁচে যাবে তুমি।" কালক্রমে কাস্যপের এক স্ত্রী বিনাতার (Vinata) গর্ভে জন্ম নেয় সে অভীষ্ট পুত্র, যার নাম হয় গরুড় (Garuda), যে দেবালয় থেকে অমৃত ছিনিয়ে আনার সময় সত্যি সত্যি ইন্দ্রকে পরাভূত করে—পূর্ণ হয় ক্ষুদ্র মুনিদের অভিশাপ।

মহাভারত ও রামায়ণ উপাখ্যানের বিভিন্ন অংশে উল্লেখিত, বৃদ্ধাঙ্গুষ্ঠের সমান আকৃতির এ মুনিদের সম্মিলিত নাম বালখিল্য (Valakhilya)। শারীরিক ক্ষুদ্রাকৃতি ও ঔজ্জ্বল্যের কারণে এরা দেখতে শিশুসুলভ, যেখান থাকে পরবর্তীতে রূপকার্থে বালখিল্যতা শব্দটির প্রচলন, যার মানে "বয়ষ্ক মানুষের অত্যন্ত শিশুসুলভ আচরণ।"

বালখিল্যতার একই উৎস থেকে বালক, বালিকা, বালসুলভ, আবাল-বৃদ্ধ-বনিতা প্রভৃতি শব্দসমূহও বিকাশ লাভ করেছে।

জোনাথন সুইফটের Gulliver's Travels উপন্যাস রচনায় বালখিল্যদের প্রভাব ছিল কি না জানা না গেলেও, আক্ষরিক অর্থে বালখিল্যদের ইংরেজি প্রতিশব্দ হতে পারে Lilliput। _____________________________________________
ইংরেজি শব্দের ব্যুৎপত্তির উপর শব্দ-রাজ্যে অভিযান নামে একটি ধারাবাহিক শুরু করেছিলাম। বেশ কিছু পর্বও হয়ে গেল ইতোমধ্যে। ইংরেজিতে তাই আপাতত সাময়িক বিরতি নিচ্ছি; শুরু করছি বাংলা শব্দের ব্যুৎপত্তি নিয়ে। আজকের পর্ব ছিল বালখিল্যতা

আশা করি, নতুন এ প্রচেষ্টাকে পাঠকগণ আগের মতোই গ্রহণ করবেন, বালখিল্য কোনো প্রয়াস ভাববেন না। :)

পুরাণ সংক্রান্ত তথ্যসূত্রঃ
১। http://en.wikipedia.org/wiki/Kashyapa
২। Click This Link
৩। Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা শব্দব্যুৎপত্তিপুরাণবাংলা শব্দব্যুৎপত্তিপুরাণ ;
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬
ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল। চলুক।
অনেক ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: শুভেচ্ছা, প্রাচীন পৃথিবীর অভিযাত্রী। অনুভব উৎসাহে ধন্যবাদ অনেক অনেক। চলবে...

ভালো কাটুক সময়।

২. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
অলস ছেলে বলেছেন: দারুণ। বাংলা যেহেতু নিজের মনের ভাষা। পড়তেও অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: হৃদয় নিংড়ানো মন্তব্য গভীর সম্মাননায় গৃহীত হলো।
ভালো থাকবেন।

৩. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: ভাই আপনাকে স্যালুট। আপনার কাছ থেকে আসলেই অনেক কিছু জানার আছে।
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ, প্রিয় দাঁড়কাক, আনন্দময় অনুভবের সম্মাননায়।

০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: ধন্ন্যবাদস...এ যুগের মুজতবা কিংবা একজন শিবরাম...:)

০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: শুভেচ্ছা, নব জীবনের অধিকারী। ভালো থাকুন।

৬. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪
তায়েফ আহমাদ বলেছেন: আপনার এধরনের পোষ্টে আমি সবসময়ই মজা পাই।
ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৭

লেখক বলেছেন: গভীর সম্মাননার মন্তব্য। ভালো থাকবেন।

৭. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: সেইরকম হইসে ...বিরতি না নিয়া চালায়া যান ...
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: শুভেচ্ছা, সাঁঝবাতির রূপকথা। আপনাদের মূল্যায়ন প্রবাহমানতাকেও আনন্দময় করে তোলে, বিরতির চেয়েও বেশি।

০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: শুভেচ্ছা, স্পেলবাইন্ডার। পড়া ও মূল্যায়নে ধন্যবাদ।
ভালো কাটুক সময়।

০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: প্রচেষ্টায় প্রেরণাদায়ক মূল্যায়নে ধন্যবাদ। আপনার পোস্ট পড়ব সময় করে।
ভালো থাকবেন।

