রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব (ডিপিএস) মাহবুবুল হক শাকিলকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডরিলিজ করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি রোববার সকালে ঢাকায় পৌঁছবেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে নিউইয়র্কে ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মহিলা কর্মকর্তার রুমে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন তিনি। এ ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসনা ভীষণ ক্ষুব্ধ হন এবং তাকে স্ট্যান্ডরিলিজ করে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে নৈতিক স্খলনসহ বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সময় শুক্রবার রাতেই তিনি বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। শাকিলের দেশে ফেরার ঘটনাটি প্রবাসে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আব্দুল করিম ডিপিএস শাকিলের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে তা তিনি জানেন না বলে মন্তব্য করেন। অন্যদিকে শাকিলের সহকর্মী উপ প্রেস সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, একজন কর্মকর্তা ফেরত যেতেই পারেন। এর পেছনে কোন কারণ নেই। প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে টেলিফোনে চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে নিউইয়র্কে আসেন মাহবুবুল হক শাকিল। উঠেছিলেন নিউইয়র্কের দামী হোটেল গ্রান্ড হায়াতে। নিউইয়র্কে আসার পর থেকে তিনি দায়িত্ব পালনে শৈথিল্য দেখাতে থাকেন। বরং মার্কেটিংসহ অন্যান্য কাজে তিনি ব্যস্ত সময় কাটা”িছলেন। শাকিল এক সময় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। প্রধানমন্ত্রীর ডিপিএস পদে তাকে রাজনৈতিক নিয়োগ দেয়া হয়েছে। শাকিল ম্যানহাটানের একটি বিলাসবহুল স্টোর থেকে ৩ হাজার ডলার দিয়ে ডায়মন্ড এর অলংকার কিনেছিলেন বলে জানা যায়। এর আগে তিনি রোম থেকে ৫ হাজার ডলার মূল্যের পোষাক কিনেছিলেন। এখন তার বিলাসী জীবনের অনেক খবর প্রকাশ পাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ট সূত্রগুলো ঘটনা নিশ্চিত করে বলেছে, শাকিলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে। জানা গেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন ২৮ অথবা ২৯ সেপ্টেম্বর। আজ রোববার নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থানরত হোটেল হিলটনে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে।
শাকিল স্ট্যান্ডরিলিজ : মধ্যরাতে নিউইয়র্কে এক মহিলা কর্মকর্তার রুমে জোরপূর্বক প্রবেশের চেষ্টা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।