.
.
.
.
রোজায় সারাদিন কোনো ফল না খাওয়ার ফলে মুখে একটা রুক্ষভাব চলে আসে। যা দেখলে মনে হয় অসুস্থ। রোজার সময় এই রুক্ষতায় হাত ও ত্বকের পরিচর্যা করা জরুরি। ত্বক পরিচর্যার কিছু বিশেষ দিক জানিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা কামাল-
* রোজার সময় আমাদের ঘরে ফলমূল থাকে। সব ফল থেকে এক পিস করে রেখে তা পেস্ট করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
* যাদের ত্বকে ডার্ক সার্কেল পড়ে যায়, তারা মধুর সঙ্গে টমেটো পেস্ট করে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
* চোখের নিচের কালো দাগ দূর করতে গমের অঙ্কুর, শসা, আলু পেস্ট করে চোখে দিয়ে ২০ মিনিট রিল্যাক্স হয়ে শুয়ে থাকুন। এরপর ধুয়ে ফেলুন।
* শুষ্ক ত্বকের জন্য অ্যাভোকাডো, ৪/১ চা চামচ টক দই, সঙ্গে এক স্লাইস আপেল ব্লেন্ড করে পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
* তৈলাক্ত ত্বকের জন্য অ্যাভোগার্ডো, অরেঞ্জ জুস, টক দই মিশিয়ে মুখে দিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
* জোজোবা স্ক্রাবের সঙ্গে টক দই এবং ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে ২০ মিনিট রেখে ক্লিন করুন।
* ঠোঁটের ক্ষেত্রে গোলাপের পাপড়ির রস, মধু মিশিয়ে লাগালে ঠোঁটে পিঙ্ক টোন আসবে।
* গ্লিসারিনের সঙ্গে পানি মিশিয়ে ঠোঁটে ব্যবহার করুন।
* চুলের জন্য সপ্তাহে একদিন হেয়ার প্যাক লাগাতে পারেন। একটা কলা, টক দই, পেঁপে ভালোভাবে ব্লেন্ড করে ওয়েল ম্যাসাজের পর মাথায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া শক্ত হবে এবং চুলে উজ্জল ভাব আসবে।
* অ্যাভোকাডো (আগোরা ও নন্দনে পাওয়া যায়) সঙ্গে টক দই, ডিমের সাদা অংশ, ১ চামচ অলিভ অয়েল ও ১ চামচ মেয়নেজ ব্লেন্ড করে চুলে লগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।
রোজায় ত্বকের যত্ন (ভাইয়াদের প্রবেশের দরকার নাই)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৯টি মন্তব্য ২৫টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।