বিকালে ফেরার পথে কেমন করে যেন বাসে সিট পেয়ে গেছিলাম। সপ্তাহে বড়জোর দুইদিন এই সৌভাগ্য হয়। আয়েশ করে বসে ভাবলাম গানে গানে এই আনন্দ সেলিব্রেট করি। আই পড বের করে শুনছি একটার পর একটা গান। ঘুরে ফিরে এই গানটা আসলো। হঠাত করে এত ভাল লাগছিল গানটা শুনতে! ব্যাক দিয়ে দিয়ে বাকি রাস্তা, কম করে হলেও দশবার গানটা শুনলাম।
তোমাকে-আর্টসেল
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে নিরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো
হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে তোমার আলোকে
তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে
অন্ধ কবি আমি এক হাতড়ে ফিরি
আলোর সিঁড়ি
তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
তোমাকে
তোমাকে.........
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

