আমার প্রিয় পোস্ট
- “আমি তোমায় ভালোবাসি” – এটার মানে কি রে ভাই?! - নাবিলা ইদ্রিস
- জল টলমল - অনাহুত আগন্তুক
- বিয়ে ভাবনা - ১ - সন্ধ্যাবাতি
- লাভ-ক্ষতি - এই আমি মীরা
- ঋণের জীবন - আবদুল মুনয়েম সৈকত
- আগে কি সুন্দর দিন কাটাইতাম! (উৎসর্গ: ০৬ এর সামহোয়্যার ইন) - এই আমি মীরা
- হয়তো ভালোবাসা গল্পে ছিল... - ভাঙ্গা পেন্সিল
- ট্রেন-টুনাটুন - অনাহুত আগন্তুক
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- হারিয়ে কোথায় যাব? - মাহবুবা আখতার
- ছাইরঙা মেঘের সাথেই তবে প্রথম দু:খবিলাস হোক.................... - মাহবুবা আখতার
- এই লেখাটা তোর জন্য - ছন্নছাড়ার পেন্সিল
- খুব বেঁচে থাকতে ইচ্ছে করে - নাসিফ
- আমার BEST FRIEND !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- তুমিতো জানোনা কতটা পুরনো এই আমি - স্বপ্নময়
- নির্ঘুম রাতের কথা..... - মাহবুবা আখতার
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- টিনএজার হয়েই যেতি তবে!! - অজানা অচেনা
- দুঃখবিলাস… - ফারজানা মাহবুবা
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- স্বপ্নগল্প: প্রেমের মহাকর্ষ সূত্র - ধারাভাষ্য
- তুমি জানলে না - মুনিয়া
- ষোড়শী হয়েই গেলি তবে! - সন্ধ্যাবাতি
- দিন চলে যায়... - আস্তমেয়ে
৯৯!
১৬ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
ইহা আমার ৯৯তম পোস্ট। সবাই ১০০তম পোস্ট নিয়ে মাতামাতি করে। আমার এতো ধৈর্য নাই, তাই এক পোস্ট আগেই ঘোষনা দিলাম। ইচ্ছে ছিলো নিরানব্বুইটা তথ্য দেব নিজের সম্পর্কে, কিন্তু সময় ও বুদ্ধির অভাবে পারছি না। তবে ১৮ টা দিলাম, কারণ নয় আর নয় যোগ করলে তো আঠারোই হয়!
১। আমি একটা মেয়ে।
২। মীরা আমার ছদ্মনাম।
৩। আমার বয়স ১৬ বছর ৩ মাস ৬ দিন।
৪। আমি থাকি সিডনিতে।
৫। এখানে ব্লগিং শুরু করেছি ১ বছর ২ মাস আগে।
৬। আমার মোট ৯টা ইমেইল এ্যডরেস।
৭। আপাতত আমি ৩টা চাকরি করি - দুটো টিউশনি ও বাসার বাথরুম ধোয়া। (এগুলো চাকরি কারণ এর বিনিময়ে টাকা পাই।)
৮। বাংলা বানানে অনেক, অনেক ভুল করি।
৯। নিজের অনেক কিছুই আমার ভালো লাগেনা।
১০। আমার সিডনির বৃষ্টিতে ভিজতে ভালো লাগেনা, এখানকার বৃষ্টি খুব ঠান্ডা।
১১। নিয়ম ভেঙে সীমানা ছাড়িয়ে যেতে ইচ্ছে করে বেশিরভাগ সময়েই।
১২। ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের।
১৩। পেটে কথা রাখতে পারিনা একেবারেই।
১৪। মন খারাপ থাকলে কবিতা লিখতে ইচ্ছে করে।
১৫। হুমায়ূন আহমেদ আমার অনেক ক্ষতি করেছে।
১৬। পাগলামি করতে ভালো লাগে ( যে পাগলামির বেশির ভাগই হুমায়ূন আহমেদের লেখার দ্বারা মাথায় আসে)।
১৭। নিজেকে মাঝে মাঝে খুব বুদ্ধিমতী মনে হয়, মাঝে মাঝে অসম্ভব বোকা মনে হয়।
১৮। সময় নষ্ট করতে পছন্দ করি (যেমন এখন পড়াশুনা বাদ দিয়ে ব্লগিং করছি)।
আমার কথাটি ফুরোলো না,
নটে গাছটি মুরোলো না।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিপ্লব রহমান বলেছেন:
কনগ্রেচুলেশন!
আহমেদ ফারুক বলেছেন:
আরো একখান দিয়া দেন। পইড়া দেখি।
নূর-ই-হাফসা বলেছেন:
আরেকটা কথা বলা উচিত ছিল।তা হচ্ছে আপনে খুব অসাধারন ১টা মেয়ে।
হিজিবিজি হিজিবিজি বলেছেন:
৬ দিন কত ঘন্টা তা বললা না? 
আমিও আগেই অভিনন্দন দিয়া দিলাম.... ১০০ নাম্বার পোষ্টটা যেন ঝাকানাকা হয়।
একরামুল হক শামীম বলেছেন:
একমত উইথ হাফসা।নিজের সমন্ধে আরো জানতে দেন আমাদের।
মীরা তোমার জম্মতারিখ কি ১০ এপ্রিল ?
