আমার প্রিয় পোস্ট

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

টু বি অর নট টু বি

০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:০৩

শেয়ারঃ
0 1 0

কালকে ইংলিশ ক্লাসে ঢুকেই মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। প্রতিদিন মিস এ্যকার্স - আমাদের অতি মজাদার ও শিক্ষনীয় শিক্ষিকা - এর মুখ দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে, তাই অন্য কারও মুখ ইংলিশ ক্লাসে আর মানায় না। ওনার জায়গায় একটা অচেনা লোককে সবাই তৈরি হচ্ছিলো কাঁদিয়ে ছাড়ার জন্য, কিন্তু দশ মিনিট যেতে না যেতেই ক্লাসের ভাব পাল্টে গিয়েছে। আমরা 'আইডিয়ালিসম' ও 'রিয়েলিসম' নিয়ে কথা বলছিলাম। দু'টো ঠিক রেখে চলা সম্ভব কিনা, ও দু'টো ঠিক রেখে চলা 'দরকার' কিনা। টিচারটা একসময় রিয়েলিসম এর এক্সাক্ট ডেফিনিশন দিলেন এভাবে: যা কিছু বিজ্ঞান দিয়ে ভুল প্রমানীত করা যেতে পারে, সেটাই ঠিক প্রমানীত করা যায়।

তার মানে বিজ্ঞান ও ধর্ম আসলে পুরো উলটো জিনিষ না, শুধু বৈজ্ঞানিকভাবে 'একজন ওপরওয়ালা'র কোন ডেফিনিশন নেই, কারন তিনি যে নেই এর কোন প্রমান নেই। যারা বলে খোদা নেই, কারন 'আসল' (!) প্রমান নেই, তাদের কথা ঠিক মেলে?

সেই ইংলিশ ক্লাস থেকেই লিটারেসি এক্সটেনশন প্রোগ্রামের জন্য বাছাই করা হয়েছে কয়েক সপ্তাহ আগে। গত বছর খুব করতে চেয়েছিলাম এটা, তাই এর জন্য বেছে নেওয়া মেয়েদের মধ্যে আমার নাম দেখে প্রথমে খুব খুশি লেগেছিলো। দশ/বারো জন নাইন টেনের ছাত্রীরা ছয়টা বই পড়ে এর থেকে সবচেয়ে ভালো বই বের করে। এ বছর সবাই নিজেদের পছন্দের বইয়ের জন্য দারুন চেষ্টা চালিয়েছে। কারন দেখিয়ে তুমুল তর্ক-বিতর্কে জড়িয়ে যাচ্ছিলো প্রতিদিনই। এভাবে বেশ কয়েকদিন স্কুলের পরে বা লাঞ্চটাইমে একসাথে হয়ে মন ঠিক করলাম আমরা সবাই। গত রাতে এ উপলক্ষ্যে একটা ডিনার ছিলো, যেটাতে রোটারি ক্লাব থেকে দাওয়াত দিয়েছে আমাদেরকে। 'স্পেশাল গেস্ট' হিসেবে সব ছাত্রীদের জন্য ছিলো ফ্রি, কিন্তু অন্য সবার টাকা দিতে হয়েছে!
আমরা বাসা থেকে রওনা দিয়েছি একটু দেরিতে, তারপর আবার রাস্তায় আটকে ছিলাম অনেকক্ষণ। আমি পেছনের সিটে বসে ঘড়ি দেখছিলাম আর কোনভাবে চোখ দিয়ে সময় থামাতে চেষ্টা করছিলাম। গাড়ির বিরাট লাইন পেরিয়ে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেছি ঠিক সাড়ে ছয়টায় - শুরু হওয়ার সময়। ভেতরে যেতে যেতে শুরু হয়েই গিয়েছে, তাই ঢোকার সাথে সাথে সবগুলো চোখ আমাদের ওপর এসে পড়লো। লাল হয়ে খালি চেয়ার দেখে মা বাবাকে নিয়ে বসে দেখি আশেপাশে সব বুড়ো রোটেরিয়ানটরা। আমার বন্ধুরা বসে আছে একদম অন্য প্রান্তে! মানসম্মান বিসর্জন দিয়ে উঠে ওদের কাছে এসে দেখি যেটাকে মনে করেছিলাম একটা খালি চেয়ার, সেটা আর খালি নেই। সেখানে বসা ভদ্রলোক বললো অন্য কোথাও থেকে চেয়ার এনে ওখানেই বসে যেতে। বসার পরে খেয়াল করলাম চামচ নেই। আবারও উঠে গিয়ে আরেক টেবিল থেকে সেগুলো এনে বসলাম।
লজ্জাশ্কর মুহূর্তগুলো যেতে না যেতেই আমার কথা বলার সময় এসে গেলো। আমার স্পীচ ছিলো বই পড়া নিয়ে, কেন সেটা গুরুত্বপূর্ন, নাম দিয়েছিলাম 'টু রীড অর নট টু রীড'। হার্টবীটের শব্দের জন্য কানে শুনছিলাম না, কিন্তু প্রাণপণে মুখে হাসি টেনে মাইকের কাছে গেলাম। এর পরে সব অস্পষ্টভাবে মনে আছে। এক পাশ একজন ভিডিও করছিলো... সামনে মা ছবি তুলছিলো... মাইকটা বেশি দূরে ছিলো... সামনে একটা লোক হাসিমুখে বসে ছিলো... ইত্যাদি ইত্যাদি।

