এ আমার শহর জানালা ও ঘর শ্যাওলা প্রাচীর জানে কে আপন পর।
বাতাসের শহর ঠিক তারপর স্বপ্ন জমিয়ে রাখে প্রাচীন পাঁজর আমার এ শহর।
এ শহর বুকে সুখে ও অসুখে ঊষর হাপর জ্বলে রোদ পোড়া মুখে।
বিকেলের ছাদে কেউ একা কাঁদে কেউ ভুলে জড়াবেই শহরের ফাঁদে।
তুমি কি প্রাপক অনাগত শোক চিঠি হলে বিভ্রম নিয়ন আলোক।
এ শহর জানে কোন আহবানে নিজেকে নিজেই ভাঙ্গে কেউ অভিমানে।
এ শহরের রোদ রুপালী পারদ অনাহুত আততায়ী কিছু প্রতিশোধ ।
এ শহর জানে রাত কানে কানে জোছনার কবিতা কার আহবানে।
বিকেলের ছাদে কেউ একা কাঁদে কেউ ভুলে জড়াবেই শহরের ফাঁদে।
আর কত শ্যাওলা প্রাচীর? আর কত স্বপ্ন জমিয়ে রাখা? আর কত চিঠির বিভ্রম? আর কত অনাগত শোক? আর কত নিজের অভিমানে নিজেকে নিজেই ভাঙা? আর কত অনাহুত অতিথি হওয়া? আর কত আহবান? আর কত একলা বিকেলের ছাদ? আর কত একই ভুলের ফাঁদে বারবার একইভাবে জড়ানো? ? ?
সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।" তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন