আমার প্রিয় পোস্ট
- ব্রেকআপ, ফেইসবুক ও অন্যরকম ভালো লাগা (কিঞ্চিত ১৮+ হতে পারে, বিছানা তত্ব পড়ে যারা মুখ সিটকিয়েছেন তারা প্রবেশ না করলেও করতে পারেন)!! - লাল চাঁন
- ফিরে আসা১ - ১৪
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!
- সাইকেল
- শেয়ার ব্যবসা - ১: যে ভাবে শুরু করতে পারেন - ওরাকল
- ভালোবাসা কারে কয়?-১ম পর্ব (স্ট্রিক্টলী ১৮+ গল্প) - ছিচকা চোর
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়: কয়েকটি সাকা বচন
- অ্যাডভেঞ্চারাস ভয়েস
- “রান্না খাদ্য ও পুষ্টি” বাংলা রেসিপির বইটি ফ্রি ডাউনলোড করুন!! - হতভাগা প্রবাসী
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- Unusual Cakes - রানা
- যেভাবে পাওয়া যাবে মেশিন রিডেবল পাসপোর্ট - উপদেশ গুরু
- সম্রাট তারেক রহমানের লন্ডন জীবন - কুল বয়
- মুভির ইতিহাসে সবচেয়ে লাভজনক মুভিঃ Deep Throat (১৮+) - বিডি আইডল
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- বেশ্যানগর - ছন্নছাড়ার পেন্সিল
- হলুদ হিমু দাড়িওয়ালা গো আজম।
- আলিম আল রাজি
- প্রিয়তমা ঠোঁট পেতে দাও, আমি আর কিছুই চাইনা - সোমহেপি
- ভ্রমণব্লগ- ভারতের ছবি (শেষ পর্ব ) - পারভেজ
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি-২ - নুভান
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- বাংলাদেশের চলচিত্র নিয়ে সাতকাহন [কিছু দুর্লভ ছবি সহ] ( দ্বিতীয় পর্ব) - ধীবর
- কপিষ - ভিজামন
- হোটেল আটলান্টিস: মরুর স্বর্গ - মজারু
- দ্য গ্রেট গ্রেটওয়াল - মেঘকন্যা
এইবার কিছু আফ্রিকান জোকস (মাইনাস দেয়ার জন্য রেডি তো??

)
২২ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০১
জুলিয়ার পোষা বেড়ালটা তার নিজের কাছে যতটা প্রিয়, ঠিক ততটাই অপ্রিয় তার স্বামী ভ্যানডারের কাছে। এক সকালে চরম বিরক্তিকর বেড়ালটাকে বাসা থেকে কুড়ি মাইল দূরে ফেলে এল ভ্যানডার। ঘরে ঢুকে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতেই আঁতকে উঠল সে, এর মধ্যেই কেমন করে পাজি বেড়ালটা ঘরে ফিরে এসেছে! পরদিন আবারও বেড়ালটাকে বস্তাবন্দী করে ৪০ মাইল দূরে ফেলে এল সে। কিন্তু যেই গাধা, সেই পানি। ভ্যানডারের আগেই বেড়াল মহাশয় ঘরে ফিরেছে, দিব্যি ইঁদুরের পেছনে ছুটছে সে! মাথায় রক্ত চড়ে গেল ভ্যানের। জুলিয়ার অগোচরে বেড়ালটাকে বস্তাবন্দী করে গাড়ি হাঁকাল সে। জোহানেসবার্গ থেকে একবার ডানে, একবার বাঁয়ে করে করে ১০০ মাইল দূরের এক বনে চলে গেল শেষমেশ। বেড়ালের শেষ দেখা চাই তার। কিন্তু বিধি যে বাম! বেশ খানিক পর জুলিয়ার কাছে টেলিফোন এল একটা—‘হ্যালো, আমি ভ্যান। আচ্ছা তোমার বেড়ালটা এখন কোথায় বলো তো?’ ‘কেন, এই তো আমার কোলেই বসে আছে লক্ষ্মী কুটুকুটুটা!’ ভ্যানডার তখন কাঁদো কাঁদো হয়ে বলল, ‘ওগো, আমি যে হারিয়ে গেছি গো! শহর থেকে ১০০ মাইল দূরের একটা বনে ঘুরপাক খাচ্ছি আমি! আমাকে বাঁচাও, শিগগির পুলিশ আর উদ্ধারকর্মীদের ফোন করো!’