রোটারি ক্লাবের মেম্বারদের দেখে মনে হলো ওরা আমার থেকে সম্পুর্ণ আলাদা। টাকায় মোড়া হৃদয় নিয়ে টাকাজনীত ব্যস্ততায় কাটিয়ে দিচ্ছে জীবন। ঠিকভাবে কাটা চামচ ধরা থেকে ব্যাজ ভর্তি কোটকে সুন্দর করতেই সময় চলে যায় ওদের। আদবের পরিপূর্ণতাই ওদের আদর্শ। আমাদেরকে বেছে নেওয়া এর মধ্যেই পড়ে, 'আদর্শবান' বানানোর জন্য। আর বুড়োরাই বেশির ভাগ মেম্বার কেন? সময় বেশি, কাজ কম, তাই? ফাঁকা জীবন চাই না, তাই এখন থেকেই সেটাকে ভরে ফেলার চেষ্টা করছি। শেষ বয়সে মিথ্যে আদর্শে ধোয়া পানি না খেয়েও যেন বেঁচে থাকতে পারি, তাই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
নাদান বলেছেন: বড় বইনের মান রাখবা
২. ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:১১
রোবট রাজকন্যা বলেছেন: " টাকায় মোড়া হৃদয় নিয়ে টাকাজনিত ব্যস্ততায় কাটিয়ে দিচ্ছে জীবন। ঠিকভাবে কাটা চামচ ধরা থেকে ব্যাজ ভর্তি কোটকে সুন্দর করতেই সময় চলে যায় ওদের। "

জটিল কথা বলেছেন ত ।
৩. ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
এই আমি মীরা বলেছেন: নাদান: ঠিক আছে চাচাজান, আপনি যখন বলছেন, রাখতেই তো হবে?
অমানুষ: ধন্যবাদ।
৪. ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
আন্ধার রাত বলেছেন: আপনার লেখা খুবই সুন্দর লেগেছে। আমার খালার নাম মীরা। আমি একদম পছন্দ করতে পারিনা। খালি কথা প্যাচায়।
৫. ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
বিপ্লব রহমান বলেছেন: ...ফাঁকা জীবন চাই না, তাই এখন থেকেই সেটাকে ভরে ফেলার চেষ্টা করছি। শেষ বয়সে মিথ্যে আদর্শে ধোয়া পানি না খেয়েও যেন বেঁচে থাকতে পারি, তাই।...

