ছাত্র রাজনীতি বলতে স্বাভাবিক ভাবে ছাত্র সংশ্লিষ্ট বা ছাত্রদের কল্যণের জন্য রাজনীতি ।মূলতঃ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশুনা করবে, ডিগ্রী অর্জন করে নিজের ক্যরিয়ার গড়বে এক্ষেত্রে রাজনীতি করার দরকার টা কী?
দরকার এই জন্যই যে শিক্ষার বিভিন্ন স্তরে যে বৈষম্য অনিয়ম তা দূর করার জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন।সমাজ ও দেশের প্রতি একটা দায়িত্ববোধ তো আছেই। কারণ আজকের ছাত্ররাই আগামী দিনের সমাজ ও রাষ্টের কর্নধার।সমাজ ও রাষ্টকে নৈতৃত্ব দেবার যোগ্যতা তাদের কে ছাত্রজীবনেই অর্জন করতে হয়।বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে আমরা এর সত্যতার প্রমাণ পায়। ১৯৪৭ সালে দেশবিভাগ পরবর্তী সকল আন্দোলনে ছাত্রদের রয়েছে মূখ্য ভূমিকা।এমন কি স্বাধীনতার পরে বিশেষ করে স্বৈরাচার এরশাদের পতনের মুলেই রয়েছে ছাত্র আন্দোলন।এই গর্বিত ইতিহাস ধারনকারী ছাত্র রাজনীতির বর্তমান অবস্হা কী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সাবেক ছাত্র হিসাবে ছাত্র রাজনীতি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। হল স্হাপনার চাঁদা ৫ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হয়েছে, প্রত্যক বিভাগের বিভিন্ন ফি অনেক বেড়ে গেছে, ক্লাস রুমের সংকট, পর্যাপ্ত পরিবহন সুবিধা নেই, শিক্ষক স্বল্পতা, শিক্ষকরা ব্যস্ত অধিক রোজগারের জন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ায় ।এছাড়া বর্তমানে বিভিন্ন চালু হয়েছে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স ফলে পর্যাপ্ত শিক্ষা ও চাকুরী সুবিধা থেকে বন্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্ররা।এসব নিয়ে আন্দোলন করতে ছাত্র সংগঠন গুলোকে এখন দেখা যায় না ।তারা ব্যস্ত মুল দলের এজেণ্ডা বাস্তবায়নে।
সরকার দলীয় ছাত্র সংগঠন গুলোর অবস্হা আরও ভয়ংকর। হলের সিট বানিজ্য, মিছিল, মিটিং, দলবাজী, টেণ্ডারবাজী, চাঁদাবাজী নিয়োগ বানিজ্যে ব্যস্ত তারা।দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় গুলো অনির্দৃস্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র সংগঠন গুলোর সংঘর্ষে। অধিপত্য বিস্তারের জন্য এরা মানুষ খুন করে।
কখনও দেখা যায় না ছাত্র সংশ্লিষ্ট কোন বিষয় নিয়ে বা ছাত্রদের কল্যণের জন্য যেমন ভর্তি ফি কমানো, শিক্ষা উপকরনের দাম কমানো, বাজেটে শিক্ষার জন্য বরাদ্ধ বাড়ানো এবং একমাত্র মেধার ভিক্তিতে চাকরীতে নিয়োগ দানের জন্য আন্দোলন করতে।
এই ছাত্র রাজনীতি প্রয়োজনীয়তা আসলে কতটুকু????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