১০. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২
জনৈক আরাফাত বলেছেন: বাংলা-ই বেশি আকর্ষণীয়! :)
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: হ্যাঁ, তা ঠিক, হৃদয়ের তন্ত্রী থেকে আসে যে! :)

১১. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া বাংলাটাই দারুন লাগছে! অনেক গল্প শোনা যাচ্ছে! আর অনেক ভাল লাগল এই গল্পটাও।
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: তাহলে বাংলাটাই চলুক, সুপ্তিপি। আর ভালো কাটুক কফি খাওয়া। :-)

১২. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
ত্রিশোনকু বলেছেন: ভাল লেগেছে। চালিয়ে যান।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনাদের প্রেরণায়ই চলবে এ ধারাবাহিক।

১৩. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
কালপুরুষ বলেছেন: বরাবরের মতোই চমৎকার। চলুক.....
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ, কালপুরুষদা, সতত প্রেরণায়।

১৪. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: খুশী হলুম নতুন সিরিজ শুরু করাতে।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: আনন্দময় অনুভবের মন্তব্য। ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

১৫. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
নুভান বলেছেন: খুব্ব-ই ভালো লাগলো ম্যাভেরিক দা।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক, পড়ায় মূল্যায়নে।

১৬. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২০
অ্যানালগ বলেছেন: অনেক ধন্যবাদ পাওনা আপনার, বালখিল্য নয় বিদগ্ধ প্রয়াস, আপনার রসবোধের ও ঘাটতি নেই :)
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: শুভেচ্ছা, অ্যানালগ। দৃষ্টিনন্দন মন্তব্যটি সম্মানভরে গ্রহণ করা হলো।
ভালো কাটুক আপনার।

০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ, প্রেরণায়। চলবে আশা করি।

১৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
বোকা ছেলে বলেছেন: আপনার ব্লগে আসলে কিছু শিখতে পারি, তাই আসি।যথারীতি এবারও কিছু শিখে যাচ্ছি! ধন্যবাদ আপনাকে!
০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: শুভেচ্ছা। খুব ভালো লাগল আপনাকে দেখে।
আনন্দময় হোক আপনার সময়।

০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: স্বাগতম। ধন্যবাদ অনুভবে।

২০. ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
সব্যসাচী প্রসূন বলেছেন: উফ... দুর্দান্ত... আপনি পারেনও বটে... এখন প্রতীক্ষায় থাকতে হবে পরের পর্বের ... শুভম :)
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: দুর্দান্ত মায়ার মন্তব্য সম্মাননায় অভিভূত হলাম। :)
পরের পর্বের প্রয়াস চলবে। শুভম।

২১. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
মোতাব্বির কাগু বলেছেন: ভালো লাগলো ম্যাভেরিক দা।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: শুভেচ্ছা। মন্তব্যে সম্মাননা পোস্টের জন্য বড় প্রেরণা।
ভালো কাটুক সময় আপনার।

২২. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
নিবিড় অভ্র বলেছেন: এখন তো মনে হচ্ছে ইংরেজির চেয়ে বাংলা সিরিজটাই বেশি মজাদার হবে :)

চালিয়ে যান... নতুন নতুন পোস্ট চাই কিন্তু :)
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, বাংলা! :)
সতত প্রেরণাদায়ক উপস্থিতিতে ধন্যবাদ অনেক অনেক। নতুন পোস্টের প্রয়াস চলবে। :)

২৩. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ- এরূপ সব উপমাই এ লেখার জন্য খুব কম হয়। সিরিজ চলতে থাকুক।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: একজন লেখকের জন্য কী গভীর প্রাপ্তি!
ভালো থাকুন, ভাই, সুখে স্বস্তিতে।

২৪. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
আমার কবিতা বলেছেন: এই পোস্টে সমালোচনামূলক একটি কমেন্টের অনুরোধ রইল
Click This Link
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ। দেখব লিঙ্কটি।

২৫. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
আইরিন সুলতানা বলেছেন: আপনার অভিযান দেখি আরো জোরদার হচ্ছে :)
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: হ্যাঁ, রসজ্ঞ বিদগ্ধ সহযাত্রী আছেন তো, তাই। :)

২৬. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৫
ফারহান দাউদ বলেছেন: ক্লাসে আছি।
পুরাণের চরিত্রগুলোর মাঝে গড়ুর আর হনুমানকেই সবচেয়ে দুর্দান্ত লাগে, একই সাথে বীর এবং মজার।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: খুব ভালো লাগল দেখে।
হ্যাঁ, গরুড় জটিল চরিত্র বটে, দুর্দান্ত; হনুমানও।