খুব ভাল লিখেছেন। এই রকম আরো চাই।

৬. ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
মোসতাকিম রাহী বলেছেন: সবাই শুধু প্রশংসা করছে, আমি কিছু ভুল ধরিয়ে দিই।
'প্রমাণিত,জিনিস,প্রমাণ,কারণ,গুরুত্বপূর্ণ,দারুণ'
বানানগুলো ঠিক করে দিন।
এবার একটু প্রশংসা না করে পারছি না, দারুণ গতি আপনার লেখায়। শেষের দুটো লাইন অসাধারণ!
৭. ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
মানুষ বলেছেন: হায়!!! এমন করে যদি লিখতে পারতাম!!!!
৮. ০৯ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৪০
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ১ দাগানো হলো, ভুল মতবাদ প্রকাশের জন্য
৯. ০৯ ই আগস্ট, ২০০৭ রাত ১১:০৪
এরশাদ বাদশা বলেছেন: সব প্রশংসাই পাওয়া হয়ে গেছে, আমি এক কথায় বলি; আপনার লেখার স্টাইল খুব সুন্দর। লিখতে থাকুন।
১০. ০৯ ই আগস্ট, ২০০৭ রাত ১১:০৬
আরণ্যক যাযাবর বলেছেন: ১ দাগানো হলো, ভুল মতবাদে বড় হওয়ার জন্যে।
১২. ১০ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:১২
সন্ধ্যাবাতি বলেছেন: হেই সোনা আপি,
খুবই ভালো লেগেছে লেখাটা। আমার সোনা আপি অনেক বড় হয়ে গিয়েছে, প্রতিদিন একবার করে মনে হয়, এখন আবার মনে হলো। আমার শো-কেইসে অন্য কোন লেখা এখনও নেই, এটাই প্রথম রাখলাম। লাভ য়ু সিস, ইনশাআল্লাহ ভুল মতবাদের ধোঁয়া পানি খেতে হবে না কখনও, জীবনটা অনেক অনেক অর্থপূর্ণ হবে। নিজের সবটুকু দিয়ে সত্য খুঁজে যেও সারা জীবন, কখনও যেন ভুল কিছু বিভ্রান্ত করতে না পারে... তুমি যেদিকে পারস্যু করবে, আল্লাহ তোমাকে সেই দিকে সাফল্য দিবে, জানতো আল্লাহর প্রমিস? অনেক দোআ...

যেসব ফ্রেইজ খুব ভালো লেগেছে---
চোখ দিয়ে সময় আটকানোর চেষ্টা (ডেজা ভ্যু ফিলিংস হয়েছে)
রিয়েলিজম, আইডিয়ালিজম...বড় বড় আইডিয়ারে!
" টাকায় মোড়া হৃদয় নিয়ে টাকাজনীত ব্যস্ততায় কাটিয়ে দিচ্ছে জীবন। ঠিকভাবে কাটা চামচ ধরা থেকে ব্যাজ ভর্তি কোটকে সুন্দর করতেই সময় চলে যায় ওদের।"
"ফাঁকা জীবন চাই না, তাই এখন থেকেই সেটাকে ভরে ফেলার চেষ্টা করছি। শেষ বয়সে মিথ্যে আদর্শে ধোয়া পানি না খেয়েও যেন বেঁচে থাকতে পারি, তাই।"
১৩. ১০ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:৪১
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: বাহ বাহ সার্পোট পুরা ফার্সিয়াল । কাল্টে লোকজন নাদানদের এভাবে ই ডাকে। নিজেতো একটা ফ্যানাটিক আর একটা কিশোরীরে ফ্যানাটিক বানানোর চেষ্টা করতেসো
১৪. ১০ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:৪৬
রাশেদ বলেছেন: @ ডাক্তার আইজউদ্দিন...হা হা...জটিল বলছেন। আপনার কমেন্টে ৫।
১৫. ১২ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:২৮
এই আমি মীরা বলেছেন: 'ভুল' মতবাদ মানে?

