আমার প্রিয় পোস্ট
- “আমি তোমায় ভালোবাসি” – এটার মানে কি রে ভাই?! - নাবিলা ইদ্রিস
- জল টলমল - অনাহুত আগন্তুক
- বিয়ে ভাবনা - ১ - সন্ধ্যাবাতি
- লাভ-ক্ষতি - এই আমি মীরা
- ঋণের জীবন - আবদুল মুনয়েম সৈকত
- আগে কি সুন্দর দিন কাটাইতাম! (উৎসর্গ: ০৬ এর সামহোয়্যার ইন) - এই আমি মীরা
- হয়তো ভালোবাসা গল্পে ছিল... - ভাঙ্গা পেন্সিল
- ট্রেন-টুনাটুন - অনাহুত আগন্তুক
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- হারিয়ে কোথায় যাব? - মাহবুবা আখতার
- ছাইরঙা মেঘের সাথেই তবে প্রথম দু:খবিলাস হোক.................... - মাহবুবা আখতার
- এই লেখাটা তোর জন্য - ছন্নছাড়ার পেন্সিল
- খুব বেঁচে থাকতে ইচ্ছে করে - নাসিফ
- আমার BEST FRIEND !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- তুমিতো জানোনা কতটা পুরনো এই আমি - স্বপ্নময়
- নির্ঘুম রাতের কথা..... - মাহবুবা আখতার
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- টিনএজার হয়েই যেতি তবে!! - অজানা অচেনা
- দুঃখবিলাস… - ফারজানা মাহবুবা
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- স্বপ্নগল্প: প্রেমের মহাকর্ষ সূত্র - ধারাভাষ্য
- তুমি জানলে না - মুনিয়া
- ষোড়শী হয়েই গেলি তবে! - সন্ধ্যাবাতি
- দিন চলে যায়... - আস্তমেয়ে
নেট, বই ও আরামদায়ক দিন
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৫
সোমবার রাতে আমাদের বাসায় বিরাট দাওয়াত, সেজন্য মা কয়েকদিন থেকেই বলছিলো আজকে থেকে রান্নার অভিযান শুরু করা হবে। সকাল বেলা উঠে শুনি বাজারে কিছু সমস্যা আছে, আজকে রান্না শুরু করা যাবে না। আমার খুশি আর দেখে কে! নিজেকে মনে হলো নয়টা-পাঁচটার অফিসার, সপ্তাহের শেষে গা এলিয়ে আরাম করছি। ঘুম থেকে উঠেই আবার ঘুম। এখন বালামের গান শুনছি ও শান্তিতে ব্লগিং করছি। ![]()
বিকেলে নেটে থাকাকালীন একটা সুখবর পেলাম। কাওকে বলার জন্য পেট ফেটে যাচ্ছে, কিন্তু আমাকে একশবার করে বলা হয়েছে কথাটা বের না করার জন্য। তারপর কাল বিকেলেই আমার প্রিয় একজন ব্লগারের সাথে প্রথম কথা হলো। আমাকে অবাক করে দিয়ে বললো আমার লেখাও তার নাকি খুব ভালো লাগে। এ ব্লগকে গবেষনা করে মোটামোটি একটা বিস্তৃত বর্ণনা দাড় করিয়ে ফেললো। দেখা গেলো আমার লেখা বেশি হাসি-খুশি, পড়ে মনে হয় আমার জীবনে কোন কষ্ট নেই - এটাই তার ভালো লাগার কারন। তবে জানা গেলো 'অশ্রু ঢল কবিতাটা একটু দুঃখের হলেও সেটাও ভালো লেগেছে। তখন থেকে একটা হাসি যে মুখে লাগলো, তার আর নামার ইচ্ছে নেই।
