আমার প্রিয় পোস্ট
- “আমি তোমায় ভালোবাসি” – এটার মানে কি রে ভাই?! - নাবিলা ইদ্রিস
- জল টলমল - অনাহুত আগন্তুক
- বিয়ে ভাবনা - ১ - সন্ধ্যাবাতি
- লাভ-ক্ষতি - এই আমি মীরা
- ঋণের জীবন - আবদুল মুনয়েম সৈকত
- আগে কি সুন্দর দিন কাটাইতাম! (উৎসর্গ: ০৬ এর সামহোয়্যার ইন) - এই আমি মীরা
- হয়তো ভালোবাসা গল্পে ছিল... - ভাঙ্গা পেন্সিল
- ট্রেন-টুনাটুন - অনাহুত আগন্তুক
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- হারিয়ে কোথায় যাব? - মাহবুবা আখতার
- ছাইরঙা মেঘের সাথেই তবে প্রথম দু:খবিলাস হোক.................... - মাহবুবা আখতার
- এই লেখাটা তোর জন্য - ছন্নছাড়ার পেন্সিল
- খুব বেঁচে থাকতে ইচ্ছে করে - নাসিফ
- আমার BEST FRIEND !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- তুমিতো জানোনা কতটা পুরনো এই আমি - স্বপ্নময়
- নির্ঘুম রাতের কথা..... - মাহবুবা আখতার
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- টিনএজার হয়েই যেতি তবে!! - অজানা অচেনা
- দুঃখবিলাস… - ফারজানা মাহবুবা
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- স্বপ্নগল্প: প্রেমের মহাকর্ষ সূত্র - ধারাভাষ্য
- তুমি জানলে না - মুনিয়া
- ষোড়শী হয়েই গেলি তবে! - সন্ধ্যাবাতি
- দিন চলে যায়... - আস্তমেয়ে
আগে কি সুন্দর দিন কাটাইতাম! (উৎসর্গ: ০৬ এর সামহোয়্যার ইন)
১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৫
আমি যখন এখানে ব্লগ লেখা শুরু করেছিলাম, তখন এখানে শুধু হাতে গোনা কয়েকজন ছিলো - বড়জোর পঞ্চাশ-ষাট। বাকিরা সবাই আমার চেয়ে বড় ছিলো, আর এমন সব ব্যাপার নিয়ে কথা বলতো যার বেশির ভাগ এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যেত। ধর্ম, রাজনীতি, দেশ, ভালোবাসা নিয়ে তুমুল তর্ক-বিতর্ক চলতো। মাঝে মাঝে দু'একজন ফাটাফাটি কোন গল্প কিংবা কবিতা লিখে বাকিদের মুগ্ধ করে দিতো। ঝগড়া, শ্রদ্ধা, স্নেহ সব মিলিয়ে সবার মধ্যে 'পরিবার-পরিবার' ভাব ছিলো। 'সাম্প্রতিক মন্তব্য'তে দিনের পর দিন একই পোস্ট থাকতো। 'অনলাইনে আছেন' এ একসাথে বিশজনকে দেখা যাওয়া বিরাট ব্যাপার ছিলো। প্রথম পাতা থেকে পোস্ট সরতেই চাইতো না, কেও সরাতে চাইলে বসে বসে ফ্লাডিং করতো। আর
লিখলে
আসতো।তখন পোস্ট করার আগে লেখাটা দশবার পড়তাম, ভালো হলো নাকি ভেবে ভেবে দুশ্চিন্তায় মরতাম।
যে নামগুলো খুব চেনা ছিলো:
আস্তমেয়ে - স্বন্ধ্যাবাতির আগের নিক, আমার বড় বোন, আমার সবচেয়ে প্রিয় মানুষ - অনলাইন ও অফলাইন। ও আমাকে প্রথম দেখিয়ে দিয়েছিলো সামহোয়্যারইন। ওর লেখা পড়ে আমি এখনও আগের মতো মুগ্ধ হই, আর ভাবি, ও এতো পার্ফেক্ট কিভাবে হলো?
