বিলুপ্তপ্রায় প্রাণী লতাগুল্ম, হরেক রকম পাখী আর নয়নাভিরাম সবুজ সুন্দরের নাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। এ-বছরের জানুয়ারীতে বহুজাতিক তেল-গ্যাস কোম্পানী শেভরন লাউয়াছড়ার সংরক্ষিত উদ্যানে 'সিসমিক' জরীপ চালায়। সিসমিক জরীপের ফলে বনে আগুন ধরে ধ্বংস হয়ে গেছে জানা-অজানা মূল্যবান জীব-অনুজীব। ফাটল ধরেছে পার্শ্ববর্তী গ্রামে ও পাহাড়ে। মানুষ আতঙ্কের মধ্যে দিনানিপাত করছে। লাউয়াছড়া ঘুরে এসে ইউকেবেঙ্গলির জন্য লিখেছেন মোহাম্মদ আরিফুজ্জামান।
লাউয়াছড়া জাতীয় উদ্যান
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার রেইঞ্জের ২,৭৪০ হেক্টর আয়তনের পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনের এক হাজার ২৫০ হেক্টর এলাকাকে ১৯৯৬ সালে লাউয়াছড়া জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। জাতীয় উদ্যান ঘোষণার বছর ঘুরতে-না-ঘুরতেই ভয়াবহ এক অগ্নিকান্ড সংঘটিত হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এ-অগ্নিকান্ডের ব্যাপারে অক্সিডেন্টালের সংযোগ থাকার ব্যাপার নিয়ে পরবর্তীতে বহু কথা হয়েছে বিভিন্ন পর্যায়ে। পরবর্তীতে আরেক বহুজাতিক কোম্পানী ইউনোকল এ-সংরক্ষিত বনের মধ্যে পাইপ লাইন বসিয়ে বনের জীব-বৈচিত্রের ক্ষতিসাধন করে।
বিলুপ্তপ্রায় উল্লুকের বসবাস লাউয়াছড়াতে। দূর্লভ এ-প্রাণীটি বাংলাদেশ, ভারত, চিন ও মায়ানমার ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না। লাউয়াছড়া জাতীয় উদ্যানে বর্তমানে ৬৯টি উল্লুক রয়েছে। অথচ আশির দশকেও উল্লুকের সংখ্যা ছিলো তিন হাজারের মতো। উল্লুক ছাড়াও এখানে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির অর্কিড ও ১৭ প্রজাতির দুর্লভ পোকা-মাকড় রয়েছে। মুখপোড়া হনুমান, কুলু বানর, মায়া হরিণ, শজারু, খরগোশ, অজগর, সাত ভায়ালা, লাল মাথা ট্রোগন, কালো ধনেশ ও পাহাড়ী ময়না-সহ বিরল প্রজাতির পাখী ও বৃক্ষের অভয়াশ্রম এ-লাউয়াছড়া। বিশেষজ্ঞদের মতে, গত জানুয়ারীতে শেভরন-পরিচালিত সিসমিক জরীপের ফলে বনের ঠিক কতোটা ক্ষতি হয়েছে, তা এ-মূহুর্তে বলা সম্ভব নয়। জ্বালানী তেল খুঁজে বের করার অনুমতিতে লাউয়াছড়াতে সিসমিক জরীপটি চালায় শেভরন। উল্লেখ্য, সিসমেক জরীপ চালানোর সময় জরীপের জন্য নির্দিষ্ট স্থান-সহ আশেপাশের এলাকার ভূগর্ভে প্রচন্ড 'শক-ওয়েভ' বা 'ভাইব্রেশন' তৈরী হয়, যার ফলে ভূগর্ভ ও ভূপৃষ্ঠ-সহ নির্দিষ্ট স্থানটির জীব-জগতের উপরেও ক্ষতিকর প্রভাব পড়ার হুমকি তৈরী হয়। এছাড়াও ভূগর্ভে বিস্ফোরণ ঘটানোর ফলে ভূগর্ভে নতুন এক বিন্যাস তৈরী হয়ে যাবার আশঙ্কা সৃষ্টি হয়। সিসমিক জরীপের ফলে শিলাস্তরে ফাটল ধরলে উপরের দিকের মাটির স্তর নেমে যাবারও ভয় দেখা দেয়।
বাকিটুকু পড়তে... Click This Link
সৌজন্যে: ইউকেবেঙ্গলী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