হাজার বছর ধরে দেখার পর জহির রায়হানের উপন্যাস পড়তে বসলাম। যদিও সিনেমাটা খুব বেশি ভালো হয় নি, মূল গল্পটা যে অতটা খারাপ না, এটা অন্তত ফুটিয়ে তুলতে পেরেছে। দু'দিন লাগিয়ে পড়লাম 'শেষ বিকেলের মেয়ে'। লোকটার লেখার মধ্যে নাটকীয়তার আধিক্য, বাস্তবতার সল্পতা। নায়ক: কাসেদ সাহেব, নায়িকা: জাহানারা, শিউলি, সালমা, নাহার ও আরেক নামহীন মেয়ে। জাহানারার সাথে কিছু না ঘটতেই কাসেদ সাহেবের কল্পনা দৌড় দিয়ে একেবারে বিয়ে পর্যন্ত চলে গিয়েছে। নামহীন মেয়ের যখন বসের সাথে বিয়ে হলো, তখন তার বার বার মনে হয় সে নিজের বউ হতে পারতো। শিউলির সাথে সম্পর্কে এতো গোলমাল নিয়েও তার চোখে সেটা 'সহজ'। সবচেয়ে ক্লাসিক ব্যাপার হলো: নাহার তার দুঃসম্পর্কের বোন, ছোটবেলা থেকে নিজের মার কোলে বড় হয়েছে। প্রায় পুরো গল্পে তাদের মধ্যে ভাই বোন ছাড়া আর কিছু বোঝা যায় নি, কিন্তু শেষ পর্যন্ত নাহার বিয়ের আগের দিন পালিয়ে চলে আসে, তার সাথে থাকার জন্য। সাতচল্লিশ বছর আগে লেখার জন্য, কিংবা লেখকের নিজস্ব লেখার ধরনের জন্যই হোক, আমার কাছে 'রোমান্টিক প্রেমের উপাখ্যান' টি ঠিক ভালো লাগে নি।
হার্পার লি'র 'টু কিল আ মকিংবার্ড' পড়ছিলাম একই সাথে। দু'শ চল্লিশ পৃষ্ঠা পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম কাল রাতে। আজকে যে করেই হোক শেষ করতে হবে! মজার ব্যাপার হলো, এ বইটাও ১৯৬০ সালে লেখা হয়েছে, কিন্তু অনেক কিছু সাথে আমাদের জীবনের এখনও মিল আছে। যারা এখনও বইটা পড়েননি, কোথাও থেকে জোগাড় করে এক্ষুনি পড়ে ফেলুন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ত্রিভুজ বলেছেন:
"সোমবার রাতে আমাদের বাসায় বিরাট দাওয়াত" পড়েই ভাবছিলাম সবার দাওয়াত বুঝি... আমিও আসবো ভাবছিলাম..
কিন্ত একি..... !
যাই হোক, লেখা যথারীতি ভাল হয়েছে... + + +
ঝড়ো হাওয়া বলেছেন:
ও ... আপনি পোষ্ট দিয়ে দিয়েছেন।
এই আমি মীরা বলেছেন:
বিহংগ: মুভিটা একজনের কাছ থেকে এনে রেখেছি। বই পড়া শেষ হওয়ার পর দেখবো। ত্রিভুজ: টিকেট কেটে এখানে চলে আসতে পারলে আমাদের কোন সমস্যা নাই
ঝ. হা.: ওহ... উপস!
মুনিয়া: ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন, অ-নে-ক ভালো আছি!
মাহবুব সুমন বলেছেন:
আসুম সোমবার?
লেখক বলেছেন: আইসা পড়েন নো প্রবলেমো।
বালামের গান আমি ব্লগের একটা পোস্ট থেকে লিংক পেয়ে নামিয়েছি, ডেস্ক টপে ছিল, সেখান থেকেই মীরা প্রথম শুনে ব্লগ করল।
পোস্টদাতা,
ভালৈ!
লেখক বলেছেন: "মিগাম"??
হি হি হি... নাহ, এখনও ছোট আছি। একে বলে 'পাকনামি'।
কি দেখে মনে হলো বড় হয়ে গেছি?
প্রশাসন বলেছেন:
ভাই আপনি কেমন আছেন? ভাল তো? এই এড্রে স টা িক আপনার?
আমাকে মেইল করেবন-
thanks a lot for your post. may allah bless you.
উলটা মানুষ বলেছেন:
সুখবর শোনার জন্য আমারও পেট ফেটে যাচ্ছে।এতোখ্যন dead horse beating করে আসলাম তোমার আর সন্ধাবাতির ব্লগ-এ। অনেকদিন আসিনা তো তাই। আরও frequently ব্লগ কর।
অপেক্ষায় রইলাম...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















Horton Foote এর Pulitzer prize বিজয়ী এ ছবিটি দেখেছি।
মনে হয় ১৯৬২ তে মুক্তি পেয়েছিলো।
কালো মানুষের সাদা মহিলা ধর্ষনের পর মামলা নিয়ে করা ছবি।
বেশ ভালো লেগেছিলো।
তবে বইটি পড়া হয়নি।