আমার প্রিয় পোস্ট

দেখা হবে

৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

শেয়ারঃ
0 0 0

দেখা হবে

আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে
কখনও, কোথাও।
পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর
কিংবা এই শতাব্দী পেরিয়ে
দেখা হবে, আমাদের দেখা হয়ে যাবে
একদিন কোথাও।

দেখা হবে, একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে
না জানুক অন্যেরা সে কথা, আমি জানি।
তোমাকেও জানিয়ে রাখলুম।

সেদিন তোমার মুখ আজকের মতন
এমন কঠিন দেখাবে না।।
ভ্রূ ভঙ্গিতে
থাকবে না ক্রোধের চিহ্ন, চোখে
ঝরবে জলধারা
হাতে হাত রাখার উত্সবে।
দেখা হবে, আবার একদিন দেখা হবে।

___নীরেন্দ্রনাথ চক্রবর্তী___

অনেক পছন্দের একটা কবিতা আমার। যখনই পড়ি ভীষণ ভাবায়, আশা জাগায়!

দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে..........কোন একদিন।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৩
স্বপ্নকথক বলেছেন: কার লগে? সক= সমু কন্যা, এই নামডা পচন্দ হৈচে? :)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৪

লেখক বলেছেন: সক? হুমমম চলে.....স্বক=স্বপ্নকথক :)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: নাইবা হল। কি জানি.....দেখা না হওয়াই বোধহয় ভাল......

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: হুমমম, তাই!

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১০
রাজসোহান বলেছেন: সেদিন তোমার মুখ আজকের মতন
এমন কঠিন দেখাবে না।। /:) /:) /:)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: চোখে
ঝরবে জলধারা
হাতে হাত রাখার উত্সবে।

৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৩
ভাঙ্গন বলেছেন: হুমম।
শেয়ার করার জন্য ধইন্যা:):)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩০

লেখক বলেছেন: হামমম। আপনারেও ধইন্যা। :)

৭. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৬
ফাহাদ চৌধুরী বলেছেন: জিমস কইচিল না, বেচে ঠাকলে য়াবার দেকা অবে জডি টাকি একি ফতে।

তয় এই ফত টো বিন্ন ।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: তাইলে আর কি করা? দেকা তো হইবেক না। :(

৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১১
তাজা কলম বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ তাজা কলম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ ঈগল।
ক্লান্ত কেন?

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৫
কঁাকন বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ কাঁকন।

১১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩১
মৃন্ময় আহমেদ বলেছেন: হ্যাঁ। দেখা হবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: দেখা হবে
দেখা হবে
দেখা হবে

১২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৯
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: আসলেই কিন্তু দেখা হয়না, শুধুই আশায় আশায়-------
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: দেখা হয় না...........কেন যে হয় না.............

১৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩০
সাকিরা জাননাত বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।আগে পড়িনি। ভালো লাগলো।:)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাকিরা।

১৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
শ।মসীর বলেছেন: আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে
কখনও, কোথাও।



কি দরকার ক্ষত গুলোকে খুছিয়ে জাগানোর......
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: এই কবিতাটা নিজেই এত ভাল! কোন ক্ষত বা স্মৃতির জন্য না..........শুধুই ভাল। এমন আকুতি আর আত্মবিশ্বাস............মনে সাহস এনে দেয়।

১৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০০
কাব্য বলেছেন: হ দুইন্যাডা গুল,দেখা তো হইবোই :)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৯

লেখক বলেছেন: ঠিক কথা। তয় দেখা না হইলেই মনে হয় ভাল।

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯
আহমেদ চঞ্চল বলেছেন: "ঠিকানা না রেখে ভালোই করেছো ওগো বন্ধু।।।"
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: "ঠিকানা না রেখে ভালোই করেছো ওগো বন্ধু।।।"
"ঠিকানা না রেখে ভালোই করেছো ওগো বন্ধু।।।"
"ঠিকানা না রেখে ভালোই করেছো ওগো বন্ধু।।।"

হুমম ভালোই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: মন খারাপ করো না স্বপ্ন। আজমেরী ভাল হয়ে উঠবে.....নিশ্চয়ই ভাল হয়ে উঠবে.........ইনশাল্লাহ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ হেমায়েতপুরী।

১৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৮
সহেলী বলেছেন: অসহ্য যন্ত্রনাময় !
কবি তার কবিতা লিখে মুক্তি পেয়ে গেছেন ;
রেখে গেছেন বিদ্রুপ , বিড়ম্বনা ।

দেখা হলে কি হয় , অদেখার অপেক্ষা যখন শেষ হয়
তখন দীর্ঘসময় এক বিকেলের কাছে হারিয়ে যায়
তারপর দেখা হবার অপরাধ জর্জরিত করে
ভেঙ্গে দেয় সময়ের চাঁকা , ঘোরে না সময় !

দেখা না হওয়া উত্তম . কোনদিন যদি দেখা না হয়
সেই ভাল পিছনের পথে হাটা , একাকী
নিজ হাত হাতের ভিতরে রাখা ,
মুঠিবদ্ধ থাক ফেরারী সময় ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: দেখা না হওয়া উত্তম . কোনদিন যদি দেখা না হয়
সেই ভাল পিছনের পথে হাটা , একাকী
নিজ হাত হাতের ভিতরে রাখা ,
মুঠিবদ্ধ থাক ফেরারী সময় ।

দেখা না হওয়াই ভাল, অনেক অনেক ভাল।

অ.ট: তোমাকে দেখে ভাল লাগছে ভীষণ। তোমার ওপর রাগ কিন্তু, জানো? তোমার একটা কবিতা আমার অনেক অনেক পছন্দ ছিল। কেন নিয়ে নিলে?

 

মোট সময় লেগেছে ০.৯৮৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তিথি প্রীতিভাজনেষু,

ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