somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রিশে ফেব্রুয়ারি

০১ লা মার্চ, ২০০৮ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলে গিয়ে দুইটা জিনিস জানতে পারলাম:
১। আজকে ফেব্রুয়ারির ২৯ তারিখ।
২। আজকে সামারের শেষ দিন।
প্রথমটা জেনে বিরাট একটা 'ওহহ তাইইতোওও' বের হওয়ে গেলো। লজ্জার ব্যাপার, কারন চার বছরে যেটা মাত্র একবার পাওয়া যায়, সেটাকে সবসময় মনের মধ্যে রাখা উচিৎ। ক্যালেন্ডার থেকে এ মাসের পাতাটা স্মৃতি হিসেবে ছিঁড়ে রেখে দিতে হবে।

---

এতটুকু লেখার পর উঠতে হয়েছে, তাই দিনটার বিশেষত্ব নিয়ে যতটুকু বকবক করার কথা ছিলো ততটুকু করতে পারলাম না। এখন একটু মন খারাপ লাগছে, কারন আমার ক্যানভাসে সারা জীবন ২৯/০২/০৮ এর পোস্ট রেখে দেওয়ার ইচ্ছা ছিলো। কি আর করা! তিরিশে ফেব্রুয়ারিতেই লিখি (ডিস্ক্লেইমার: চুরি করা আইডিয়া)।

তবে আজকেও বিশেষ একটা দিন। সকাল বেলা উঠেই মনে পড়লো আজ হেমন্তের প্রথম দিন। গত বছর জন কীটসের 'ওড টু অটাম্ন' পড়েছিলাম ইংলিশে, পড়িয়েছিলো মিস এ্যকার্স। মহিলাকে আমার এতো ভালো লাগতো যে যা পড়াতো তাই মুগ্ধ হয়ে শুনতাম। ওনার মধ্যে একজন ভালো শিক্ষিকার প্রায় সবগুলো ব্যাপার আছে। এখনও ফেসবুকে কথা হয় মাঝে মাঝে। উনি হেমন্তকে নতুন চোখে দেখালেন সবাইকে, প্রতিটা শব্দ সত্যি করে ফেললেন। তাই কবিতাটার সুরের মতো আমারও সকালবেলা থেকে অলস লাগছে।

কবি দেখলাম আরও আড়াই পর্ব। হুমায়ূন আহমেদ মানুষের মাথা খেয়ে বেঁচে থাকে জেনেও একঘন্টা নষ্ট করলাম ওর নাটকের পেছনে। সব কীটসের দোষ!

আজকে গাছ থেকে অর্ধেক লাউ কাটা হয়েছে। আমাকে বলার পর মহা উৎসাহ নিয়ে দেখতে গেলাম, কিন্তু নিরাশ হতে হলো। লাউ কাটা হয়েছে ঠিকই, তবে লম্বালম্বি করে না কেটে পেটের মাঝামাঝি থেকে কাটা হয়েছে। লাউটা আবার ঝুলন্ত অবস্থায়ও না, মাচার উপর শোয়ানো। পাশ থেকে দেখে বোঝাই যায় না গাছের সাথে মাত্র অর্ধেক লাগানো।

এম আপুর বাচ্চাকে দেখতে গিয়েছিলাম ক'দিন আগে। আমি কোলে নেওয়ার সাথে সাথে তারস্বরে চিৎকার করে কান্না শুরু করে দিলো। এই জিনিসটা কয়েকদিন পর বিরাট ব্যাটা হয়ে যাবে ভাবা যায় না।

হুমায়ূন আহমেদ হলুদিয়া পাখি গানটা এতো জায়গায় দিলো কেন? এখন আমার মাথায় ঢুকে গেছে।

'পাখিটি ছাড়িলো কে-এ-এ রে? পাখিটি ছাড়িলো কে?'
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×