somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলো পয়লা ফাল্গুন.........এলো বসন্ত..............

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পয়লা ফাল্গুন। আমার মনে হয় এই দিনটা বছরের সবচেয়ে রঙিন দিন। ক্যাম্পাস আর শহরের রাস্তায় রাস্তায় মেয়েরা সব হলুদ, বাসন্তী, কমলা-ঝলমলে শাড়ি, খোঁপায় হলুদ গাঁদা জড়িয়ে ঘুরে বেড়ায় আর ছেলেরাও সব লাল, মেরুন, সবুজ পাঞ্জাবি পরে সাথে সাথে চলে। ঢাকা ইউনির্ভাসিটি ক্যাম্পাসের চারুকলায়, কলা ভবনে, টিএসসিতে..........চলে বসন্ত উৎসব...............উৎসবমুখর একটা দিন। শহরের প্রতিটা মানুষ গানে, নাচে, কবিতায় বরণ করে নেয় বসন্তকে।
------দিনটাকে তখন সবচেয়ে সুন্দর, রঙিন আর উজ্জ্বল মনে হয়!


ঘুরে ফিরে এল বসন্ত। ধুলি-ধূসরিত শহরের বুকে প্রকৃতি নিজেকে সাজাতে পারেনি বটে, কিন্তু জানান দিয়েছে বেশ আগে। ঝিরঝির বাতাসে, গাছের ঝরা পাতায়, সূর্যের স্বপ্ন স্বপ্ন আলোয় বসন্তের গান। পাতাঝরা এই দিনগুলো আমার এত ভাল লাগে! সূর্যটা একটা মায়াময় আলো ছড়িয়ে রাখে চারদিকে আর গাছের পাতাগুলো ঝিরঝির করে ঝরে পড়তে থাকে-এই দৃশ্যটা দেখলে মনে হয় স্বপ্নের জগতে চলে গেছি। একটা অপার্থিব সৌন্দর্যের আবেশ ছড়িয়ে পড়ে। আর আছে কোকিলের গান। মনে আছে প্রতিদিন সকালে পাবলিক লাইব্রেরির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতাম একটা কোকিল কি আকুল-ব্যাকুল হয়ে ডেকে চলেছে। কোকিলটার একটানা কুহু কুহু ডাকে বুকের ভেতরটা কেমন হু হু করে উঠতো। কেন যে এত ব্যাকুলভাবে ডাকে কে জানে! ওই সময়টাকে মিস করবো এবার খুব। কত অলস সময় বসে বসে পাতা আর বাতাসের খেলা দেখে কাটিয়েছি। পথ হাঁটতে গিয়ে কান পেতে থেকেছি কোকিলের ব্যাকুল ডাক। এখনতো আর দেখা হবে না ওইভাবে, বন্দী থাকতে হবে অফিসের চারদেয়ালের ভিতর, এমনকি বাইরের কোন শব্দও পাওয়া যাবে না। ভীষণ মন খারাপ লাগছে মনে হতেই।

যাক, মন খারাপ করা কথা এখন বাদ। বসন্ত এসেছে। সবাইকে বছরের সবচেয়ে সুন্দর আর রঙিন দিনটার শুভেচ্ছা, সবাইকে বসন্তের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৬
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×