স্বপ্নময়/তেলাপোকা/মধ্যরাতের রাখাল/ ও আরও অনেক কিছু - আমি অনেক দিন পর্যন্ত ওনার লেখার বিষয়বস্তু কিছুই বুঝিনি, কারন ওনার লেখার ধরন, শব্দের ব্যাবহার সবকিছু মাথার ওপর দিয়ে চলে যেতো। বোঝা শুরু করার পর মনে হতো হূ.আ কেও হার মানায় - তখন হূ.আ এর লেখা খুব ভালো লাগতো। এখন মনে হয় - সমরেশের কাছাকাছি কোথাও।
কৌশিক, অমি রহমান পিয়াল, অরুপ, কনফুসিয়াস, ফ্রুলিক্স, ধুসর গোধুলি, পথিক (অনেকগুলো !) - এদেরকে মনে আছে, কারন ওরা 'বড়রা' ছিলো। ওদের লেখা কখনও পড়তাম না, পড়লেও বুঝতাম না। মনে হতো বড়দের মোটা মোটা ঘুম এসে যাওয়া বইয়ের মতোন - জানতাম অসম্ভব ভালো লেখাগুলো আমার পৃথিবীর সীমানার বাইরে।
কালপুরুষ, রাগ ইমন, মৃন্ময় আহমেদ - ওদের কবিতা পড়ে মনে হতো, আমি এভাবে কখনও লিখতে পারবো?
অমিত আহমেদ - 'গন্দম' এর জন্য প্রতিদিন অপেক্ষা করতাম। যেদিন সেটা ব্লগে লেখা বন্ধ করে দিলেন, আমার মনে হলো হৃদপিন্ডটা কেমন ডুবে যাচ্ছে। তারপর যেদিন বাসায় এসে দেখি 'গন্দম' এর কপি আমার টেবিলের ওপর, ভেতরে লেখকের নিজের হাতে লিখে জানিয়ে দেওয়া এটা মীরার জন্য, সেদিন হৃদপিন্ডটা এমন লাফালো যে একরাতে পড়ে শেষ করে ফেললাম।
আনোয়ার সাদাত শিমুল - 'ছাদের কার্নিশে কাক' এর লেখক, আপনার নামটা কিছুক্ষনের জন্য ভুলে গিয়েছিলাম, কিন্তু অমিত আহমেদ এ পাশাপাশি আপনিও আছেন!
মাহবুব সুমন - আপনার চোখে আমি কি এখনও ক্লাস ফাইভে পড়ি?
সারিয়া তাসনিম - প্রাপ্তি আমাদের সবাইকে আরেকটু কাছে টেনে নিয়েছিলো।
শাওন, খুশবু, রিনয়, 'এই আমি', নুর-ই-হাফসা আর বাকি 'ছোটরা' - আমার ছোট হওয়ার একাকিত্ব দুর করেছে।
হিমু, ত্রিভুজ, সাদিক মোহাম্মদ আলম, শাহানা, ফজলে এলাহি, আরাফাত রহমান, মাশা, ভাস্কর চৌধুর, সাকিব আল মাহমুদ, অ্যালন, আবু সালেহ - ওদের লেখা পড়েছি, মনে আছে।
ধানসিড়ি, সাদাত শাহরিয়ার, ঝরা পাতা - মনে নেই, কিন্তু আমার আগের পোস্টগুলোতে ওদের নাম আছে, তার মানে ওরাও আমাকে বড় হতে সাহায্য করেছে।
বিন্দু আমি - ব্লগের জুটি। একটা বয়সে ওদের লেখা পড়তে খুব ভালো লাগতো।
এদের এবং আরও অনেকের (যারা আগে থেকে আছেন, কিন্তু নাম বাদ পড়ে গেছে) কাছ থেকে আমি অনেক নতুন নতুন জিনিস শিখেছি। যেমন - 'মাথার ওপর দিয়ে চলে গেলো', 'লাল বাতি জ্বলছে', 'সিংকিং সিংকিং ড্রিংকিং ওয়াটার'। এদের কাছ থেকে বানানও শিখেছি, যদিও এখনও আমার বানানে অনেক ভুল হয়। এদের কাছ থেকে শিখেছি কিভাবে অনলাইন/অফলাইন জীবন আলাদা রাখতে হয় ও কেন রাখা উচিৎ। এরা আমার পৃথিবীটা আর একটু বড় করেছে।
আমার লেখার বিবর্তন (মে-পোস্টগুলো থেকে কিছু কপি-পেস্ট):
মে ০৬ (১৫) - "চোখের পানি ফেলা কি দূর্বলতার পরিচয়? যদি তাই হয়, আমি আমার পনের বছরের ছোট্ট জীবণে কতবারই না নিজেকে দূর্বল প্রমান করেছি! অতি ছোটখাট ব্যাপারে... আমি এতো সার্থপর কেন?"
