মহাসমুদ্রের নীল জলরাশি পার হয়েছি আমি
হেঁটে গিয়েছি সবুজ বনের পথে,
আমি শুনেছি পাখির মিষ্টি গান,
আর দেখেছি রঙ-বেরঙের ফুলের মাঝে ছোট্ট প্রজাপতির নাচ;
আমি দেখেছি হাওয়া আর মেঘের বন্ধুতা।
আর দেখেছি তোমায়-
নীল আকাশের নিচে,
ভরা জোছনায়,
ঝিকিমিকি তারার মেলায়।
আর বলেছি চির নতুন সেই কথাগুলো----
ভালবাসি তোমাকে।
হাত রেখেছি তোমার হাতে,
চোখ রেখেছি চোখে।
তোমার হাসিতে কি ছিল আমি বুঝিনি-
কি বলছে তোমার চোখ কখনো ভাবিনি,
হয়তো আমি ছিলাম স্বপ্নের এক জগতে।
আর শুধু জেনেছি
ভালবাসি.......ভালবাসি........ভালবাসি তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

