somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউ এস এ ভার্সিটিতে পেপার ডকুমেন্ট পাঠাবার নিয়ম- মুশফিকুল হক মুকিত

০৩ রা জানুয়ারি, ২০১২ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা থেকে আমরা তো ডকুমেন্টস খামে ভরে পাঠিয়ে দিলাম, কিন্তু ইউএসএ তে সেটার কিভাবে রেকর্ড রাখা হয় সে বিষয়ে কিছু বলতে চাই।

ওদের হাতে একটা চেকলিস্ট থাকে, যেমন:
1. GRE from ETS
2. TOEFL from ETS
... 3. Hard copies from the applicant, of -
Academic transcripts,
Letters of recommendation
Statement of Purpose
Sponsor's document
CV
Immunization report
4. Hard copy from WES (or similar organization)
Evaluated transcript of the candidate

এখন, কোন স্টুডেন্ট যখন মোটামুটি অ্যাপ্লাই করার জন্যে ইমেইল চালাচালি শুরু করে, তখনই ওরা কমপিউটারে ওই স্টুডেন্ট এর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে। বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন উৎস থেকে বিভিন্ন সময়ে আসে বলে এই ব্যবস্থা।

ইটিএস থেকে জিআরই/টোফেল আসে দুইভাবে: পোস্টাল মেইলের মাধ্যমে অথবা সিডির মধ্যে করে। সিডি আসলে মাসে দুইটার বেশি আসে না। আর পোস্টাল মেইল সপ্তাহে ৬ দিনই আসতে থাকে। যখনই কোন স্কোর আসে, সেটা ওরা স্ক্যান করে একটা ফোল্ডারের মধ্যে রেখে দেয়। যত স্কোর আসে, তত মানুষ কিন্তু শেষমেষ টাকা খরচ করে অ্যাপ্লাই করে না। আবার যারা অ্যাপ্লিকেশন ফি দেয়, তারা ভুল করে স্কোর পাঠায়না। এরপর কুরিয়ারের কাছ থেকে কোন পার্সেল পেলে তার ডকুমেন্টগুলো স্ক্যান করে ওই ফোল্ডারের মধ্যে রেখে দেয়।

ঝামেলা হলো, ডকুমেন্ট যায় ডিপার্টমেন্টে, আর ইটিএস স্কোর অনেক ক্ষেত্রেই ভার্সিটির প্রধান অফিসে যায় (আমরা যেসব ক্ষেত্রে সাবজেক্ট কোড স্কিপ করি)। সেখানে আলাদা অফিসে স্ক্যান করার পরে সেটা ডিপার্টমেন্টের সঠিক ফোল্ডারে রাখতে হয়।

ঢাকা থেকে একটা খামের মধ্যে একবারে যতগুলো জিনিস পাঠানো হয়, তার সবগুলো একটার পরে একটা স্ক্যান করে এক সাথে রাখা হয়। ধরা যাক, আপনি বড় খামের ভেতরে ছোট খামগুলোর কোনটার উপরে কিছ্ই লিখলেন না। তাতেও অসুবিধা নেই। সবগুলো এক সাথে স্ক্যান করা হয়। খামগুলো ফেলে দিয়ে শুধু কাগজগুলো এক সাথে স্ট্যাপল করে একটা আর্কাইভ ফোল্ডারে রেখে দেওয়া হয়। বাদ বাকী সব কাজ হয় স্ক্যানকৃত সফট কপির উপরে। একটা এক্সেল ফাইলে সামারি তৈরী করা হয় ওই সেমিস্টারে আবেদনকৃত সবার উপরে। যারা যারা অ্যাপ্লিকেশন ফি ডেডলাইনের আগে দিতে পারে, তাদের সফট কপিটা পাঠানো হয় রিভিউ এর জন্যে। অ্যাপ্লিকেশন ফি দেবার পরে দেখা গেল অ্যাপ্লিকেশন প্যাকেজে একটা আইটেম বাদ পড়েছে (ধরা যাক, ঢাকা থেকে অ্যাপ্লাই করার পরে কেউ তার আমেরিকায় বসবাসরত আত্নীয়ের ব্যাংক ডকুমেন্ট দেখাতে চান, যেটা ইউএসএ থেকে ভিন্ন একটা মেইলে আসবে)। সে ক্ষেত্রে ওরা ইমেইলে এ বিষয়ে জানতে চাইবে, এবং পরে আলাদা খামে ওই ডকুমেন্ট পাবার পরে অ্যাপ্লিকেশন চেকলিস্ট কে কমপ্লিট ডিক্লিয়ার করে সেটা রিভিউ এর জন্যে পাঠাবে।

আবেদনকৃত সবগুলো স্টুডেন্ট এর মধ্যে যারা ফি দিয়েছে এবং সবগুলো ম্যাটেরিয়াল পাঠিয়েছে, তাদের সবকিছুর উপরে একটা অখন্ড পিডিএফ ফাইল বানানো হয়। এরকম সবগুলো স্টুডেন্ট এর ফাইনাল পিডিএফ যে ফোল্ডারে রাখা হয়, সেটা সব ফ্যাকাল্টিকে শেয়ার দেওয়া হয়। কাজেই, আমরা কোন প্রফেসরকে ইমেইল করার পরে উনি চাইলেই চট করে ওই শেয়ার্ড ফোল্ডারে গিয়ে আমার সব তথ্যের উপরে চোখ বুলিয়ে নিতে পারেন।

উপরের তথ্যগুলো জেনেছি আমাদের স্কুলের কোঅর্ডিনেটরের কাছ থেকে। অন্য স্কুলে অন্য ভাবে হতে পারে। B-)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×