মে ০৭ (১৬) - "এ মুহুর্তে আপুনির ইউনির লাইব্রেরী থেকে ব্লগাচ্ছি। আজকে স্কুলে যাওয়া হয়নি। স্কুলে যাওয়ার সবচেয়ে ভালো জিনিষগুলোর একটা হচ্ছে স্কুল ফাঁকি দেওয়ার মজা। আর আজকে আবিষ্কার করলাম যে না জানিয়ে ফাঁকি দেওয়ার থেকে জানিয়ে ফাঁকি দেওয়া অনেক বেশি মজা।"
মে ০৮ (১৭) - "আমার সময় এক ঘন্টার কয়েক মিনিট কম, তাই মন খুব তাড়াতাড়ি চিন্তা করতে চাচ্ছে আর হাত আরোও দ্রুত লিখতে চাচ্ছে। এই চেনা খাতার পৃষ্ঠা অনেকদিন উল্টে পাল্টে দেখিনি বলে চোখ তাড়াহুড়ো করে তৃষ্ণা মেটাতে চাচ্ছে। তাই একটা ভাবনা আরেকটার ওপর গড়িয়ে অতীত হওয়া ওয়ার্লড ট্রেড সেন্টারের মতো উঁচু কোথাও থেকে লাফ দিচ্ছে। আর আমি তাদের বাঁচানোর জন্য খুব চেষ্টা করছি, যদিও খালি মনে হচ্ছে এক একটা চিন্তা আস্তে আস্তে হাতের ফাঁক গলে চুপিচুপি মাটি ছুঁয়ে ফেলছে। তাই একদম প্রথম থেকে শুরু করি, যেন আর একটাও হারিয়ে না যেতে পারে।"
মে ০৯ (১৮) - "আমি এখন 'কেমন যেনো' মুডে।'কেমন যেনো' লিখতে ইচ্ছা করছে, আবার লিখতে ইচ্ছা করছে না।'কেমন যেনো' বই খুলে বসতে ইচ্ছা করছে, আবার করছে না।'কেমন যেনো' ভালো করতে ইচ্ছা করছে, কিন্তু করছে না।
'কেমন যেনো' খুব পঁচা মুড।সারাক্ষন মন খারাপ করিয়ে রাখে, আর আস্তে মন খারাপটা বাড়িয়ে দেয়।তারপর সব কিছু খুব কনফিউসিং করে ফেলে।(যেনো বানান কি 'যেনো' নাকি 'যেন'?)"
হুম, আগে কি সু-ন্দর দি-ন কাটাইতা-ম!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এই আমি মীরা বলেছেন:
ও, চামহাসি লিখলে এখনও
আসে!