বাকি সবাইকে ধন্যবাদ।
১৬. ১২ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৪
কৌশিক বলেছেন: আইজুদ্দিন তুই সত্য বলেছিস।
১৭. ১২ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৭
সংস্থাপক বলেছেন: আস্তে আস্তে লাইনে যাইতেছে, ঠিকাছে
১৮. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১:০৯
কক্সবয় বলেছেন: কক্সবয় কর্তৃক পঠিত। ৫ দাগায়িত।
২০. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৫৩
জারীর বলেছেন: সুন্দর লিখেছেন । ৫! না দিয়ে উপায় নেই :)
২২. ৩১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:০৮
মৃন্ময় আহমেদ বলেছেন: তোমার মতো আমার যদি একখানা ছোট্ট বোন থাকতো! কিন্তু আমার কোনো ছোট বোন নেই। এই নিয়ে আমার একটু দুঃখবোধ আছে।

যাহোক, এতোক্ষণ অফটপিকে ছিলেম, এখন ট্র্যাকে এসে একটু প্রশংসা করি ভাবনার। ভালো লাগলো গভীরতা। জীবনটাই তো 'হয়তো বা হয়তো না' র উপর টিকে আছে আমার। কিন্তু এই 'মে_বী' র মাঝে শুধু একটা বাংলা বর্ণ 'ধা; বসিয়ে দিয়ে জীবনকে সাফল্যময় করো। এই প্রার্থনা করছি।।
২৩. ৩১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:২৩
এই আমি মীরা বলেছেন: ভালো লাগলো, মৃন্ময় আহমেদ। অনেক ধন্যবাদ।
২৪. ৩১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৪২
অন্যরকম বলেছেন: অল্প বয়সেই লেখায় যথেষ্ট পরিনতি বোধ এসেছে।
যাকে বলে হাত পাকা। (ইঁচরে পাকা কইতে ইচ্ছা করল না )।

"শেষ বয়সে মিথ্যে আদর্শে ধোয়া পানি না খেয়েও যেন বেঁচে থাকতে পারি, তাই।"
-অসাধারন হয়েছে.... পুরো লেখায়ই গতিময়.... ছন্দবদ্ধ।

চালিয়ে যাও....
২৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
মৈথুনানন্দ বলেছেন: আমি শুধু তোকে একটা কথাই বলব। এই যে তোরা বিদেশে থেকেও নিজের ভাষাটাকে ভুলে যাসনি - এটা আমার খুউব ভালো লেগেছে। আমাদের এখানকার অবস্থা দেখে রোজ রোজ বিরক্ত হতে হতে আর নতুন করে কিছু হইনা। এরা ঠিক মতো না জানে ইংরিজি কি বাংলা - এই হল সিটি অব জয়ের অবস্থা। তুই করে বল্লাম - তুই আমার ভাগ্নী-ভাইঝির বয়সী।
২৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
মৈথুনানন্দ বলেছেন: পুনশ্চ : আজ থেকে তুই আমার আরেকটা পুঁচকে বোন!
২৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৭
মনশুধুকূডাকে বলেছেন: অসাধারণ একটি লেখা ফাইভ দিলাম আরো ভালো লেখা পড়তে চাই
২৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
বাকী বিল্লাহ বলেছেন: পরবর্তী প্রজন্মই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ-
আশা করি বয়স বাড়ার সাথে সাথে তোমার চোখেজাড়া নিজের দখলে আসবে, অন্যের চোখ দিয়ে দেখতে হবে না।
৩০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
বাকী বিল্লাহ বলেছেন: পরবর্তী প্রজন্মই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ-
আশা করি বয়স বাড়ার সাথে সাথে তোমার চোখজোড়া নিজের দখলে আসবে, অন্যের চোখ দিয়ে দেখতে হবে না।
৩১. ১৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
এই আমি মীরা বলেছেন: হুম.. চেষ্টা করছি।
৩২. ২৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৭
বৃত্ত বলেছেন: আপনি কি রোটারীয়ান ক্লাবে আছেন?
রোটারীয়ানদের অবশ্য অনেক টাকা। আর মজাও আছে। অনেক দেশে যাওয়া যায়। ঘোরা হয়। তাছাড়া একটা বিশেষ সুবিধা: রোটারীয়ানস হ্যাভ গ্রীণ অ্যাকসেস টু সাম কানট্রিজ। আই মিন, গ্রীণ পাসপোর্ট।

 

মোট সময় লেগেছে ০.৯৬২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"দলা পাকানো কাগজ ও চুমোয় ভরা মগজ নিয়ে ঘুমোও,
মেঘের বেগে রেগে গিয়ে অসম্ভবের সম্ভাবনা ড্রিমাও,
তাও না হলে কাওকে বলে বিষন্নতার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