তাই আজকাল উদাস হয়ে বসে থাকতে ভালো লাগে।
আপাতত, সংক্ষেপে আপডেট:
১। কয়েকদিন আগে আমি বুঝতে পেরেছি আমি আসলে খুব সেল্ফ সেন্টার্ড মেয়ে। পৃথিবীতে কি হচ্ছে কিছুই জানিনা। ইকোনোমিকসে রচনা লেখার জন্য এটা বিরাট একটা সমস্যা।
২। বাইশ দিন পর শান্তি শুরু হওয়ার কথা।
৩। প্রতিদিন দুই চামচ করে কফির ডোজ না নিলে ঘুমেরা আমার চোখ নিয়ে ভীষন টানাটানি করে!
৪। বুকের ভেতর ভয়ের দলাটা দিন দিন বড় হচ্ছে।
৫। ভালো লাগেনা, কিচ্ছু ভালো লাগে না।
৬। কত্তদিন অঞ্জনের গান শুনিনা!
৭। আজকে ১১/১০/০৯!
বি.দ্র: ছবিটা ব্লু মাউনটেইনসের একটা সিঁড়ি। এ বছরই মোবাইলে তোলা, কবে ভুলে গেছি। হাতের কাছে ছিলো, তাই দিয়ে দিলাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