২৭. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৭
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমার খুব প্রিয় দুইজন লেখকের নাম বললেন ।
আমার তো টমেটো হওয়ার মত অবস্থা!! :``>> :`>
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: হা হা হা।
অনুভবটি কিন্তু সত্যিই সত্যি, বোহেমিয়ান। :)

২৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২
পল্লী বাউল বলেছেন: অসাধরন।
ধন্যবাদ বললে কম বলা হয়।

একটা বালখিল্যতা করি :)

আপনার সাথে জীবন বদল করতে রাজী। এত চমৎকার যার লেখার হাত তার সাথে জীবন বদল করতে পারাটা কতই না সৌভাগ্যের।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: আহ্‌, বালখিল্য আচরণও মাঝে মাঝে হয়ে উঠতে পারে গভীর সম্মানের, অনুভব করলাম এখন, প্রিয় বাউল।
গভীর আনন্দ সম্মানে কাটুক আপনার জীবন।

২৯. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগলো..... :)

পড়তে পড়তে মনে পরে গেল আমার দাদুর ‘মহাভারত’ হাতে পাওয়ার পর যখন দেখলাম পুরটা কবিতার ছন্দে লেখা তখন একটু অসুবিধায় পরি এবং আগামী প্রজন্মের জন্য গদ্যে তা অনুবাদ শুরুও করে দিই! :`> ........ সেখানে এ গল্পটা ছিল......এখন যদি ও তা বালখিল্য লাগে :D
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৯

লেখক বলেছেন: হা হা হা। ভালো লাগল আপনাকে দেখে। আপনার প্রচেষ্টা সফল হোক, প্রজন্ম থেকে প্রজন্মাতরে। :)

৩০. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:২০
অপরিচিত_আবির বলেছেন: বাংলা শব্দরাজ্যে অভিযানটাই দারুণ রোমাঞ্চকর, তবে অনেক পথ ঘাট চেনাই আছে এই যা ...
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫১

লেখক বলেছেন: হ্যাঁ, প্রিয় চেনা পথে পরিভ্রমণ, তবু নিগূঢ় অনুভবে দারুণ রোমাঞ্চ-গাঁথা বটে।

৩১. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫১
মাসুদুল হক বলেছেন: দারুন, বাংলা শব্দদের রাজ্যে আর বেদ পুরাণের গল্পে আমিও মাঝে মধ্যেই ঘুরে আসি, তবে জানা গল্পও আপনার লেখায় ভালো লাগবে নি:সন্দেহে...
চলুক।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫৩

লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও মূল্যায়নের সম্মাননায় আনন্দিত হলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।
প্রচেষ্টা চলবে।

৩২. ০২ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়ার ১০০ তম পোষ্টের শুভেচ্ছা!!!!!!!!

ভাইয়া আপনি সব জটিল পড়াশোনার পোষ্ট দেন আর বেশির ভাগ মজার মজার সব অঙ্কের!!!!!!!! তাই আপনাকে অঙ্ক ভাইয়া বলি! :)

আপনার জন্য


[img]http://glitteredtext.com/final/12597531976136.gif[/img]



[img]http://glitteredtext.com/final/12597529538919.gif[/img]


০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আপু। খুব, খুব সুন্দর উপহার। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: সুন্দর সব উপহারের জন্য বাবুনি আপুকে অনেক অনেক ধন্যবাদ। ভালো কাটুক জীবন।

৩৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮
স্পর্শক বলেছেন: Number Theory নিয়ে একটা সুন্দর লেখা কি আশা করতে পারি ?
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: শুভেচ্ছা, স্পর্শক। স্বাগতম, আমার ব্লগে।
আপনার অনুরোধ বাস্তবায়নে ঐকান্তিক প্রচেষ্টা চলবে। একটু সময় লাগতে পারে।

ভালো থাকবেন।

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: পড়া ও মূল্যায়নে ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪০. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৪
চতুষ্কোণ বলেছেন: ভাইয়া বাংলাটাই চলুক। বেশ ভালো লাগলো সাথে নতুন কিছু জানা গেল।

আপনাকে আমার লিন্কে এ্যাড করে নিলাম। সিরিজ মিস করতে চাচ্ছি না। :)
০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: শুভেচ্ছা, চতুষ্কোণ। শব্দ-রাজ্যে বিচরণ আনন্দময় হোক।
ভালো কাটুক সময়।

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ। চলার প্রেরণায়, প্রত্যাশায়...:)
ভালো থাকুন।