ভোটার তালিকায় নাম উঠেছে, তাই নির্ধারিত ফরমে ছেলেপুলেদের নাম উল্লেখ করতে হবে। দক্ষিণ আফ্রিকার ন্যাজেলা মারফিউসের বয়স হয়েছে, তাই ধৈর্যের বাঁধটা অত শক্ত নেই। দশ-দশটা ছেলে তার। ফরম পূরণ করে জমা দিয়েছে, কাউন্টারে বসা ভদ্রমহিলা পিছু ডাকল, ‘তুমি তো তোমার সব ছেলের নামের জায়গায় শুধু লেরয় লিখেছ! ঘটনা কী?’ সব শুনে বুড়ো ন্যাজেলা বেজায় বিরক্ত, ‘আরে বাপু, ঠিকই তো আছে সব! ওদের নাম তো লেরয়ই!’ ভদ্রমহিলার ভুরুজোড়া আকাশমুখী, ‘আরেব্বাহ! তুমি লেরয় নামে ডাকলে সবাই ছুটে আসে। আলাদা করে একজনকে ডাকতে হলে কী করো?’ ‘কেন, ওদের নামের বাকি অংশ ধরে ডাকি!’ নির্বিকার ন্যাজেলার সোজাসাপ্টা জবাব।
সেলুনে ব্যাপক ভিড়। ক্ষৌরকার জ্যাকোবের দম ফেলার সময় নেই। এমন সময় বাবরিচুলের এক আউলা-ঝাউলামতো লোক এসে বলল, ‘সবার চুল-দাড়ি কাটতে আর কতক্ষণ লাগবে তোমার?’ জ্যাকোব বসে থাকা সবাইকে দেখে বলল, ‘এই ধরো আর ঘণ্টা দুয়েকের মতো।’ ‘আচ্ছা ঠিক আছে, আমি না হয় দুই ঘণ্টা বাদেই আসি।’ বলে বাবরিচুলের সেই লোক বিদায় নিল তো নিল, সেদিন আর এলই না। সপ্তাহ না ঘুরতে একই কাণ্ড। লোকটা এল, লম্বা লাইন দেখে কতক্ষণ লাগবে শুনে বিদায় নিল। এবং যথারীতি ফিরে এল না। এমন করে আরও দুবার বাবরিচুলের লোকটা মুখ দেখিয়েই বিদায়! তো শেষে লোকটার অমন সন্দেহজনক আচরণ দেখে পঞ্চম দিন তার পেছনে পিকো নামের এক ছেলেকে লাগিয়ে দিল জ্যাকোব, ‘যাও তো, দেখে এসো, ব্যাটা কই যায়, কী করে।’ ঘণ্টাখানেক বাদে পেছনে লাগানো সেই টিকটিকিটি এসে হাঁপাতে লাগল। ‘বিষয়টা কী? কী দেখলে তুমি, কোথায় গেল সে?’ ‘কী আর দেখব, তোমার বাড়িতে গেল সে!’ ‘কেন, আমার বাড়িতে কেন?’ পিকো ছেলেটা তখনো হাঁপাচ্ছিল, ‘কেন আবার, চুরি করতে!’
আফ্রিকার গহিন জঙ্গলে শিকারে বেরিয়েছে দুই শিকারি। ঘুরতে ঘুরতে বেশ গভীরে ঢুকে গেছে তারা। আচমকা একটা গন্ডারের আক্রমণে শিকারিদের একজন বেঘোরে মারা পড়ল। সহযাত্রী আরেক শিকারি এখন কী করে! ওয়্যারলেস টেলিফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করল সে, ‘হ্যালো, পুলিশ স্টেশন? আমার বন্ধু তো খানিক আগে গন্ডারের গুঁতো খেয়ে মরে গেছে, এখন কী করি, বলেন তো?’ ওপাশ থেকে পুলিশের কর্তাব্যক্তিটি বলল, ‘আপনার বন্ধু যে মরে গেছে, এ ব্যাপারে আপনি কতটা নিশ্চিত?’ শিকারি আমতা আমতা করে বলল, ‘না, ঠিক নিশ্চিত না। আচ্ছা একটু লাইনে থাকুন।’ বলে দ্বিতীয় শিকারির বুকে দুম করে একটা গুলি করে বসল সে! তারপর ফোনটা তুলে বলল, ‘হ্যাঁ, এবার আমি পুরোপুরি নিশ্চিত, এখন কী করব বলুন।’
আফ্রিকার এক মন্ত্রী গিয়েছেন যুক্তরাষ্ট্রে। প্লেন থেকে নামতেই লালগালিচা সংবর্ধনা তাঁর জন্য। এক সাংবাদিক জিজ্ঞেস করল, ‘স্যার, আপনার ভ্রমণ কেমন হলো?’
মন্ত্রীর মুখে আরামের হাসি, ‘জ জ জ...ঘ্যাড় ঘোড় ঘ্যাড়ড়ড়ড়...খিচ খিচ খিচচচ...চি চি চিইইইই...হ্যাঁ বেশ ভালোই তো।’ মন্ত্রীর এমন কথা শুনে তো সবাই থ বনে গেল। আরে, কোন দেশের ভাষায় কথা বলেন এই লোক! বিস্ময় চেপে আরেক সাংবাদিক প্রশ্ন করল, ‘তো স্যার, কত দিনের সফর আপনার?’ মন্ত্রী সেই আগের ভাষায় উত্তর দিলেন, ‘পোঁওওওও...ঘ্রুম ঘ্রুম ঘ্রুউউউম...চিইইই...এই তো, চার দিনের মাত্র।’ মন্ত্রীর এমন পাগলামো দেখে এক সাংবাদিকের তর সইল না, বেফাঁস একটা প্রশ্ন ছুড়ে দিল তাঁর উদ্দেশে, ‘কিন্তু জনাব, আপনি এমন উদ্ভট ইংরেজি কোত্থেকে শিখলেন?’ মন্ত্রী একগাল হেসে বললেন, ‘কেন! শর্ট-ওয়েভ বেতারে!’
