মোঃমেহেদীহাসান মেহেদী
কখনও বা বুঝি বরষা আকাশ
প্রিয়া ! এমনও হয়,
বাতাস বহে ঠান্ডা বাতাস
রাতের মাঝে চায়।
আকাশ ছাওয়া চুমকি তারা
লক্ষকোটী অসীম তারা!
আমি যেন চেয়ে চেয়ে,
আনন্দে আজ আত্নহারা!
হরষে আজ বিষাদগুলো,
কাঁদছে যে আজ অবিরত,
চাঁদ ছাড়া আজ জোছনাস্নাত!
অবিষ্কার ঐ রাতের তারা।
তুমিও কী আকাশ পানে?
চেয়ে আছ আত্নহারা,
পাশে পাব তোমায় আমি
তাইতো বুঝি তারা জ্বালা!
ঝকঝকে ঐ অসীম আকাশ
লক্ষ তারার জোনাক জ্বলা,
সুদূরপানে চেয়ে আমি!
যাচ্ছি বোধায় গ্রহ তারা।
তারার আকাশ
মোঃমেহেদীহাসান মেহেদী
আকাশ ভরা, লক্ষ কোটী তারা
তুমি কী ?ঐ সুদুর ছায়াপথের
কোন এক নিহারীকা!
এসেছ ভুবনে কিছুক্ষণ,
আমার নিঃসঙ্গ জীবনে ,
সঙ্গী হয়ে!
শত পর্বতের, শত চূড়া,
শত অচেনা গিরিপথ,
নতুন খিলান আবিষ্কারে!
পেয়েছি আমি তোমারে;
আমার সাহসী জীবনে,
ক্ষণস্থায়ী করে!
হারিয়েছ কী তুমি ঐ আকাশে?
ছায়াপথের সুদুর কোন অচীন গ্রহে,
উত্তর-দক্ষিণ মহাকাশ জুড়ে
সাদা সাদা যেন একত্রিত!
লক্ষকোটী জোনাক তারা,
চিরপর করে!
হয়ত তুমি তাইতো পার,
পর হয়ে যেতে হঠাৎ করেই!
আমি দীনহীন তুচ্ছ কিছু,
আকাশ পানে রই যে চেয়ে।
তোমার মনের আশা গুলো,
পড়তে পারি সত্য করেই,
ক্ষান্ত হৃদয়!
প্রকৃতি ও আত্নকথন
মোঃমেহেদীহাসান মেহেদী
সবুজ মেলায় আজ বাতাসের খেলা,
হেলেদুলে মায়া অবুঝ সায়,
চুঁয়ে ছুঁয়ে যায়।
প্রকৃতির অপরুপ রুপে!
বাতাসের সুকরুন সুরে!
দূর আকাশে ,সুদূর আকাশে
মায়া লাগা মেঘমালা,
যেন মায়া মেলা সুদূর গগনে!
বিশাল প্রান্তর সবুজের ছায়া,
জুড়িয়ে গেল দেহ, ঝিরিঝিরি হাওয়া।
আমি আজ প্রকৃতির সাথে
মিশে একাত্ন হয়েছি,
সুদূর পারের স্বপ্ন দেখেছি,
ছোট্ট মাচা সুপ্রকৃতি পরে!
প্রকৃতি আজ তোমায় দেখেছি,
মায়াবি-রঙিন আশা বুনেছি,
তোমার সাথে একাত্ন হয়ে।
দূরে দূরে দৃষ্টি, বহুপথ খুঁজে,
মুগ্ধ হয়ে তোমায় দেখেছি!
আমি তো! তোমায় পেয়েছি,
সবিরাম একাত্নতায়।
পাগলা গ্রুপ
মোঃমেহেদীহাসান মেহেদী
আমি দীপু পাগলা
নিজে কিছু পারিনা,
গুরুর সমতুল্য না
আমি দীপু পাগলা।
চালাই আমি মেডিটেশন
গ্রুপের গুয়ায় খুচাই কাঠি,
তুই কী আমার চড়ুইভাতি
কারন আমি পাগলা।
আমরা করি ডিলুশন
করি মেডিটেশন,
মেহেদী- চিকিৎসক পাগলা
দলে দলে বলবা।
কারন আমরা পাগল
নেই সম্মান বিনোদন,
চিকিৎসা নেই বহুদিন
তাই শুনায় পাগল।
দীপু পাগল পাগল
সাথে মৌসুমি ছাগল,
সবে সবে পগলা
তোরা সবাই হটে যা!
কবিগুরু আসছে,
তোদের জীবন সন্ধ্যা,
পাগলা রা সব পালিয়ে যা।
এলো বলে চিকিৎসক,
মেহেদী এলো, পালিয়ে যা।
ঋতু কী!
মোঃমেহেদীহাসান মেহেদী
ঋতু তুমি ষঢ়
নিজে জান কী?
চপলা চঞ্চলা স্বপ্নচারিনী;
তুমি গোমড়ামুখী,
হঠাৎ করেই তোমার মুখে
গোমড়া ছায়া ছায়,
তোমার চঞ্চলতায় আমি!
সুখ খুঁজে পায়।
পড়বে তুমি অনেক দূর
স্বপ্ন তোমার আশায়,
রুপ নিবে তায় কোন একদিন
তোমার অনেক আশায়।
বুদ্ধি হোক তবুও তোমার
এখনও তুমি ছোট,
পড়ে যাও তুমি, অনেক দূর
বুকে আশা রেখো।
পড়তে তোমরা বারান্দায়
ছোট্ট দুই বোন,
তাই দেখে শুনে
আমি তো হেথায়
হেসে ,হেসে খুন।
আঁকবে ছবি আরও অনেক
দিবে রঙিন ভাষা,
শিল্পী হবে অনেক বড়
দিবে মনের আশা।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