মো. লুৎফর রহমান বলেছেন:
আড়াই বছর আগে যখন ব্লগে রেজিস্ট্রেশন করেছিলাম, তখন বুঝতে পারিনি সামহোয়ার ইন এতটা টানবে। এখন কোন কারণে ব্লগে না আসতে পারলে খুব খারাপ লাগে।যদিও দু'চার জন ছাড়া বেশি ব্লগারকে আমি চিনি না তবুও সবাইকে বন্ধু মনে হয়।
সামহোয়ার ইন সমৃদ্ধ হোক।
জাবেদ ইয়াকুব বলেছেন:
আপনার মত বিনয়ী পাঠকদের কারনেই সামু এখন এত জনপ্রিয়। কল্পনায় আমিও মিস করছি।
সপ্নরাজ বলেছেন:
সামু অনেক বড় হইছে এখন ওকে আর বাচ্ছা ভাবার কোন কারন নেই। তার ছানাপোনা ও অনেক হইছে। খবিষ্যতে নাতিপুতি হইবে। তারপরে .......... হাহাহা।বেশ লিখলেন।
নতুন রাজা বলেছেন:
আপু, ধন্যবাদ আপনার অনুভূতিগুলো প্রকাশের জন্য। আমরা ব্লগে নতুন। আপনাদের কাছে ইতিহাস শুনি। আর সবচেয়ে খারাপ লাগে যখন শুনি এই নিক ছিলো, এই নিক এখন নাই... এ গুলো শুনলে। সবাই কেন হারিয়ে যায়? হারিয়ে যাওয়ার জন্যই কি জন্ম? এই প্রশ্নগুলোর মানে সাড়াটা জীবনও হয়তো খুজে পাবোনা, তাইনা আপু...ভালো থাকবেন... আর, হারিয়ে যাবেন না...
মুক্ত বয়ান বলেছেন:
সকলের একাধিক নিকের কথা কইলেন... আপনের আর সব নিকের খোঁজ দিলেন না ক্যা??
উদাসী স্বপ্ন বলেছেন:
ফেসবুকে বাত্তির লগে ক্যাচালের পর আর তারে দেহি নাই, আমি নিজেও মেলা দিন আসি নাই। মনে হয় ডাক্তারী পড়তাছিলো, পড়া কি অহনো শেষ নাই, নাকি ম্যারাথন দৌড়ের মত চলতে আছে?
নাফিস ইফতেখার বলেছেন:
চমৎকার সরল রূপে অনভূতিগুলোর প্রকাশ!
আবু সালেহ বলেছেন:
আরে মীরা যে!!!!!!!!!!!!!!
কেমন আছেন??? দেখাই যায় না আজকাল...আর আমার ব্লগেও তো নাই
....
হুমম...আগে বহুত মজা হইতো ব্লগে....আমি এখনও বল্গাই...
আর পুরোনোদের খুজে বেড়াই...
রক্তিম বলেছেন:
গানটা'র কথা মনে করিয়ে দিলে । অসম্ভব সুন্দর গানটা ।সেই দিন আর নেই । সেই দিন । আসলেও কত সুন্দর ছিলো । আমার কথা মনে করে লেখার জন্য ধন্যবাদ ।
তোমাকে 'শাস্তি' উপহার দিতে হবে।
[ কটমট কাজ করে কিনা দেখি! ]মুরব্বির লেখা তোমার ভালো লাগার কথা ছিলনা
অপবাক, শোহেইল মোতাহারের নাম আসা উচিত ছিল। আসে নাই, কারণটা কি হীরক লক্সার! কিংবা রাসেল অষ্ট ডট! নাকি ভুলে গেছো?
আমার আইডি তথ্য ফাঁস করার আগে ওদের নিকগুলো ফাঁস করার দরকার ছিলো না?
মাহবুব সুমন বলেছেন:
সময় যে কিভাবে চলে যায় !!
হাসান মাহবুব বলেছেন:
সুন্দর স্মৃতিচারণ।.
মাহবুবা আখতার বলেছেন:
হুমম... অনেকের কথা মনে করায় দিলে.......
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