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: থ্যাঙ্ক ইউ ছোট মামা
চক্কর বলেছেন:
.জয় মা কালি...দুর্গা.....দুর্গা........
লেখক বলেছেন: আপনে সব জায়গায় এক ডায়লগ ছাড়েন ক্যান? নাকি আপনেও রাজসোহানের মত একটা জনপ্রিয় ডায়লগ চালু করতে চান?
তন্দ্রাহারা বলেছেন:
হা হা হা। +
মাইনাসের ভয় পান কেন? যেই ছবি লাগাইছেন, পিলাসের হিসেব করতে করতে পাগল হয়ে যাবেন, কিন্তু কেহ মাইনাস দিবে না এক মাত্র আমি ছারা। মেকি ছবির জন্য মাইনাস।
কৌতুক ভালা হৈচে।
লেখক বলেছেন: ছবি হাছা না......
![]()
লেখক বলেছেন: আমারে মাইনাস দেয়ার মত কোন কারন লাগে না। অবারনে সবাই মাইনাস দিয়া শান্তি পায়, আমিও খুশী....
লেখক বলেছেন: পড়ছেন তো অবশ্যই কারন জোকস তো আমি নিজে লিখতে পারিনা
লেখক বলেছেন: ধন্যবাদ
নিশম বলেছেন:
এরকম ভারতীয় উঠতি মডেলদের ছবি না দিয়ে, কোন বস্তুবাচক ছবি দিলেও তো ভালো হতো !!! হিট বাড়ানোর জন্য লিঙ্গের উপর জাতাজাতি করাটা ঠিক না ! কৌতুকগুলও খুব ১টা হাসির না, সত্যিকার অর্থে , কে কি বলবে আমি ঠিক জানিনা। অনেকে প্রোফাইল পিকচার দেখেই হয়তো প্লাস দিয়ে ফেলেছে। ব্লগে একাধিক কৌতুক পোস্ট আছে, পেটে খিল ধরে যায় !!! অনুসন্ধান করে দেখতে পারেন !
লেখক বলেছেন: আপনি নিজেও কিন্তু সেলুব্রিটিদের ছবি লাগায় বসে আছেন, তা বস্তুবাচক ছবি লাগালেই তো পারেন।
ডট কম ০০৯ বলেছেন:
মা কালি...দুর্গা.....দুর্গা.....
লেখক বলেছেন: আপনেও কি চক্করের পাল্লায় পরছেন?
লেখক বলেছেন: জ্বী না... রস আলো আমার থেকে কপি করছে
![]()
সাহাদাত বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ
সাহাদাত বলেছেন:
ভাল লাগলো।
লালসালু বলেছেন:
ভাল হয়েছে
লেখক বলেছেন: তাইলে প্লাস কই?
বিদ্রোহী-৪৬২ বলেছেন:
ইহা নিঃসন্দেহে রস+আলো হইতে সংকলিত
মিজান আনোয়ার বলেছেন:
মাসাল্লা খুব ভাল হয়েছে। শুকরান +++
কলমবাঁশ বলেছেন:
শেষের টা জটিলসসসসসসসসসসস হ্ইছে।
লেখক বলেছেন: কি লাভ?
লেখক বলেছেন: আর বাকী লুলরা মাইনাস দিচ্ছে
![]()
এম. হাবীব বলেছেন:
কাতুকুতু ভালা অই নাইক্কা..................
রোবট ভিশন বলেছেন:
হইছে ভালোই। চেষ্টা চালিয়ে যান। + দিলাম।
রাজসোহান বলেছেন:
+
কাঙাল মামা বলেছেন:
জোক্স পোস্ট করার আগে দয়া করে ব্লগে সার্চ করে দেখে নিবেন এটা আগে কয়বার পোস্ট করা হইছে। মায়ের পেট থেইকা বাইর হয়নের সময় মসজিদের মুয়াজ্জিনে আমারে এডি শুনাইছিলো
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
সুন্দর হইছে। বহুত হাসছি... ==========================================
রিমাইন্ডার:::
ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... বিদ্যুৎ এবং পানি সাশ্রয় করুন... দেশটাতো আমাদেরই। এই দেশটাকে বদলাতে হবেই। আমরা বদলাবো একে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















.jpg)


মাগার হয়েছে সেরকম!!