somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৮ অনুমোদন

০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২০১৫ সালের মধ্যে দেশের জনগোষ্ঠীর ৩০ ভাগকে ইন্টারনেট এবং প্রতিটি গ্রামকে কমিউনিটিভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে।

রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অনুমোদিত 'জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৮'এ এ কথা বলা হয়েছে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বলেন, "সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এ নীতিমালা তৈরি করেছে। এতে দেশে ইন্টারনেট প্রসারের দিকনির্দেশনা দেওয়া আছে।"

ফাহিম মুনয়েম জানান, এতে বলা হয়েছে ২০১৫ সালের মধ্যে সারাদেশের জনগোষ্ঠীর ৩০ ভাগকে ইন্টারনেটের আওতায় আনা হবে। ২০১০ সালের মধ্যে সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সব মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ থাকবে।

২০১২ সালের মধ্যে উপজেলা পর্যায়ে ই-গর্ভানেন্স সুবিধা দেওয়া হবে। ২০১৫ সালের মধ্যে সব গ্রামকে কমিউনিটিভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে। ২০১০ সালে বিভাগীয় পর্যায়ে কমপক্ষে একটি করে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ স্থাপন করা হবে।

বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় 'নর্থ ইস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড' গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে তিনি জানান। এ কোম্পানি বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট এলাকায় বিদ্যুৎ বিতরণের কাজ করবে।

ফাহিম মুনয়েম জানান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাস নিরোধ সংক্রান্ত সমঝোতা স্মারক প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ প্রস্তাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিরোধে উভয় দেশের মধ্যে গোয়েন্দা তথ্যসহ প্রয়োজনীয় তথ্য বিনিময়, আলোচনা, নীতি নির্ধারক পর্যায়ে সফর বিনিময়, কারিগরি সহায়তাসহ বিশেষায়িত প্রশিক্ষণ সহযোগিতা প্রদান ইত্যাদি বিষয় রয়েছে।

এছাড়া উপদেষ্টা পরিষদ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) অধ্যাদেশ-২০০৮,
সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০০৮, স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ ২০০৮ এবং সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০০৮ ও অনুমোদন দিয়েছে।

বিডিনিউজ: Sun, Nov 30th, 2008 11:15 pm BdST
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×