চক্র বলেছেন:
হুমায়ূন আহমেদ কিশোরী মেয়ে পটানোর ওস্তাদ। তাঁর লেখা পড়ে মীরার মাথা নষ্ট হবে এ আর নতুন কি। তবে বয়স বাড়ার সাথে সাথে মাথা ঠিক হয়ে যাবে। :-)১৯। মীরা একটি চমৎকার মেয়ে। মোটা মেয়েরা সাধারনত চমৎকারই হয়।
শতকের আগাম অভিনন্দন।
অন্তরাল বলেছেন:
যদিও আমি একেবারে নতুন। ব্লগ সম্পর্কে ধারনাও এখনো পরিস্কার নয়। তবু, এটা একটু ডিফারেন্ট টাইপের পোষ্ট মনে হচ্ছে, গুড। ভালো লাগল। ধন্যবাদ এবং ১০০ নম্বরের জন্য আগাম অভিনন্দন।
আশরাফ রহমান বলেছেন:
শততম পোস্টটা কি নিয়ে সে তথ্যটাও দিতে পারো
মানচুমাহারা বলেছেন:
মীরা আপনার সহজ সরল কথা গুলো খুব ভালো লাগলো। আপনার পথচলা আরো দীর্ঘ হোক। আপনার জন্য শুভকামনা।
রাজনীতিক বলেছেন:
শততম পোষ্টটা যেন ১০০ লাইনের হয়, যাতে নিজের কোন কথা থাকবে না কেবল ব্লগের কথা থাকবে।
বন্ধনহীন বলেছেন:
আপুমনি, আপনি যদি আপনার ১৮টি ফিচার না দিয়ে ৯৯ টা দিতেন, খুবই মজা হতো। 
আপনি ভাল লেখেন, চালিয়ে যান।
আই অ্যাম ডিজাপয়েন্টেড ডার্লিং
লেখার ব্যাপারে--তোর লেখা আমার খুবই ভালো লাগে। এরকম হাবিজাবি লিখলেও। তবে ৯ টা ইমেইল এডরেসের নিউজটা আনকোরা নতুন
আরও লিখ। কালকে যা বললাম আবার বলি--তুই বুদ্ধিমতী, কিন্তু বুদ্ধি যেখানে ব্যবহার করার কথা সেখানে করিস না। সেই অর্থে তুই বোকামতী
রাশেদ বলেছেন:
পড়ে ভাল্লাগলো।
গোপাল ভাঁড় বলেছেন:
ভাল্লাগ্লো... ৯০তে নার্ভাস হওয়ার দরকার নাই..একটা ছক্কা মারা পোস্ট দিয়া ১০০ করবা...
আপনার ৮ নামবার তথ্যটা আমার সাথে সাংঘাতিক ভাবে মিলে যায়..।
খুশবু বলেছেন:
পিচ্চি একটা মেয়ে এত সুন্দর করে লিখে কিভাবে ।
উদাসী স্বপ্ন বলেছেন:
জেমসের মীরাবাঈ গানটা শুনছেন?
এই আমি মীরা বলেছেন:
না শুনি নি।
রাশেদ বলেছেন:
হা হা! উদাসী ভাই মিরাবাই গানটা নিয়া খেপছেন কেন?
এরশাদ বাদশা বলেছেন:
মীরা'পু, এবার আমি আপনার সম্পর্কে কয়েকটা তথ্য দিই।১.আপনি স্পষ্টবাদী। সবকিছু নিজস্ব দৃষ্টি দিয়ে দেখতে পছন্দ করেন।
২.আপনি যথেষ্ট এনার্জেটিক। পরিশ্রম করতে পারেন।
৩.কোন কাজকেই ছোটো করে দেখেন না।
৪.বৃষ্টি ততোটা ভালোবাসেন না।(এটা মনে হওয়ার কারণ, যারা বৃষ্টি ভালোবাসে, ঠান্ডা তাদের দমিয়ে রাখতে পারেনা। আমার কথাই বলি; আবুধাবীতে শীতকালে বৃষ্টি হয়। ঠান্ডা যতোই হোক, আমি নেমে পড়ি।)
৫.আপনার লেখক সত্তাটা যথেষ্ঠ ভালো।
আপনার দেয়া তথ্যগুলোকে এনালাইসিস করে লেখা। নাও মিলতে পারে। সবশেষে একটা অনুরোধ; হুমায়ূন আহমেদকে বর্জন করুন। চক্র যা বলেছেন, ১০০ ভাগ সঠিক।
এই আমি মীরা বলেছেন:
১। বেশির ভাগ সময় নিজের দৃষ্টি দিয়ে দেখা জিনিসগুলো মানুষকে বলতে পারি না। মনের কথা মনেই থেকে যায়, তাই ইহা কোন কাজের না।২। পারি, তবে কেন যে করি না!
৩। ধন্যবাদ।
৪। সত্যি।
৫। হা হা হা... তাই নাকি? ধন্যবাদ, উৎসাহ পেলাম।
হুমায়ূন আহমেদের বই আগের থেকে এখন অনেক কম পড়া হয়।
আলী বলেছেন:
হুমায়ুনের ক্ষতি জীবনে বৈচিত্র্য আনে এটা স্বীকার করো ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















