somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের জন্য ৭০ শতাংশ ঝুঁকি ভাতা

০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কর্মরত বিচারক ও কর্মকর্তাদের কাজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শ্রমসাধ্য বিবেচনা করে সরকার তাদের মূল বেতনের ৭০ শতাংশ ঝুঁকিভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে ৯১ লাখ ৫০ হাজার টাকা। এখানে বিচারকসহ মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৩ জন।

জানা গেছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একপত্রের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারক, রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্ত এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিমাসের মূল বেতনের ৭০ শতাংশ ঝুঁকিভাতা দেয়ার প্রস্তাব করে এবং অর্থ মন্ত্রণালয় এতে সম্মতি দেয়।

বর্তমানে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক, রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্তিতে ২৬ জন এবং প্রসিকিউশন শাখায় ১৭ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এরমধ্যে ৩ জন প্রেষণে আছেন। তাদের ৭০ শতাংশ ঝুঁকিভাতা দিলে বছরে অতিরিক্ত ব্যয় হবে ৯১ লাখ ৫০ হাজার ৯১৯ টাকা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে সরকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের জন্য থোক বরাদ্দ দিয়েছে ১৫ কোটি টাকা। বিচারক এবং কর্মকর্তাদের ৭০ শতাংশ ঝুঁকিভাতা
নির্ধারিত বরাদ্দ থেকেই এ ব্যয় মেটানো যাবে। এজন্য সরকারকে অতিরিক্ত বরাদ্দ দিতে হবে না।

জানা গেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা শ্রমসাধ্য এবং ঝুকিপূর্ণ কাজের জন্য মূল বেতনের ৭০ শতাংশ ভাতা এবং এসএসএফ ও পিজিআর সদস্যরা মূল বেতনের ৫০ শতাংশ ঝুঁকিভাতা পাচ্ছেন।

অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা সরকারের কোনো স্থায়ী প্রতিষ্ঠান নয়। কিন্তু এ সংস্থার কাজের ধরন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও শ্রমসাধ্য। তাই এ ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদের ঝুঁকিভাতা দেয়া যুক্তিসঙ্গত। এ ক্ষেত্রে তাদের সবাইকে মূল বেতনের ৭০ শতাংশ ঝুঁকিভাতা দেয়া যেতে পারে। তবে যারা বর্তমানে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে সমনীতি রক্ষার্থে ২০ শতাংশ প্রেষণ ভাতার সাথে ৫০ শতাংশ ঝুঁকিভাতা দেয়া যেতে পারে। আর ঝুঁকিভাতা এবং বিশেষ ভাতার সমষ্টি কোনোক্রমেই মূল বেতনের ৭০ শতাংশের বেশি হবে না। তবে শুধুমাত্র ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকালীন সময়ে এ বিশেষ ভাতা দেয়া হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×