৪২. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫
হিমালয়৭৭৭ বলেছেন: এই পোস্টে কমেন্ট না করে নিজের বালখিল্যতা কে আর বাড়াতে চাইছিনা!!!!
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: হিমালয়ের মতো অনুভবের, সূক্ষদর্শী হিমালয়ের এই পোস্টে অনুভব বড় সম্মাননা। ধন্যবাদ; ভালো কাটুক সময়।

৪৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১২
স্বাধীনতার বার্তা বলেছেন: চরম পোস্টতো। এরকম কিছু অনেকদিন ধরে খুঁজছিলাম। এখনতো ভালোই হল। চালিয়ে যান।
[পোস্টটা এতদিন আমার চোখে পড়ল না কেন?]
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক। প্রেরণায় ধন্যবাদ অনেক অনেক।
ভালো কাটুক সময়।

৪৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২
চিকনমিয়া বলেছেন: আফনে আমার পুষ্টে গেচে, বড়ই ভালা লাগচে
১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: শুভেচ্ছা। খুব ভালো লাগল আপনাকে দেখে।
ভালো থাকবেন।

৪৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯
সোহায়লা রিদওয়ান বলেছেন: "শকুন্তলা" গল্পটার কথা মনে পড়লো কেন ? এই শব্দটা নিশ্চই ছিল সেখানে !:-)
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: আপুনি মনে হয় ঠিকই ধরেছ। :-)

৪৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: কৃতজ্ঞতা বাঙলা ভাষা ও শব্দের উপর লিখতে শুরু করেছেন বলে। আরো আসুক। অনেকগুলো লেখা হলে বই আকারে (বা ই-বই) প্রকাশ করতে পারেন।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: ম্যাপল পাতার কবিকে দেখে ভালো লাগল খুব। প্রচেষ্টা চলবে। পরামর্শের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

৪৭. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫১
মেহেরুবা বলেছেন: প্রতিদিন একবার করে যদি আপনার ব্লগে আসা যায়, আমি নিশ্চিত, বালখিল্যতা কাটিয়ে উঠবে যে কেউ।

আমার ব্লগে মাঝে মাঝে চোখ বুলানোয় কৃতজ্ঞতা....

এখন পরীক্ষা দিতে যাচ্ছি। আপনার শুভকামনা কাম্য।
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: শুভেচ্ছা। মন্তব্যে আপনার অনুভবে সম্মানিত হলাম খুব, পোস্টের জন্য এ অনন্য স্বীকৃতি এক।

পরীক্ষা ভালো হবে, প্রত্যাশা ও প্রার্থনা।

৪৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৫১
মে ঘ দূ ত বলেছেন: হাহাহা। প্রথম প্যারা খানেক পড়ে লিখতে যাচ্ছিলাম লিলিপুটের কাহিনী নির্ঘাত এই পৌরাণিক ক্ষুদ্র মুনিদের থেকে মেরে দেওয়া হয়েছে। স্ক্রল করে নীচে নেমে আপনার লেখাগুলো পড়ে হাসি পেল। আমার মনের কথা পড়ে ফেললেন :)

বাংলা শব্দদের নিয়ে শুরু করে একটা কাজের কাজ করেছেন। অন্তত একজন নিয়মিত পাঠক বাড়লো ধরে নিতে পারেন :)

আপনার ব্লগে মন্তব্য করতে পারাটাই একটা সৌভাগ্য। :)
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: ভালো লাগল খুব মে ঘ দূ ত'কে দেখে। মন্তব্যে আনন্দিত হলাম।
ভালো কাটুক সময়।

৪৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪০
তীব্র রঙিন বলেছেন: ভালোই, তবে, আপনারা অন্য অনেক পোস্টের তুলনায় হতমান।

আর, দু'একটি ভুল আছে। যেমন: নামের ক্ষেত্রে-কাস্যপ নয়, কাশ্যপ; ক্রেতু নয় ক্রতু; গান্ধর্ব্য ভুল, হবে গন্ধর্ব; বিনাতা নয় গো দাদা, বিনতা ইত্যাদি। বোধহয়, ইংরেজি থেকে লিখেছেন, তাই। লিখেছেন-বয়ষ্ক, হবে বয়স্ক (বোধহয় টাইপে ভুল)। এছাড়া, লিখেছেন 'পরবর্তীতে', হওয়া উচিত 'পরে/পরবর্তীকালে'....
তবে আপনার শ্রমসাধ্য প্রয়াস অভিনন্দনযোগ্য।

একটি মতামত, যদি অনধিকার চর্চা মনে না করেন, পৌরাণিক নামের ক্ষেত্রে 'পৌরাণিক অভিধান'টা রাখতে পারেন হাতের কাছে। লেখক: সুধীরচন্দ্র মজুমদার। আজিজে পাবেন আশা করি।
ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ১.০৫৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই